Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

ল্যাম্পপোস্ট তরজা সোনারপুর দক্ষিণে তুঙ্গে বাকযুদ্ধ রূপা-লাভলির তারকা লড়াইয়ে নতুন মোড়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি প্রার্থী ও প্রখ্যাত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্য করায় বিতর্ক ছড়িয়ে পড়েছে। তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র (অরুন্ধতী মৈত্র) পাল্টা জবাব দিয়ে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মানের অভিযোগ তুলেছেন, তবে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে ভুল করেননি। নির্বাচনী জনসভায় রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” তিনি আরও…

শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের দাবিতে সরব তৃণমূল: কমিশনে জোড়া চিঠি ডেরেকের

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই ভয়ের বাতাবরণ তৈরি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই গুরুতর অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার নির্বাচন কমিশনকে লেখা দু’টি পৃথক চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ভয়ের রাজনীতি ও আধিকারিকদের হুমকির অভিযোগ তৃণমূলের প্রথম চিঠিতে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে…

মিছিলে খোয়ালেন জুতো, খালি পায়েই হাঁটলেন সাংসদ মিতালী

রোদে তপ্ত রাস্তা, চারদিকে হাজার হাজার মানুষের ভিড় আর গগনভেদী স্লোগান। তার মাঝেই এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী থাকল চন্দ্রকোনা। দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিতে এসে ভিড়ের চাপে জুতো হারালেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। কিন্তু সেই অবস্থাতেই দমে না গিয়ে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে নিজের রাজনৈতিক নিষ্ঠার পরিচয় দিলেন তিনি। ঘটনার সূত্রপাত বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ছিল। প্রার্থীর সমর্থনে…

ভাতারে বিজেপি নেতার উপর হামলা

 ভোট ঘোষণার পর থেকেই বাংলায় রাজনৈতিক প্রচার জোরকদমে চলছে। মিটিং-মিছিলের পাশাপাশি দেওয়াল লিখন নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্নেহময় কুণ্ডুর বাড়িতে আচমকা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্নেহময় কুণ্ডু সেদিন দুপুরে সবে খেতে বসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাতের থালা সামনে নিয়ে বসার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে পড়ে। তাঁরা সরাসরি স্নেহময় কুণ্ডুকে লক্ষ্য করে বেধড়ক মারধর শুরু করে। ঘটনার আকস্মিকতায় তিনি…

১৬ ঘণ্টা পরও নিখোঁজ টলিউড পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়

টলিউডে ফের এক দুঃসংবাদ। বৃহস্পতিবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন প্রতিশ্রুতিশীল পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। শুক্রবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশি সূত্রে জানা গিয়েছে, তাঁর ফোনের সর্বশেষ লোকেশন ধরা পড়েছে উল্টোডাঙা স্টেশন এলাকায়। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও সাড়া মেলেনি। টলিপাড়ার অন্দরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, উৎসব বৃহস্পতিবার সকালে নিমতার একটি পিএনবি ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে ফেরার পথে শেষবার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়র সঙ্গে…

উন্নয়ন না কি জুয়া? ‘দিদির’ সাপ-লুডোয় জনতা এবার কোন ঘরে?

শিবনাথ দাস: বাংলার রাজনীতিতে ‘খেলা’ শব্দবন্ধটি এখন আর নিছক বিনোদন নয়, বরং শাসক দলের এক অপরিহার্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে যে ‘খেলা হবে’র উন্মাদনা শুরু হয়েছিল, ২০২৬-এর দোরগোড়ায় এসে তা এখন ঘরের কোণে বসে ‘ছক্কা’ চালার স্তরে পর্যবসিত। তৃণমূল কংগ্রেস এবার তাদের প্রচারের তুণীর থেকে বের করেছে এক নতুন অস্ত্র— ‘সাপ-লুডো’। কিন্তু এই রঙিন বোর্ড আর ঘুঁটির আড়ালে যে গভীর রাজনৈতিক দেউলিয়াপনা লুকিয়ে আছে, তা সচেতন নাগরিককে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। তৃণমূলের এই বিচিত্র লুডো বোর্ডে…

সিনেমার বিশ্বমঞ্চ – দিল্লী আন্তর্জার্তিক চলচ্চিত্র উৎসব

ইন্দ্রাণী দাস ঘোষ: (দিল্লী) দিল্লী সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি’ (IFFD) শুধুমাত্র একটি নতুন আয়োজন নয় বরং এটি এক ঐতিহাসিক পদক্ষেপ—যা প্রমান করে সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে দিল্লীর অবস্থান কতটা শক্তিশালী । ভবিষ্যতে দিল্লী কে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলার এ যেন এক পদক্ষেপ।২৫ মার্চ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রগতি ময়দানের আধুনিকতম রূপ ভারত মণ্ডপমে আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই সিনেমাপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে প্রবল সাড়া…

ইডেনে হার, নাইট ব্রিগেড এবার প্রশ্নের মুখে

আইপিএল আসে, আইপিএল যায়। কিন্তু প্রতিবার দৃশ্যটা যেন একই থেকে যায়। নন্দনকানন যেমন তারকাপ্রেমী ছিল, সেরকমই আছে। নিজের শহরের দল কলকাতা নাইট রাইডার্স রান দিয়ে ফেলছে নাকি উইকেট হারাচ্ছে, সেসব নিয়ে মাথাব্যথা নেই ক্রিকেটপ্রেমীদের।তিলোত্তমা শুধু চার-ছক্কার প্রেয়সী। এত গেল মাঠের বাইরের প্রেক্ষাপট। ভেতরে তো শুরু থেকেই চিৎকার। সময় যত গড়াল, দর্শক তত বাড়ল। আর সেইসঙ্গে বাড়ল শব্দের ডেসিবেলও। টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২২ রানে থামে হায়দরাবাদ। জবাবে প্রথম ওভারে ২৫ রান নিয়ে শুরু করেন ফিন অ্যালেন ও রাহানে। কিন্তু দ্বিতীয় ওভারের…

ডাবল সেঞ্চুরিতে ইডেন মাতালেন সানরা

আইপিএল আসে, আইপিএল যায়। কিন্তু প্রতিবার দৃশ্যটা যেন একই থেকে যায়। নন্দনকানন যেমন তারকাপ্রেমী ছিল, সেরকমই আছে। নিজের শহরের দল কলকাতা নাইট রাইডার্স রান দিয়ে ফেলছে নাকি উইকেট হারাচ্ছে, সেসব নিয়ে মাথাব্যথা নেই ক্রিকেটপ্রেমীদের। তিলোত্তমা শুধু চার-ছক্কার প্রেয়সী। তবে হ্যাঁ, এবার পরিবর্তন কিছুটা ঘটেছে। শাহরুখ খান আসবেন না জেনেও প্রায় ৫০ হাজার মানুষ গ্যালারি ভরিয়েছেন। ঈশান কিসান বা অভিষেক শর্মাদের অস্তাচলে পাঠিয়ে স্টেডিয়ামে শুধু বেগুনি ঢেউ। এক কথায় বলা চলে, ইডেনে প্রথম ম্যাচে কেকেআর সমর্থকরা একেবারে লেটার মার্কস পেলেন। ম্যাচ শুরুর…

১৫ বছরের প্রেম এবার পরিণয়ে! ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসার বড় ইঙ্গিত অঙ্কুশের

রুচিরা রায়: টলিউডের ‘পাওয়ার কাপল’ বললেই যাদের নাম সবার আগে মাথায় আসে, তারা হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। দীর্ঘ দেড় দশক ধরে তাঁদের প্রেম, খুনসুটি আর একে অপরের প্রতি অগাধ ভরসা টলিপাড়ার অন্যতম আলোচ্য বিষয়। তবে অনুরাগীদের মনে গত কয়েক বছর ধরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— ‘বিয়েটা কবে?’ অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে খোদ নায়ক অঙ্কুশই দিলেন এক বড়সড় ইঙ্গিত। মঙ্গলবার, ৩১ মার্চ ঐন্দ্রিলার ৩৪তম জন্মদিনে অঙ্কুশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন নেটপাড়ার হট টপিক। স্মৃতির সরণিতে ১৫ বছর মঙ্গলবার ঐন্দ্রিলা সেনের জন্মদিন উপলক্ষে…

ধর্মের আড়ালে কামের কারবার ‘ভণ্ড বাবা’র ডেরায় শ্লীলতাহানি

আধ্যাত্মিকতা ও মন্ত্রোচ্চারণের পবিত্রতার আড়ালে লুকিয়ে ছিল এক বীভৎস যৌন লালসার নেটওয়ার্ক। মহারাষ্ট্রের নাসিকে স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাত ওরফে ‘ক্যাপ্টেন’-এর গ্রেফতারির পর বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। তন্ত্র-মন্ত্র আর কুসংস্কারের ভয় দেখিয়ে নারীদের শরীরী লালসার শিকার বানানোর এই ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। পুলিশের হাতে আসা ৫৮টি আপত্তিকর ভিডিও এবং একের পর এক উচ্চশিক্ষিতা মহিলার বয়ানে স্পষ্ট— ধর্মের নামে এক সুসংগঠিত যৌন সাম্রাজ্য চালাচ্ছিল এই ভণ্ড সাধু। তন্ত্রের ফাঁদে ‘অশুভ শক্তি’র ভয় ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে উঠে…

বীজপুরে বিজেপি প্রার্থীর অফিসে হামলা, ধৃত তৃণমূল ঘনিষ্ঠ

ভোটের মুখে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বীজপুর। মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের নির্বাচনী কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবাই চক্রবর্তী। তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে হালিশহর বাগমোড় এলাকার দলীয় কার্যালয়ে বসে কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, সেই সময় অতর্কিতে ঘরে ঢুকে পড়ে বাবাই চক্রবর্তী নামে ওই…

পুনম পাণ্ডে ফের বিতর্কে অন্তঃসত্ত্বা হওয়ার দাবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

রূপসা দাস: মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে নিজের ‘বেবি বাম্প’ দেখিয়েছেন, যা দেখে অনেকেই ধারণা করছেন তিনি মা হতে চলেছেন। ক্যাপশনে কোনও লম্বা বয়ান না দিয়ে শুধু গর্ভবতী মহিলা, দুধের বোতল ও শিশুর ইমোজি ব্যবহার করেছেন তিনি। প্রথম ছবিতে পুনমকে টি-শার্ট খানিকটা গুটিয়ে হাসিমুখে নিজের পেট দেখাতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতেও একইভাবে মাতৃত্বের ইঙ্গিত স্পষ্ট। পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল অনুরাগী…

গ্ল্যামারের হাতছানি সরিয়ে সহজবরণের পথে মনীষা কৈরালা, ‘আসল থাকাটাই এখন আমার কাছে আসল সৌন্দর্য’

রূপসা দাস: নিখুঁত হওয়ার ইঁদুরদৌড়ে যখন বলিউড বুঁদ, তখন উল্টো স্রোতে হাঁটছেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান। সম্প্রতি মনীষা কৈরালাকে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন লুকে। কোনও কৃত্রিম রং নয়, বরং নিজের স্বাভাবিক ‘সল্ট অ্যান্ড পেপার’ বা কাঁচাপাকা চুল নিয়েই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। আর তাঁর এই সাহসী পদক্ষেপ রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার। নিজের এই নতুন লুক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। এক একান্ত সাক্ষাৎকারে মনীষা বলেন, “এটা এক ধরণের স্বাধীনতা। এর মধ্যে এক শান্ত আত্মবিশ্বাস লুকিয়ে আছে। আমি আর সৌন্দর্যের কোনও নির্দিষ্ট ছাঁচে নিজেকে…

টলিউড কি অমানবিক? সহকর্মীর মৃত্যুতেও চলল শুটিং

রুচিরা রায়: সৈকতে আছড়ে পড়া ঢেউ কেড়ে নিয়েছে ৪২ বছরের তরতাজা প্রাণ। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউডের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রিয় সহকর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে যখন গোটা স্টুডিও পাড়ায় শোকের ছায়া নামার কথা, ঠিক তখনই এক বিমর্ষ ও ‘অমানবিক’ বাস্তব সামনে এল। রাহুল যখন নিথর দেহে পড়ে আছেন, টলিপাড়ার একাধিক সেটে তখন দিব্যি চলেছে লাইট-ক্যামেরা-অ্যাকশন। এই ঘটনাকেই কেন্দ্র করে টলিউডের তথাকথিত ‘এক পরিবার’ তত্ত্বকে কার্যত কাঠগড়ায় তুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper