Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

নিশ্চিন্তে ভাঙড়, দাবি নওশাদের

ভোট আসে, ভোট যায়— কিন্তু ভাঙড়ের আকাশে বারুদের গন্ধ মেটে না। বিধানসভা হোক বা পঞ্চায়েত, গত কয়েক বছরে দক্ষিণ ২৪ পরগণার এই জনপদ কার্যত হিংসার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবারের চিত্রনাট্য কি বদলে গিয়েছে? মঙ্গলবার পাণ্ডবেশ্বরের এক জনসভা থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তেমনই এক চাঞ্চল্যকর দাবি করলেন। তাঁর মতে, গোটা রাজ্য যখন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা 'এসআইআর' (SIR) ইস্যুতে আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন 'ভয়ের ভাঙড়' আসলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এদিন পাণ্ডবেশ্বরের সিপিএম প্রার্থী প্রবীর মণ্ডলের সমর্থনে আয়োজিত একটি সভায় যোগ…

মুম্বইয়ে কনসার্টে মাদক-তাণ্ডব: মৃত ২

গ্ল্যামার আর আলোর রোশনাইয়ের আড়ালে মরণনেশার মরণ কামড়। মুম্বইয়ের গোরেগাঁওয়ের এনএসকো (NESCO) সেন্টারে আয়োজিত এক বিলাসবহুল মিউজিক কনসার্টে নিষিদ্ধ মাদকের ‘ওভারডোজে’ মৃত্যু হল দুই এমবিএ পড়ুয়ার। মৃতদের মধ্যে রয়েছেন ২৪ বছর বয়সী এক তরুণী এবং ২৮ বছর বয়সী এক যুবক। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ আয়োজক ও মাদক সরবরাহকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। গত ১১ এপ্রিল রাতের সেই অনুষ্ঠানে প্রায় ৪ হাজার দর্শকের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উচ্চস্বরে গান আর নাচের আড়ালে সেখানে অবাধে…

প্রসবের তাড়াহুড়োয় ছিন্নভিন্ন নবজাতক মাথা রয়ে গেল মায়ের গর্ভেই

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা আর এক স্বাস্থ্যকর্মীর চরম অমানবিক গাফিলতিতে প্রাণ হারাল এক নবজাতক। অ্যাম্বুল্যান্সের ভেতর তাড়াহুড়ো করে প্রসব করানোর চেষ্টায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল শিশুর। দেহটি বাইরে বেরিয়ে এলেও কাটা মাথাটি রয়ে যায় মায়ের জঠরেই। উত্তরপ্রদেশের বস্তি জেলার এই হাড়হিম করা ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিরল এই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন প্রেমা দেবী নামের এক সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। পরিবার সূত্রে জানা গেছে, সাত মাসের গর্ভবতী প্রেমা দেবীর…

বিহারে গেরুয়া বিপ্লব: প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সম্রাট চৌধুরী

বিহারের রাজনীতিতে দীর্ঘ দুই দশকের ‘নীতীশ-যুগ’ এক নাটকীয় মোড় নিল। গত ২০ বছরের সমীকরণ ও শরিকি রাজনীতির প্রথা ভেঙে এই প্রথমবার বিহারের মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার স্পষ্ট হয়ে গেল যে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সম্রাট চৌধুরী। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোনও গেরুয়া শিবিরের নেতাকে কেন্দ্র করে আবর্তিত হতে চলেছে পাটলিপুত্রের শাসনভার। মঙ্গলবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন নীতীশ…

বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতাই দায়ী: রায়গঞ্জে তোপ রাহুলের

উত্তরবঙ্গের রাজনীতির অবিসংবাদিত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির আবেগ এবং স্মৃতিকে হাতিয়ার করে বাংলায় বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের ভুল নীতি আর দুর্নীতির কারণেই বাংলায় পা রাখার সুযোগ পেয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে রাহুল বলেন, “বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতাই।” রাহুলের দাবি, তৃণমূল যদি রাজ্যে সুশাসন দিতে পারত এবং রাজনৈতিক হিংসা না ছড়াত, তবে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন। এ দিন প্রিয়রঞ্জন…

কমিশনের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে অভিষেকের স্ত্রী! বিস্ফোরক দাবি তৃণমূলের

ভোট যত এগোচ্ছে, নির্বাচন কমিশন বনাম শাসকদলের সংঘাত ততই চরমে পৌঁছাচ্ছে। এবার কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ গুরুতর অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে কার্যত বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে লক্ষ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতা-মন্ত্রীর গতিবিধিতে কড়া নজরদারি ও তল্লাশির ‘নীলনকশা’ তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এ দিন তৃণমূলের পক্ষ থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট জনসমক্ষে আনা…

বাংলায় একটাই বিয়ে, রুখব লভ-ল্যান্ড জিহাদ: হুঙ্কার অমিত শাহের

রাজ্যে সরকার গড়লে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার জন্য ‘এক দেশ, এক আইন’ কার্যকর করবে বিজেপি। মঙ্গলবার মালদহের মানিকচকের হাইস্কুল মাঠের জনসভা থেকে এই ভাষাতেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ ঘোষণা, “বিজেপি ক্ষমতায় এলে বাংলায় লভ জিহাদ ও ল্যান্ড জিহাদ পুরোপুরি বন্ধ করা হবে। এবার বাংলায় সকলে একটাই বিয়ে করবে।” এ দিন উত্তর দিনাজপুরে বর্ণাঢ্য পদযাত্রা সেরে গঙ্গারামপুর হয়ে মালদহের মানিকচকে পৌঁছান শাহ। সেখানে ভিড়ে ঠাসা জনসভায় রাজ্যে নারী সুরক্ষা ও…

নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের পুরোপুরি নিষিদ্ধ

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত ভোট নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। রাজ্যের বিতর্কিত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ভোট-সংক্রান্ত যেকোনও কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখার নির্দেশ জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, ভোটের কাজে কোনওভাবেই এই কর্মীদের মোতায়েন করা যাবে না। এমনকি ভোটের ৩ দিন আগে থেকে ভোটের পরের ১ দিন পর্যন্ত তাদের ইউনিফর্ম পরে কোনও ডিউটি করা যাবে না এবং…

জলপাইগুড়িতে ধৃত বাংলাদেশি, তুঙ্গে রাজনৈতিক তরজা

লোকসভা নির্বাচনের মুখে ফের উত্তপ্ত উত্তরবঙ্গের সীমান্ত রাজনীতি। জলপাইগুড়ি জেলা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সীমান্ত রক্ষীবাহিনী (BSF) এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সীমান্ত সুরক্ষা নিয়ে সংঘাত এই গ্রেফতারিকে হাতিয়ার করে কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারকেই কাঠগড়ায় তুলেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সদস্য নব্যেন্দু মৌলিক এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর…

গুন্ডাদের জন্য বার্নল-বোরোলিন বরাদ্দ, অভিনব হুঁশিয়ারি কমিশনের

বিধানসভা নির্বাচনের প্রথম দফার মাত্র ১০ দিন আগে এক বেনজির ও ‘ফিল্মি’ মেজাজের পোস্ট করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) সোশ্যাল মিডিয়া পেজ থেকে করা এই পোস্টে একদিকে সাধারণ ভোটারদের নির্ভয়ে বুথে আসার অভয় দেওয়া হয়েছে, অন্যদিকে সমাজবিরোধীদের উদ্দেশে দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারি। প্রশাসনিক বিজ্ঞপ্তির চেনা গাম্ভীর্য ঝেড়ে ফেলে এই পোস্টে ‘বার্নল’ ও ‘বোরোলিন’ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে অপরাধীদের। কমিশনের ওই পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত বিখ্যাত গানের কলি— ‘হাম…

মালদহে ভোটের ডিউটি ঘিরে তুঘলকি কাণ্ড, পোলিং অফিসার হলেন সাফাই কর্মী ও মজদুরেরা

লোকসভা নির্বাচনের মুখে ভোট কর্মীদের তালিকা প্রকাশ হতেই মালদহে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিতর্ক। জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, থার্ড পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এমন ব্যক্তিদের, যাঁদের অনেকের ন্যূনতম স্বাক্ষর করার ক্ষমতাটুকুও নেই। টিপছাপ দিয়ে কাজ চালানো সাফাই কর্মী থেকে শুরু করে ঝাড়ুদার ও দিনমজুর— সকলকেই এবার ভোট গ্রহণ প্রক্রিয়ার গুরুদায়িত্ব সঁপেছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্তে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত আজ ভোটের ডিউটির তালিকা প্রকাশের পর। সেখানে দেখা…

তৃণমূলের প্রচারে নাইজেরীয় ‘ফুটবলার’, কমিশনে বিজেপি

ভোটপ্রচারে বিদেশি নাগরিকদের ব্যবহার করার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির মিছিলে নাইজেরীয় নাগরিকদের হাতে জোড়াফুলের পতাকা ও ব্যাজ দেখা যাওয়ার ঘটনায় সরাসরি নির্বাচন    কমিশনের (ECI) দ্বারস্থ হল বিজেপি। সোমবার বিকেলে শিশির বাজোরিয়া ও অমিত মালব্যর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের একাধিক র‍্যালিতে বিদেশি নাগরিকদের শাসকদলের…

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ সিঁথিতে, বৃদ্ধের খোয়া গেল ৬১ লক্ষ টাকা

কলকাতায় ফের মাথাচাড়া দিয়ে উঠল সাইবার অপরাধীদের ‘ডিজিটাল অ্যারেস্ট’ আতঙ্ক। এবার উত্তর কলকাতার সিঁথি থানা এলাকার এক ৬১ বছর বয়সী বৃদ্ধকে ফাঁদে ফেলে তাঁর অ্যাকাউন্ট থেকে ৬১ লক্ষ ৮০ হাজার ২০০ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। মুম্বই পুলিশের উচ্চপদস্থ কর্তা সেজে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ভয় দেখিয়ে টানা চারদিন ধরে ওই বৃদ্ধকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল। বৃদ্ধের ফোনে একটি কল আসে, যেখানে ওপাশ থেকে এক ব্যক্তি নিজেকে মুম্বইয়ের কোলাবা থানার পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয়। তাকে জানানো হয় তাঁর…

অশান্তি রুখতে সক্রিয় কমিশন, বাংলায় ভোটারদের জন্য চালু বিশেষ হেল্পলাইন

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলায় ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। এই আবহে বাংলায় অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল ভারতের নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনও প্রকার অভিযোগ সরাসরি নথিভুক্ত করার লক্ষ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য একটি পৃথক টোল-ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করা হয়েছে। রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় থেকেই নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিল।…

সোদপুরে চরম বর্বরতা, গরম দুধে কর্মীর মুখ চুবিয়ে অত্যাচারের অভিযোগ

কর্মক্ষেত্রে সামান্য ত্রুটি, আর তার জেরে জুটল মধ্যযুগীয় বর্বর শাস্তি। সোদপুরের কালীতলা এলাকায় সোমবার এক মিষ্টির দোকানে চুড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকল শহরবাসী। সামান্য বচসার জেরে দোকানের এক কর্মীকে মারধর করার পর ফুটন্ত গরম দুধের বালতিতে তাঁর মুখ চুবিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে। এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীতলা মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানে কাজ করতেন সঞ্জীব পাল নামে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper