Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

জামশেদপুরকে হারিয়ে আজ মসনদ লক্ষ্য মোহনবাগানের

জামশেদপুরকে হারিয়ে আজ মসনদ লক্ষ্য মোহনবাগানে ছোট ফরম্যাটে লিগ। পয়েন্ট নষ্ট করলেই খেসারত দিতে হবে দলকে। এমনকি ছিটকে যেতে হতে পারে লিগ শিল্ড জয়ের দৌড় থেকে। শনিবার সেই লক্ষ্যে মরসুমের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘরের মাঠে প্রথম চার ম্যাচে দাপুটে জয় পেয়েছে সবুজ-মেরুন শিবির। এরপর অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ড্র করে হোঁচট খেয়েছে তারা। গত ম্যাচে ঘরের মাঠেই মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয় সের্জিও লোবেরার দল। তাই ইস্পাত নগরীর বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ করেছেন স্প্যানিশ কোচ।…

সলমনের নীরব সাহায্য: দু’বার হার্ট ট্রান্সপ্ল্যান্টে পাশে দাঁড়ালেন ‘ভাইজান’

রূপসা দাস: বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে নিয়ে অনেকেরই নানা মতামত রয়েছে। কারও কাছে তিনি দেবদূতের মতো, আবার কেউ বলেন তাঁর কারণে অনেকের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাঁর বিইং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে নীরবে যে সাহায্য তিনি করে চলেছেন, তা অনেকের অজানা। সম্প্রতি কর্নাটকের বাসিন্দা রিনা রাজু (Reena Raju) একটি পডকাস্টে সলমনের সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা খুলে বলেছেন, যা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। রিনা রাজু দু’বার হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন (হার্ট ট্রান্সপ্ল্যান্ট) করিয়েছেন। প্রথমবারের আগে তাঁর কাছে সলমন খানের ফোন…

অবাধ ভোটের লক্ষ্যে ‘অ্যাকশন’ মোডে কমিশন: ডিজি-কে তলব

রাজ্যে অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। একদিকে যেমন শাসকদলের নেতাদের অতিরিক্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে কড়া বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে বুথ দখল বা ছাপ্পা রুখতে প্রশাসনকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন ৮৩২ তৃণমূল নেতার জন্য ২১৮৫ পুলিশ? ক্ষুব্ধ কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূলের ৮৩২ জন নেতা-কর্মী এবং আরও ১৪৪ জন সমর্থকের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ…

প্রেমের অদ্ভুত কাণ্ড, কি বলছে লাভ বাইটের পেছনের বিজ্ঞান: বিশদে ডাঃ সুদর্শনা চট্টোপাধ্যায়

প্রেমে পড়লে মানুষের আচরণ যেন রাতারাতি বদলে যায়। একদিকে সঙ্গীর গলায় বা শরীরের নানা জায়গায় লাভ বাইটের (হিকি) লাল-বেগুনি দাগ, অন্যদিকে আধো আধো বুলিতে ‘বেবু’, ‘শুনু’, ‘জানু’, ‘সোনা’, ‘মিষ্টু’—এমন নানা মিষ্টি ও অদ্ভুত ডাক। বাইরের লোক শুনলে হয়তো হাসবে বা অবাক হবে, কিন্তু যুগলদের কাছে এগুলো প্রেমের সবচেয়ে স্বাভাবিক ও মধুর প্রকাশ। বিজ্ঞান ও মনোবিজ্ঞান বলছে, এই ‘অদ্ভুত কাণ্ড’গুলো কোনও অপরিণত আচরণ নয়, বরং গভীর আবেগীয় বন্ধন, মানসিক নিরাপত্তা এবং শারীরিক-মানসিক স্বাস্থ্যের ইতিবাচক লক্ষণ।       আধো আধো বুলি কেন আসে? মনোবিজ্ঞানীরা…

ভোটারদের ‘হুমকি’, কমিশনের নির্দেশে ধৃত তৃণমূল নেতা

লোকসভা ভোটের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোটদাতাদের ভয় দেখানো ও প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো এক তৃণমূল নেতাকে। নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ রাজু মণ্ডল নামে ওই নেতাকে গ্রেফতার করে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।             ঘটনার সূত্রপাত কমিশন সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজু মণ্ডল স্থানীয় তৃণমূল প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, প্রচার চলাকালীন তিনি সাধারণ ভোটারদের…

লারা দত্তের জীবনঘাতী অভিজ্ঞতা, সমুদ্রের ঢেউয়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন অভিনেত্রী

রূপসা দাস: বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্ত একবার শুটিংয়ের সময় মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। ২০০৩ সালে তাঁর অভিনয় জীবনের প্রথম ছবি ‘আন্দাজ’-এর একটি গানের দৃশ্য শুটিং করতে গিয়ে এই ভয়াবহ ঘটনা ঘটে। সমুদ্রের মাঝে গানের শুটিং চলাকালীন হঠাৎ একটি বিশাল ঢেউ এসে লারা দত্ত ও তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমারকে টেনে নিয়ে যায় গভীর জলে। সেই সময় লারা সাঁতার জানতেন না। চামড়ার ভারী পোশাক পরা অবস্থায় তিনি জলের তলায় চলে যান এবং ভারী পাথরের মতো ডুবে যেতে থাকেন। লারা নিজের কথায় বলেছেন, “আমি জলের তলায় চলে যাই। চামড়ার পোশাক পরেছিলাম।…

লিগ টেবিলের শীর্ষ দখল পাঞ্জাবের, ইডেন ম্যাচের আগে শ্রেয়সদের সহজ জয় 

আগামী সোমবার ইডেনে কেকেআরের সঙ্গে খেলবে পাঞ্জাব কিংস। তার আগে শুক্রবার তারা সিএসকে-কে ৫ উইকেটে হারিয়ে মনোবল বাড়িয়ে নিল। চিপকের মন্থর উইকেটে রান তাড়া করতে শেষদিকে সামান্য চাপে পড়েছিল পাঞ্জাব। কিন্তু শ্রেয়সের ৫০, প্রিয়াংশু আর্যর ৩৯, প্রভসিমরন সিংয়ের ৪৩ এবং আগের ম্যাচে নায়ক কুপার কনোলির ৩৬ তাদের দ্বিতীয় জয়ে পৌঁছে দিয়েছে। সিএসকে-র এটা উপুর্যপরি হার। টি ২০ বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসনের আইপিএল দুঃস্বপ্ন অব্যহত থাকল চেন্নাইয়ের দ্বিতীয় হারের ম্যাচেও। তাঁকে বার্টলেট যখন ফিরিয়ে দিলেন, নামের পাশে (৭)। সঞ্জুর বিশ্বকাপ…

দেবাশিস কুমারের পর ইডির তলব সুজিত বসু ও রথীন ঘোষকে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জোরদার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলবের পর এবার রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী ও তৃণমূল প্রার্থী দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে আলাদা দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, আগামী সোমবার সুজিত বসু এবং বুধবার রথীন ঘোষকে ইডি অফিসে হাজিরা দিতে হবে। এই তলবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। দলের নেতারা এটিকে ভোটের আগে কেন্দ্রের…

বৈবাহিক ধর্ষণ ও যৌন হেনস্থা: বোনের তিক্ত অভিজ্ঞতা টেনে সরব দিব্যা দত্ত

রূপসা দাস: পর্দায় বরাবরই তিনি সাহসী এবং স্পষ্টবাদী। এবার বাস্তবের মাটিতেও প্রতিবাদের সুর চড়ালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিব্যা দত্ত। তাঁর নতুন কাজ ‘চিরাইয়া’-তে বৈবাহিক ধর্ষণের (Marital Rape) মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে। সেই সূত্র ধরেই এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী, যেখানে শিকার হয়েছিলেন তাঁর বোন।           রাস্তায় প্রকাশ্য প্রতিবাদ অতীতের স্মৃতি হাতড়ে দিব্যা জানান, একবার রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি তাঁর বোনের সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ শুরু করে। সুযোগ বুঝে…

গ্ল্যামার বনাম দক্ষতা: বলিপাড়ায় কোথায় হারিয়ে গেলেন অক্ষয়ের ‘এয়ারলিফ্‌ট’ কন্যা?

রূপসা দাস:  মাত্র ১৪ বছর বয়সে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের হাত ধরে বড়পর্দায় অভিষেক। ২০১৬ সালের ব্লকবাস্টার ছবি ‘এয়ারলিফ্‌ট’-এ শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও বলিউডের মূল স্রোতে আজও জায়গা পাকা করতে পারলেন না পোরবন্দরের মেয়ে ঋতিকা বাদিয়ানি। বর্তমানে নেটপাড়ার জনপ্রিয় মুখ ‘রিট্‌স’ বাদিয়ানি ঠিক কোন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? স্বপ্ন ও শুরু ২০০১ সালে গুজরাতের পোরবন্দরে জন্ম ঋতিকার। ছোটবেলা থেকেই অভিনয়ের নেশা ছিল রক্তে। যখন সমবয়সীরা স্কুল আর খেলাধুলো নিয়ে ব্যস্ত, তখন ঋতিকা মুম্বইয়ের স্টুডিওতে…

উবর শাটল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বাস মালিক, ড্রাইভার ও সহযোগীরা

কলকাতার রাজপথে শাটল বাসের চাকা আচমকা থমকে যাওয়ায় শহরের পরিবহণ মানচিত্রে এক চরম বিপর্যয় নেমে এল। হাজার হাজার নিত্যযাত্রী থেকে শুরু করে বাস মালিক ও চালকদের ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই সিদ্ধান্ত। কারণ ২ এপ্রিল ২০২৬ থেকে জনপ্রিয় অ্যাপ-ভিত্তিক পরিষেবা উবর শাটল তাদের সমস্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সেক্টর ফাইভ এবং নিউ টাউনের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলিতে যাতায়াতকারী অফিসগামীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। ১ এপ্রিল রাত থেকেই যখন গ্রাহকদের ফোনে ইমেল ও অ্যাপ নোটিফিকেশন আসতে শুরু…

বিপাকে সোনালি বেন্দ্রে: জালিয়াতির মামলা কৃষকের

বড়সড় আইনি জটিলতায় জড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তাঁর স্বামী, পরিচালক-প্রযোজক গোল্ডী বহল। এক কৃষকের অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগে এই তারকা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বি টাউন তো বটেই, প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এক কৃষক সম্প্রতি সোনালি ও গোল্ডীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই কৃষকের দাবি, একটি জমি সংক্রান্ত চুক্তি বা ব্যবসায়িক লেনদেনে সোনালি ও তাঁর স্বামী তাঁর প্রাপ্য অর্থ পরিশোধ করেননি। উল্টে নথিপত্র কারচুপি করে বিপুল…

কালিয়াচক কাণ্ড: গ্রেফতার মোথাবাড়ির আইএসএফ প্রার্থীসহ ১৮

উত্তপ্ত মালদহের কালিয়াচক। ব্লক অফিসে ‘তাণ্ডব’ এবং বিচারকদের ঘেরাও করার অভিযোগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে আইএসএফ প্রার্থীর উপস্থিতি জেলা রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসে প্রশাসনিক কাজ চলাকালীন হঠাৎই একদল বিক্ষোভকারী চড়াও হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাওয়া বিচারকদেরও ঘেরাও করে রাখা হয় দীর্ঘক্ষণ। অফিসের সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে। গতকাল রাতভর মালদহের…

কালিয়াচকে বিচারক ঘেরাও কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, রাজ্য প্রশাসনের ‘সম্পূর্ণ ব্যর্থতা’

পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক-২ ব্লকের বিডিও অফিসে ভোটার তালিকার বিশেষ তীব্র পুনর্বিবেচনা (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় নিয়োজিত সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে (তিনজন মহিলা-সহ) প্রায় ৯-১০ ঘণ্টা ধরে ঘেরাও করে রাখার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে “পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে বর্ণনা করে রাজ্য প্রশাসনের “সম্পূর্ণ আইন-শৃঙ্খলা ভেঙে পড়া” এবং “ফৌজদারি ব্যর্থতা” বলে মন্তব্য করেছে। বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত…

শাহের ভবানীপুর রোড শো সুষ্ঠুভাবে সম্পন্ন হল

সাত বছর আগের কলেজ স্ট্রিটের ধুন্ধুমার এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আগে একটি বড় রোড শো সম্পন্ন করেছেন। হাজরা মোড় থেকে শুরু হয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে প্রায় এক থেকে দু’কিলোমিটার দীর্ঘ এই রোড শোয়ে বিপুল জনসমাগম হয়। তবে সংগঠকদের সতর্কতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোড শোয়ের সময় জনতার চাপ এতটাই ছিল যে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে বারবার মাইকে ঘোষণা করতে হয়, “আপনারা তাড়াতাড়ি এগিয়ে চলুন। না হলে স্বরাষ্ট্রমন্ত্রী এগোতে পারছেন না। সময় পেরিয়ে যাচ্ছে।” সতর্পণে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper