Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কী হয়? জেনে নিন বিশেষজ্ঞের জরুরি পরামর্শ

যদি কারও মূত্রথলি সুস্থ থাকে এবং তিনি শুধুমাত্র এক ঘণ্টার জন্য প্রস্রাব চেপে রাখেন, তবে সাধারণত এর ফলে তাঁর স্বাস্থ্যের বড় কোনও ক্ষতি হয় না। তবে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া দেখা যায়। জরুরি পরিস্থিতিতে এক ঘণ্টার জন্য প্রস্রাব চেপে রাখলে সাধারণত বড় কোনও ক্ষতি হয় না। তবে এটিকে কখনই অভ্যাসে পরিণত করবেন না। ব্যস্ততার মাঝে বা দীর্ঘ ভ্রমণে হয়তো আপনার এমন অভিজ্ঞতা হয়েছে—প্রস্রাব (Urine) পেয়েছে, কিন্তু উপায় নেই! অগত্যা, আপনাকে তা কিছুক্ষণের জন্য চেপে রাখতেই হয়েছে। অনেকে মনে করেন, প্রস্রাব চেপে রাখা একটি সাধারণ বিষয়। কিন্তু সেটা…

মিষ্টি নায়িকা থেকে ‘বাঘিনি’: ‘টক্সিক’ মুক্তির আগে কিয়ারার ভোলবদল!

রূপসা দাস: রুপালি পর্দায় বরাবরই তাঁকে দেখা গিয়েছে ‘পাশের বাড়ির মেয়ে’ বা মিষ্টি নায়িকার চরিত্রে। কিন্তু মা হওয়ার পর সেই চেনা ছক ভেঙে এক অন্য কিয়ারা আডবাণীর জন্ম হয়েছে। নিজের এই আমূল পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আসন্ন বিগ-বাজেট ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এ দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে এক বিধ্বংসী লুকে ধরা দিতে প্রস্তুত তিনি। গত বছর জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা। সেই মাতৃত্বই তাঁর জীবনবোধ বদলে দিয়েছে বলে দাবি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, “মা হওয়ার পর আমি যেন এক বাঘিনি হয়ে উঠেছি। এখন…

একলা চলোর পথে হাত শিবির: বহরমপুরে অধীর, নন্দীগ্রামে তুরুপের তাস জরিয়াতুল

জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বাম-কংগ্রেস জোটের পথে না হেঁটে এবার এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ‘হাত’ শিবির। প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে এই তালিকা প্রকাশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হেভিওয়েটদের লড়াই: তালিকায় সবথেকে বড় চমক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম। তিনি নিজের গড় বহরমপুর থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার…

রাহানে-রঘুবংশীর অর্ধশতরানে বড়ো রান নাইটদের

শনিবার থেকে ঢাকে কাঠি পড়েছে আইপিএল ২০২৬ মরসুমের। দ্বিতীয় দিন ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠান হার্দিক পান্ডিয়া। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে অজিঙ্ক রাহানদের স্কোর ২২০/৪। এবারের ওপেনিং জুটিতেই চমক দেন নাইট শিবির। নামেন রাহানে ও ফিন অ্যালেন। শুরু থেকেই ঝড় তুলতে শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ১০ তুলল কেকেআর। প্রথম ওভারে ১০ রান তোলে কেকেআর। এরপর আর অগ্রাসী হয়ে ওঠেন রাহানে। প্রতি ওভারে তাঁদের রান উপহার দিতে থাকেন মুম্বইয়ের পেসাররা। পাঁচ ওভারে ৬৫ রানের গণ্ডি পার করে…

শ্যুটিং চলাকালীন অঘটন: তালসারিতে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের

রুচিরা রায়: টলিপাড়ায় শোকের ছায়া। দিঘার তালসারিতে ধারাবাহিক শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বছর ৪৩-এর এই অভিনেতার আকস্মিক প্রয়াণে স্তম্ভিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা। জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরে দিঘা ও তালসারি এলাকায় ছিল গোটা ইউনিট। এদিন প্যাক-আপের ঠিক আগেই এই বিপর্যয় ঘটে। অভিনেতা দিগন্ত বাগচীর বয়ান অনুযায়ী, শ্যুটিংয়ের একটি অংশ শেষ করে রাহুল তালসারিতে সমুদ্রে নামেন। কেন তিনি জলে…

স্কিলই এখন নতুন ডিগ্রি: কেরিয়ারমুখী শিক্ষায় এগিয়ে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট (জিটিআই)

বর্তমান সময়ে ভারতের চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। শুধুমাত্র ডিগ্রি নয়, এখন কোম্পানিগুলি বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতাকে। ফলে স্কিল-বেসড শিক্ষার চাহিদা দ্রুত বাড়ছে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং টেকনিক্যাল সেক্টরে। এই পরিবর্তনের মধ্যেই গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট (জিটিআই) নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছে। বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রি-অ্যালাইন্ড কোর্সের মাধ্যমে জিটিআই শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের জন্য প্রস্তুত করছে। ভারতে স্বাস্থ্য পরিষেবা খাত…

মাসিককালীন যত্ন: সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

মাসিক বা ঋতুস্রাব নারী জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সাধারণত ১১-১৪ বছর বয়সে শুরু হয় এবং ৫০-৫২ বছর বয়স পর্যন্ত চলে। গড়ে ২৮ দিনের চক্রে ৩-৭ দিন স্থায়ী হয়, তবে ২১-৩৫ দিনের মধ্যে হলে তা স্বাভাবিক বলে বিবেচিত হয়। এ সময় শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, যা শারীরিক ও মানসিক অস্বস্তি সৃষ্টি করতে পারে। সঠিক যত্ন না নিলে সংক্রমণ, চুলকানি, দুর্গন্ধ, ইউটিআই (মূত্রনালির সংক্রমণ) বা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের ঝুঁকি বাড়ে। তাই মাসিককালীন পরিচ্ছন্নতা (হাইজিন), পুষ্টি, বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ১.…

কৃতী শ্যাননের সাফ জবাব: বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই

রূপসা দাস: বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন বিয়ের প্রসঙ্গে স্পষ্টবাদী হয়ে উঠলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালকের বোনের বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেন তিনি। কৃতী বলেন, “বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন। আমি কবে বিয়ে করছি। আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।” সঞ্চালক প্রশ্ন করেছিলেন, “বোনের মতো আপনারও কোনও অনুষ্ঠান কি শীঘ্রই হতে চলেছে?” এর উত্তরে কৃতী শ্যানন স্পষ্ট জানিয়ে দেন, “আমি জানি না। আমি তখনই বিয়ে করব যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনও তাড়াহুড়ো নেই।” কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন…

তৃতীয় তালিকা প্রকাশ কমিশনের, আজ থেকেই ট্রাইবুনালে আবেদনের সুযোগ

লোকসভা ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শনিবার গভীর রাতে প্রকাশ করা হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। একইসঙ্গে চালু করা হয়েছে বহুপ্রতীক্ষিত ‘ট্রাইবুনাল পোর্টাল’। যেসব ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। কমিশন জানিয়েছে, নাম বাদ যাওয়া ভোটাররা সরাসরি কমিশনের ওয়েবসাইট (eci.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইন পদ্ধতিতে জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা…

মেয়ের চোখের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, রণক্ষেত্র কসবা

সাতসকালে খাস কলকাতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। পারিবারিক বিবাদের জেরে নাবালিকা মেয়ের চোখের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে কসবা থানার বোসপুকুর রোড এলাকায় এই নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে। মৃতার নাম স্বপ্না সিং (৪২)। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ বোসপুকুর রোডের ওই বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দম্পতির মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল। ঝগড়া চরম পর্যায়ে…

পার্টি অফিসে ক্যারাম খেলা: ৩ কেন্দ্রীয় জওয়ান সাসপেন্ড

তপ্ত বীরভূমে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মনে আস্থা ফেরানোই ছিল তাঁদের মূল লক্ষ্য। কিন্তু সেই গুরুদায়িত্ব ভুলে ঘাসফুল শিবিরের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলায় মেতে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কর্তব্য চলাকালীন এই চরম গাফিলতি এবং নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে বিঁধল নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। শনিবার বীরভূমের সিউড়িতে এই নজিরবিহীন ঘটনার জেরে তিন সিআরপিএফ (CRPF) জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। কী ঘটেছিল? সূত্রের খবর, শনিবার সিউড়ির একটি এলাকায় রুট মার্চ ও টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর ওই…

অভিষেকের সভার আগেই ধাক্কা, তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক

দুয়ারে ভোট। যখন দলের নেতা-কর্মীরা কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমেছেন, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে পড়ল শাসক দল। তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। টিকিট না পাওয়া এবং দলের অন্দরে বাড়তে থাকা ‘গোষ্ঠীদ্বন্দ্ব ও ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে সরব হয়েছেন এই হেভিওয়েট নেতা। ফেসবুক পোস্টে বিস্ফোরক বিধায়ক শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে কাজী আব্দুর রহিম…

ধুরন্ধর’ ঝড়ে কুপোকাত! পিছিয়ে গেল অনন্যা-লক্ষ্যর ছবি

রূপসা দাস: বক্স অফিসে এখন রাজত্ব চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির। আর এই দাপুটে বিজয়রথের সামনে কোনো ঝুঁকি নিতে চাইছেন না অন্য নির্মাতারা। এই ‘ধুরন্ধর’ ফ্যাক্টরের কারণেই এবার পিছিয়ে গেল অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। অনন্যার অপেক্ষা আরও দীর্ঘ করণ জোহরের প্রযোজনায় ‘চাঁদ মেরা দিল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১০ এপ্রিল। অনন্যা পাণ্ডে এবং নবাগত লক্ষ্যর রসায়ন দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকলেও, শেষ মুহূর্তে মুক্তির তারিখ বদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছবিটি ১০ এপ্রিলের পরিবর্তে…

যোনিদ্বারের যত্ন: সঠিক পরিষ্কারের গুরুত্ব ও উপায়

যোনিদ্বার (ভালভা বা যোনির বাহ্যিক অংশ) নিয়মিত পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সঠিক উপায়ে করতে হয়। যোনি (ভিতরের অংশ) নিজে থেকেই স্ব-পরিষ্কারক (self-cleaning) অঙ্গ। এটি প্রাকৃতিক স্রাব (discharge) দিয়ে নিজেকে পরিষ্কার রাখে এবং ভালো ব্যাকটেরিয়া (ল্যাকটোব্যাসিলাস) দিয়ে pH ভারসাম্য (অ্যাসিডিক পরিবেশ, pH ৩.৫-৪.৫) বজায় রাখে, যা সংক্রমণ থেকে রক্ষা করে। কেন নিয়মিত পরিষ্কার করা দরকার? ঘাম, মৃত ত্বক, ময়লা ও ব্যাকটেরিয়া জমা হয়: যোনিদ্বারের বাইরের অংশ (ভালভা, ল্যাবিয়া, ক্লিটোরিসের চারপাশ) ঘাম, মাসিকের রক্তের অবশেষ,…

ঋতুপর্ণা সেনের ‘নির্লজ্জ’ ঘোষণা: বোল্ড অভিনেত্রীর ফের বিতর্কিত পোস্ট

রুচিরা রায়: টলিউডের সাহসী অভিনেত্রী ঋতুপর্ণা সেন ( ঋ সেন) ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে নিজেকে ‘অভিজাত বংশের সত্যিকারের নির্লজ্জ অভিনেতা’ বলে দাবি করেছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, এশিয়া-ইউরোপের খ্যাতনামা কিছু ‘নির্লজ্জ’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। পোস্টে ঋ লিখেছেন, “আমি অভিজাত বংশের সত্যিকারের নির্লজ্জ অভিনেতা। যে এমন সব সিনেমায় কাজ করেছে, যা এশিয়া-ইউরোপের কিছু খ্যাতনামা নির্লজ্জ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।” রসিকতা করে তিনি আরও বলেন, “আমার সব নির্লজ্জ সিনেমা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper