Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী

ভোটের মরশুমে প্রচার সেরে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয়। বুধবার কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে একটি বেপরোয়া ট্রাক সজোরে ধাক্কা মারে অধীরের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়িতে। ট্রাকের ধাক্কায় এসকর্ট গাড়িটির পিছনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন স্বয়ং অধীর চৌধুরী। জানা গিয়েছে, যে গাড়িটিতে ট্রাকটি ধাক্কা মেরেছে, তার ঠিক পিছনের গাড়িতেই ছিলেন কংগ্রেসের এই তারকা প্রার্থী। কয়েক সেকেন্ডের ব্যবধানে…

মোদীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার ঠিক ২৪ ঘণ্টা আগে রক্তক্ষয়ী রাজনীতির সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। বুধবার হলদিয়া নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস (৪৭) নামে এক সক্রিয় বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিল্পশহরে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও শাসকদল সমস্ত অভিযোগ অস্বীকার করে একে নিছকই দুর্ঘটনা বা ব্যক্তিগত বিষয় বলে দাবি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ভবানীপুর থানার…

শাহকে আপ্যায়ন বিফলে, নিউটাউনে ‘প্রতিশোধের’ হুঙ্কার মতুয়াদের

ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে তখন সাজ সাজ রব। সেই মাহেন্দ্রক্ষণে রাজারহাট-নিউটাউনের জ্যোতিনগরে মতুয়া নেতা নবীন বিশ্বাসের সাদামাটা বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের নিজের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা আর নলেন গুড়ের পায়েস তৃপ্তি করে খেয়েছিলেন শাহ। সেদিন সেই পাত পেড়ে খাওয়ার আসর থেকে আশ্বাসের সুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মতুয়ারা এই…

১২ বছর পর মুক্ত সুদীপ্ত

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর অবশেষে কারামুক্তি ঘটছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্তের জামিন মঞ্জুর করায় তাঁর দীর্ঘ ১২ বছর ১০ মাসের জেলবাসের যবনিকা পাত হতে চলেছে। রাজ্য পুলিশের অধীনে থাকা শেষ দু’টি মামলাতেও আদালত এদিন সবুজ সংকেত দেওয়ায় সারদাকর্তার জেল থেকে বেরোনোর পথে আর কোনও আইনি প্রতিবন্ধকতা রইল না। ২০১৩ সালে যখন সারদা চিটফান্ড কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়, তখন গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই বছরের এপ্রিলে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেনকে।…

প্রচারে বেরিয়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর

পিয়ালী হালদার (ময়নাগুড়ি) : কথায় আছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট। নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতে জনসংযোগে কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে দুর্ঘটনার শিকার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, ডালিম রায় সোমবার ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। সেই প্রচারকার্য চলাকালীন তিনি একটি দোকানে…

কালবৈশাখীর তাণ্ডব: বিপাকে বাংলা

বসন্তের শেষ বেলায় প্রকৃতির রুদ্ররূপ দেখল তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে মঙ্গলবার বিকেল হতেই কালো মেঘে ঢেকে গেল আকাশ। দিনভর গুমোট গরমের পর আচমকা ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি এতটাই গুরুতর যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এবং স্থলভাগের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার ফলেই এই অকাল বর্ষণ। মঙ্গলবার বিকেলের সর্বশেষ আপডেট অনুযায়ী,…

রণক্ষেত্র ফোরামের সভা, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন শ্রীলেখা

রুচিরা রায়: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক প্রয়াণকে কেন্দ্র করে টলিউডে যে অস্থিরতা তৈরি হয়েছিল, মঙ্গলবার আর্টিস্ট ফোরামের রুদ্ধদ্বার বৈঠকে তা চরমে পৌঁছল। মঙ্গলবার সকালে যখন টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালিত হচ্ছে, তখনই বিবাদ ও কান্নায় ভেঙে পড়ল শিল্পীদের এই মেগা বৈঠক। সহকর্মীর অকাল মৃত্যুতে নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার গাফিলতি নিয়ে আলোচনার মাঝেই ব্যক্তিগত ক্ষোভ এবং পুরনো তিক্ততা উঠে আসায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার জেরে সভা চলাকালীনই কাঁদতে কাঁদতে বেরিয়ে যান…

মোদির কনভয়ের সামনে যুবক, চাঞ্চল্য কোচবিহারে

লোকসভা নির্বাচনের আবহে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচারে এসে নিরাপত্তার বড়সড় মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কোচবিহারের রাসমেলার ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা শহর, ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে শুয়ে পড়ে প্রণাম করার চেষ্টা করলেন এক যুবক। আচমকা এই ঘটনায় ভিড়ের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই যুবককে আটক করে নিরাপত্তারক্ষীরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অসীম সরকার, বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। রবিবার কোচবিহারের জনসভায় যোগ দিতে…

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ক্যানিংয়ের তৃণমূল নেতারা

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মুখে দক্ষিণ ২৪ পরগনার শক্ত ঘাঁটিতে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন ক্যানিং ও গোসাবা এলাকার একঝাঁক প্রভাবশালী নেতা ও কর্মী। দলত্যাগীদের তালিকায় রয়েছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির একাধিক পদাধিকারী। সুন্দরবন এলাকায় শাসকদলের সংগঠনে এই ধস নির্বাচন শুরুর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিনের এই দলবদল অনুষ্ঠানে…

পাঁচ চমকের ইস্তেহারে বিকল্প শক্তির বার্তা কংগ্রেসের

ইস্তেহারে পাঁচ গ্যারান্টি নিয়ে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একগুচ্ছ বড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন। নারী, যুব, কৃষক, স্বাস্থ্য ও শিক্ষাকে কেন্দ্র করে সাজানো এই ইস্তেহারে কংগ্রেস স্পষ্টভাবে নিজেদের তৃণমূল ও বিজেপির বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। বিশেষ করে রাজ্যের নারী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে মাসিক আর্থিক সহায়তার ঘোষণা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কংগ্রেসের পাঁচ…

‘সৌরভ বিজ্ঞ হতে পারেন, কিন্তু সংবেদনশীল নন’, রাহুল-কাণ্ডে ফুঁসলেন স্বস্তিকা

রুচিরা রায়: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক প্রয়াণ এবং শুটিং সেটের নিরাপত্তা নিয়ে টলিউডে যখন শোকের ছায়া, ঠিক তখনই বিষ্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাহুলের মৃত্যু নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রেক্ষিতে সরাসরি তোপ দেগেছেন তিনি। স্বস্তিকার স্পষ্ট দাবি, কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে শুটিং করা সৌরভের পক্ষে সাধারণ অভিনেতাদের জীবনের ঝুঁকি বোঝা সম্ভব নয়। সম্প্রতি রাহুল দাদাগিরি-র সেটের এক পরিচিত মুখ এবং সৌরভের…

ভোট উপলক্ষে বিশেষ ট্রেন

আগামী ৯ এপ্রিল প্রতিবেশী রাজ্য অসমে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। বাংলার হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে কর্মসূত্রে পশ্চিমবঙ্গে থাকা অসমের বাসিন্দাদের যাতায়াতে প্রভূত সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর, ভোটগ্রহণের ঠিক দু’দিন আগেই এই ট্রেনগুলি চালানো হবে। যদিও রেলের পক্ষ থেকে জারি করা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সরাসরি ‘ভোটের’ কথা উল্লেখ করা হয়নি, তবে সময়ের…

তুমুল ঝড়-বৃষ্টির, ভেস্তে গেল নাইটদের ম্যাচ

একে বৃষ্টির পূর্বাভাস, তারপর প্রিয় দলের দুরাবস্থা। স্বাভাবিক ভাবেই আগ্রহ হারিয়েছে মানুষ। তাই গত ম্যাচে ৫৫ হাজার লোক হলেও, এবার কমে ৩০-এও পৌঁছয়নি। মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান। বাইরে দাঁড়িয়ে চুমু ছুঁড়ে অবকাশ হয়তো পাননি বাদশা, কিন্তু বৃষ্টি না হলে সেটাও দেখার সৌভাগ্য ঘটত। যাই হোক, কিং খান নামক জাদুছড়িও কিন্তু এবার দর্শক টানতে ব্যর্থ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। কিন্তু প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যায়, এই ম্যাচেও ব্যাকফুটে কেকেআর। নাইটদের প্রধান শক্তিই স্পিন বোলিং। কিন্তু দুর্ভাগ্যবশত বরুণ…

পদ খুইয়েও লড়াইয়ের মেজাজে রাঘব, পাশে দাঁড়ালেন শ্যালিকা প্রিয়াঙ্কা

আম আদমি পার্টির (আপ) অন্দরে সমীকরণ বদলের জেরে রাজ্যসভার উপ-নেতার পদ খোয়াতে হয়েছে তরুণ তুর্কি রাঘব চাড্ডাকে। তাঁর জায়গায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে অশোক মিত্তলকে। দলের এই আকস্মিক সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হলেও, রাঘব নিজে যে দমে যাওয়ার পাত্র নন, তা স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই কঠিন সময়ে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে শ্যালক রাঘবের পাশে দাঁড়িয়ে দরাজ সার্টিফিকেট দিলেন বলিউড ডিভা তথা তাঁর শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও কোলাজ পোস্ট করেছেন রাঘব চাড্ডা। সেখানে দেখা…

নন্দীগ্রামে কমিশনের আশ্বাস, নাম বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখে সিইও

একুশের নির্বাচনের সেই তপ্ত স্মৃতি উসকে দিয়ে ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রবিবার এই 'হটস্পট' কেন্দ্র পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র করের এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের নিয়ে গ্রামবাংলার বুথে বুথে ঘুরলেন তিনি। তবে নিরাপত্তার আশ্বাসের মাঝেই ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ যাওয়া নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। এদিন সকালে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper