Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

পাক প্রতিরক্ষামন্ত্রীর নয়া হুমকি: কলকাতাতেও হামলা চালানো হবে

ভারতের অভ্যন্তরে গভীরে ঢুকে হামলার হুঁশিয়ারির একদিন পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ফের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এবার তিনি স্পষ্ট করে বলেছেন, ভারত যদি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের চেষ্টা করে তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না—কলকাতাতেও তা পৌঁছতে পারে। সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোয়াজা আসিফ বলেন, “ভারত এবারও কোনো ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে। হয় নিজেদের লোক ব্যবহার করে, নয়তো আমাদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে মরদেহ ফেলে সন্ত্রাসী বলে চালানোর চেষ্টা…

উবার শাটল অতীত, সোমবার থেকেই কলকাতায় নামছে ৩০০টি নতুন বাস

সুদেষ্ণা বিশ্বাস: (কলকাতা): শহর কলকাতার অফিসযাত্রীদের যাতায়াতের ঝক্কি কমাতে বড়সড় রদবদল ঘটছে অ্যাপ-ভিত্তিক বাস পরিষেবায়। গত ২রা এপ্রিল থেকে কলকাতায় উবার তাদের জনপ্রিয় ‘শাটল’ (Uber Shuttle) পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। তবে নিত্যযাত্রীদের দুশ্চিন্তা দূর করতে দ্রুত ময়দানে নামছে আর এক বহুজাতিক সংস্থা ‘সিটিফ্লো’ (Cityflo)। আগামী ৬ই এপ্রিল, সোমবার থেকেই তিলোত্তমার রাস্তায় নামছে তাঁদের ৩০০টি বাতানুকূল বাস।       কেন বন্ধ হলো উবার শাটল? সংস্থা সূত্রে খবর, ব্যবসায়িক কৌশলে পরিবর্তনের কারণেই তারা সাধারণ যাত্রীদের…

অভিষেকের কড়া হুঁশিয়ারি: কাঁথির তৃণমূলে অভ্যন্তরীণ কলহ মেটাতে তৎপর নেতারা

অসিত মিশ্র :(পূর্ব মেদিনীপুর): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরই কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের মধ্যে অভ্যন্তরীণ ঝগড়া মেটানোর জন্য তৎপরতা দেখা দিয়েছে। দলীয় সূত্রের খবর, অভিষেকের নির্দেশে নেতারা নিজেদের মধ্যে মতভেদ দূর করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে জোর দিতে চান। বৃহস্পতিবার রাতে রামনগরে তৃণমূলের দুই প্রভাবশালী নেতা উত্তম বারিক ও দীপক সার মুখোমুখি বৈঠকে বসেন। সূত্র জানিয়েছে, বৈঠকে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ও মতপার্থক্য নিয়ে আলোচনা হয় এবং সেগুলি মিটিয়ে…

২০২৬ সালে ভয়ঙ্কর গরমের সতর্কতা, বিশ্বজুড়ে দহনজ্বালা এবং ভারতের ওপর এল নিনোর কোপ

সুদেষ্ণা বিশ্বাস :(কলকাতা): বৈশ্বিক আবহাওয়ামণ্ডলে এক নজিরবিহীন পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আমরা। আবহাওয়াবিদ এবং বিজ্ঞানীদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল ইতিহাসের অন্যতম ভয়াবহ উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে চলেছে। যে পোস্টারটি আপনারা দেখেছেন (ভয়ঙ্কর গরম পড়তে চলেছে ২০২৬ সালে), তা বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি এবং এই সতর্কতা অত্যন্ত গুরুতর। আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। এই অসহ্য দহনজ্বালার কারণ, ভারতের ওপর এর প্রভাব এবং সাধারণ মানুষের জন্য কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, তা…

ভোটারদের ‘স্টিম রোলার’ দেওয়ার হুমকি, ধৃত তৃণমূল প্রধান

নির্বাচনী জনসভা থেকে ভোটারদের প্রকাশ্য দিবালোকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পূর্বের দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাফিজুল মোল্লা। শনিবার জীবনতলা থানার পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় বিরোধীদের ভোট দিলে ফল ঘোষণার পর 'স্টিম রোলার' চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে দেউলি এলাকায় একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হাফিজুল মোল্লা অত্যন্ত আক্রমণাত্মক ভাষায়…

নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের মুখাপেক্ষী হতে পারে না’, কড়া বার্তা বিচারপতি নাগরত্নার

রোশন শর্মা (নয়াদিল্লি): দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন এবং ভোট পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন বিরোধীদের সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই কমিশনের নিরপেক্ষতা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। শনিবার বিহারের পাটনায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানান, দেশের সাংবিধানিক কাঠামো রক্ষা করতে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন হয়ে কাজ করতে হবে। ভোট পরিচালনা কোনও রুটিন কাজ নয় শনিবার চাণক্য ল ইউনিভার্সিটিতে ডঃ রাজেন্দ্র প্রসাদ মেমোরিয়াল লেকচারে…

ভোটার তালিকায় নেই নাম, আতঙ্কে নিথর ৯৫ বছরের বৃদ্ধ

অমিতাভ নন্দী (সিউড়ি): ৯৫ বছর বয়সেও যাঁকে বার্ধক্য দমাতে পারেনি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এক লহমার খবর কেড়ে নিল তাঁর প্রাণ। নিজের দেশেই 'পরবাসী' হওয়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বীরভূমের দুবরাজপুর ব্লকের হাজরাপুর গ্রামের প্রবীণ বাসিন্দা আরমান আলির। শুক্রবার রাতের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। পরিবার সূত্রে খবর, আরমান সাহেবের নথিতে নামের আগে কোথাও 'শেখ' আবার কোথাও 'মহম্মদ' লেখা ছিল। তথ্যের এই সামান্য অসংগতির জেরেই এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে ডাক পড়ে তাঁর। সমস্ত…

ভোটের মুখে কলকাতায় ৫০ কোটির মাদক উদ্ধার

অদিতি রায় (কলকাতা): নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র এক বড় অভিযানে কলকাতার একবালপুর এলাকা থেকে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে, যাঁদের মধ্যে একজন আন্তর্জাতিক মাদক পাচার চক্রের শীর্ষ নেতার স্ত্রী। এনসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার স্বামী শেখ মুনির (নাম পরিবর্তিত হতে পারে) একজন কুখ্যাত আন্তর্জাতিক মাদক পাচারকারী। তিনি ফিলিপিন্সে মাদক পাচারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে কলকাতায় বসেই চক্রটি চালিয়ে যাচ্ছিলেন স্ত্রী। এনসিবি-র…

বিজেপি দপ্তরে বিস্ফোরণ, নেপথ্যে আইএসআই, পর্তুগাল-জার্মানিতে বসে ছক

বিনীত সিং চণ্ডীগড়: গত ১ এপ্রিল চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ অবস্থিত বিজেপি দপ্তরের বাইরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, তার তদন্তে নেমে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করল পুলিশ। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই হামলার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল বিদেশের মাটিতে। সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর মদতে পর্তুগাল ও জার্মানিতে বসে এই নাশকতার ছক কষা হয়েছিল। বিদেশি হ্যান্ডলার ও 'কাটআউট মডেল' চণ্ডীগড়ের ডিজিপি ডঃ সাগর প্রীত হুডা এবং পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব এক যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, হামলার মূল নিয়ন্ত্রণ ছিল পর্তুগাল…

মোদীর বঙ্গ অভিযান, কোচবিহার থেকে শুরু, বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (৫ এপ্রিল) কোচবিহারের রাশমেলা ময়দানে রাজ্যে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এটি হবে ভোটের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বঙ্গ অভিযানের আনুষ্ঠানিক সূচনা। সভার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রী রাজ্যের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ব্রিজকলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথের সভাপতি ও কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন মোদী। বিজেপি সূত্রে খবর, তিনি কর্মীদের কী…

স্বস্তির পূর্বাভাস: কালবৈশাখীর দাপটে ভিজবে বাংলা, জারি চূড়ান্ত সতর্কতা

চৈত্র শেষের দাবদাহে যখন পুড়ছে বাংলা, ঠিক তখনই স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। মেঘভাঙা রোদের দাপট সরিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে জারি করা হয়েছে লাল সতর্কতা। শনিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ…

কেশপুরে উত্তপ্ত ভোট রাজনীতি: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত বিজেপি নেতা

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক বিজেপি নেতা। ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রের খবর,  কেশপুরের নির্দিষ্ট একটি এলাকায় দলীয় পতাকা ও ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় কয়েকজন মহিলা তৃণমূল কর্মী ও সমর্থক তাঁদের বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

দিল্লির জল্লাদ নয়, বাংলা চালাবে বাংলার মানুষই’, বীরভূমে হুঙ্কার অভিষেকের

“বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বিদেয় করবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার ভাগ্য নির্ধারণ করবে এই মাটির সন্তানরাই।” শনিবাসরীয় দুপুরে বীরভূমের তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসন বিধানসভার প্রার্থী ফয়জুল হক ওরফে কাজল শেখের সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে বীরভূম জেলায় ‘১১-০’ ফলাফলের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। হাসনে ৫০ হাজারের লিড নিশ্চিত করার ডাক এদিন হাসনের প্রার্থী কাজল শেখের ভূয়সী প্রশংসা…

মমতার গাজলে তোপ: ‘ধ্বংস করতে জানে, হিংসুটে লোক’

শনিবার মালদহ জেলায় তিনটি জনসভা করে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা করেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে ভাষণ দেন। এরপর মালতীপুরে আব্দুর রহিম বক্সী এবং রাতুয়ায় সমর মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করেন। দিনের তৃতীয় ও শেষ সভা হয় গাজলের সৃষ্টিশ্রী ময়দানে, প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে। গাজলে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে আসাদুদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন এআইএমআইএম (মিম)-কে তীব্র নিশানা করেন। তিনি বলেন, “এসআইআরের সময় ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের…

মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, মালদহে তীব্র চাঞ্চল্য

নির্বাচনী প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। শনিবার মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের একেবারে সামনে একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে। খোদ মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। শনিবার মালদহে তিনটি নির্বাচনী জনসভা ছিল তৃণমূল নেত্রীর। মানিকচকে প্রথম সভা শেষ করে তিনি মালতীপুরে দ্বিতীয় সভায় যোগ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper