Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রসেনজিতের পাশে টলিউড: ‘অপমান’ রুখতে সরব শিল্পীরা

0 817,954,387

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণকে কেন্দ্র করে উত্তাল টলিউড। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং ফেডারেশনের যৌথ সভার পর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামাজিক মাধ্যমে ‘স্কিমবাজ’ এবং ‘ম্যানিপুলেটর’ বলে ব্যক্তিগত আক্রমণের বন্যা বয়ে যাচ্ছে। বুম্বাদাকে লক্ষ্য করে এই লাগাতার কটাক্ষের প্রতিবাদে এবার গর্জে উঠলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ শিল্পী মহলের একাংশ।
ফেসবুকে একটি ভিডিও বার্তায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে সুরজিৎ বলেন, “রাহুলের মৃত্যুর পর যখন ফোরাম চিঠি পাঠিয়েছিল, তখন সবাই বলেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন মিনমিন করছেন? কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? আর এখন যখন তিনি নিজের সময়ের তোয়াক্কা না করে ৭ দিন ধরে ছোটাছুটি করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন এবং গণতান্ত্রিকভাবে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন, তখন তাঁকে ‘পুলিশ’ বলে কটাক্ষ করা হচ্ছে।” সুরজিতের দাবি, প্রসেনজিতের মতো মহাতারকার নিরাপত্তার অভাব নেই, কিন্তু রাহুলের মৃত্যু তাঁকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে তিনি সাধারণ কলাকুশলীদের স্বার্থে আন্দোলনে নেমেছেন। অথচ এখন তাঁকেই ব্যক্তিগতভাবে নিশানা করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।
সুরজিতের নিশানায় এদিন ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। গত ৭ এপ্রিলের সভায় শ্রীলেখার কান্না এবং দীর্ঘদিনের ‘ব্যান’ সংক্রান্ত অভিযোগ তোলাকে ‘মাইলেজ পাওয়ার চেষ্টা’ বলে অভিহিত করেছেন সুরজিৎ। তাঁর মতে, ওই দিনটি ছিল রাহুলের বিচার চাওয়ার দিন, নিজের ব্যক্তিগত ‘অ্যাজেন্ডা’ প্রচারের নয়। সুরজিতের এই প্রতিবাদী সুরকে সমর্থন জানিয়েছেন ফোরামের অন্যান্য সদস্যরাও। তাঁদের স্পষ্ট কথা, এতদিন ‘নিষ্ক্রিয়’ থাকার অপবাদ দেওয়া হয়েছে, আর এখন ‘সক্রিয়’ হতেই কেন আক্রমণ? টলিউডের অন্দরের এই টানাপোড়েন এখন স্রেফ নিরাপত্তা সংক্রান্ত দাবিতে সীমাবদ্ধ নেই, বরং তা আড়াআড়িভাবে বিভক্ত করে দিয়েছে স্টুডিও পাড়াকে। একপক্ষ যখন প্রসেনজিতের নেতৃত্বে কঠোর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন, অন্যপক্ষ একে ‘ক্ষমতার আস্ফালন’ বলে তোপ দাগছেন। সব মিলিয়ে বসন্তের গরমে টেকনিশিয়ান স্টুডিও এখন তপ্ত রাজনীতির আখড়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper