Khabor Ekhon
ধোঁয়াশায় গ্রিন ও নাইটদের ছক
শুভদীপ ব্যানার্জি: সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। কিন্তু ম্যাচের আগের দিন ইডেনের মেঘলা আকাশের মতোই নাইট শিবিরের অন্দরমহলে জমল একরাশ ধোঁয়াশা। বিশেষ করে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল, তাতে আপাতত জল ঢেলে দিলেন স্বয়ং বোলিং কোচ টিম সাউদি। নেটে গ্রিনকে পূর্ণ উদ্যমে বল করতে দেখে যারা ভেবেছিলেন পাঞ্জাব ম্যাচেই তিনি বল হাতে ঝড় তুলবেন, তাদের জন্য দুঃসংবাদ— এখনই বল করছেন না এই অজি তারকা।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউদি স্পষ্ট জানান, গ্রিন সর্বোচ্চ চেষ্টা করলেও বল হাতে মাঠে…
