Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অশান্তি রুখতে সক্রিয় কমিশন, বাংলায় ভোটারদের জন্য চালু বিশেষ হেল্পলাইন

0 8,190,877,040

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলায় ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। এই আবহে বাংলায় অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল ভারতের নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনও প্রকার অভিযোগ সরাসরি নথিভুক্ত করার লক্ষ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য একটি পৃথক টোল-ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করা হয়েছে।
রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় থেকেই নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই এবার ভোটারদের সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া হল। সোমবার থেকেই চালু হওয়া এই নতুন টোল-ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫০০০৮। এর পাশাপাশি ভোটাররা তাঁদের অভিযোগ লিখে জানাতে পারবেন wbfreeandfairpolls@gmail.com এই নির্দিষ্ট ইমেল ঠিকানায়। কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ পরিষেবা দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।
সাধারণত ভোটারদের জন্য জাতীয় স্তরে ১৯৫০ নম্বরটি বরাদ্দ থাকে। কিন্তু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিক্ষিপ্ত অশান্তির খবরের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানো, রাজনৈতিক চাপ সৃষ্টি করা, হুমকি বা আইনশৃঙ্খলা জনিত যে কোনও সমস্যার সম্মুখীন হলে সাধারণ মানুষ এই নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। কমিশনের দাবি, অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বুথমুখী হতে পারেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে অনেক আগে থেকেই রাজ্যের প্রতিটি কোণায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলা সফর করছেন এবং রুট মার্চে অংশ নিচ্ছেন। তবুও বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ ওঠায় কমিশন আর কোনও ঝুঁকি নিতে নারাজ। এই পৃথক হেল্পলাইন ব্যবস্থার মাধ্যমে কমিশনের নজরদারি আরও নিশ্ছিদ্র হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই নয়া পদক্ষেপের ফলে বাংলার ভোট-চিত্র কতটা শান্তিপূর্ণ থাকে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper