Khabor Ekhon
করিমপুরে অভিষেকের নিশানায় বিজেপি, ‘ব্যক্তিগত’ আক্রমণ হিরণকে
নির্বাচনী উত্তাপের মধ্যেই এবার রাজনৈতিক আক্রমণ ব্যক্তিগত স্তরে নিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করিমপুরে দলীয় প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে বিজেপিকে ‘নীতিহীন’ বলে তোপ দাগার পাশাপাশি অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন তিনি। হিরণের ব্যক্তিগত জীবন টেনে এনে অভিষেক দাবি করেন, আদর্শবাদীদের জায়গা তৃণমূলেই, আর সুবিধাবাদীরাই বিজেপির আশ্রয় নেয়।
এদিন করিমপুরের হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় অভিষেক তাঁর পুরনো দিনের কথা স্মরণ করেন। তিনি জানান, ২০১৪ সালে…
