Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শিক্ষকের লালসার শিকার স্কুলের ছাত্রীরা

0 329,819,087

মা-বাবার পরেই শিক্ষকরা শিশুদের নিরাপত্তা স্থান। আর সেই শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। উত্তরপাড়া প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন স্কুলের শিক্ষক। ছোট শিশুদের বাথরুমে ঢুকিয়ে চলত যৌন নির্যাতন। থানায় এফআইআর দায়ের করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে।
জানা গিয়েছে, স্থানীয় এক যুবতী উত্তরপাড়া প্রাথমিক স্কুলের কিছু পড়ুয়াদের টিউশনি পড়ান। রবিবার তিনি প্রথম ছাত্রীদের থেকে এই বিষয়টি জানতে পারেন। তারপরই তিনি অভিভাবকদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। অভিযোগটি পাওয়ার পরই স্কুলের প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা দফতরের এসআইকে এই ঘটনার কথাটি বলেন। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁরা বলেন, ছাত্রীরা এতদিন ভয় পেয়েছিল। তাই তারা কিছু বলতে পারেনি। এমনকি বাড়িতেও কিছু জানায়নি। বিশ্বাস করে স্কুলে পাঠানো হয়। কিন্তু স্কুলের শিক্ষককে যদি এই ধরনের পাশবিক আচরণ করেন তাহলে কাদের উপর বিশ্বাস করব। তাঁরা পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও বলেন। তারপরই মঙ্গলবার স্কুলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সুমন চক্রবর্তী। ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে কথা বলেন প্রধান শিক্ষকের সঙ্গে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় এফআইআর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper