Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

ওয়ামিকার সঙ্গে প্রেম: সমালোচকদের বিঁধলেন অক্ষয়

রূপসা দাস- রুপোলি পর্দায় অসম বয়সের প্রেম নিয়ে বিতর্ক বলিউডে নতুন নয়। তবে এবার সেই বিতর্কের মুখে দাঁড়িয়ে পাল্টা ব্যাটিং করলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সৌজন্যে প্রিয়দর্শন পরিচালিত তাঁর আগামী ছবি ‘ভূত বাংলো’। ছবিতে ৫৮ বছর বয়সী অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ৩২ বছরের ওয়ামিকা গাব্বিকে। ২৬ বছরের এই ‘এজ গ্যাপ’ নিয়ে নেটপাড়ায় শুরু হওয়া কটাক্ষের জবাবে অক্ষয় সাফ জানালেন, “হলিউডেও তো এমন হয়!” বার্থ সার্টিফিকেট নয়, চিত্রনাট্যই আসল সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়সের ব্যবধান নিয়ে প্রশ্নের মুখে পড়েন অক্ষয়। মেজাজ না হারিয়ে তিনি পালটা প্রশ্ন…

ছবি শিকারীদের দাপটে মেজাজ হারালেন কাজল, তুঙ্গে বিতর্ক

রূপসা দাস: বলিউডের ‘পাপারাজ্জি’ বা ছবি শিকারীদের সঙ্গে তারকাদের সম্পর্ক বরাবরই অম্লমধুর। কিন্তু সাম্প্রতিককালে সেই সম্পর্কে তিক্ততার পারদ চড়ছে। জয়া বচ্চনের পর এবার নেটনাগরিকদের নিশানায় অভিনেত্রী কাজল। সম্প্রতি মুম্বইয়ে মণীশ মলহোত্রর বাড়ির সামনে আলোকচিত্রীদের ওপর চিৎকার করতে দেখা গেল তাঁকে। মেজাজ হারিয়ে সটান বলে দিলেন, “যান এখান থেকে, বন্ধ করুন এ সব!” ঠিক কী ঘটেছিল? খ্যাতনামা পোশাকশিল্পী মণীশ মলহোত্রর মা সম্প্রতি প্রয়াত হয়েছেন। শোকাতপ্ত বন্ধুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাসভবনে আয়োজিত স্মরণসভায় গিয়েছিলেন কাজল। শোকের আবহে…

গোপনে সাতপাক ঘুরলেন কর্ণ-তেজস্বী?

রূপসা দাস: প্রাক্তন প্রেমিকা কৃতিকা কামরা বিয়ের পিঁড়িতে বসতে না বসতেই কি তবে ‘ঘর বাঁধলেন’ কর্ণ কুন্দ্রও? বুধবার সকাল থেকেই মায়ানগরীর বাতাসে ভাসছে এই জোরালো গুঞ্জন। টিনসেল টাউনের অন্দরের খবর, দীর্ঘদিনের প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে নাকি চুপিচুপি আইনি বা সামাজিক বিয়েটা সেরে ফেলেছেন ছোটপর্দার এই হার্টথ্রব অভিনেতা। সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা যদিও কর্ণ বা তেজস্বী— দু’জনের কেউই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কিন্তু তাতে থেমে নেই অনুরাগীরা। বুধবার সকাল থেকেই এই জুটির পুরনো ছবি ও ভিডিওর নিচে উপচে পড়ছে…

নোরার ‘সরকে চুনর’ বিতর্কে মুখ খুললেন পরিচালক প্রেম

রূপসা দাস : বলিউডের আইটেম গানের জগতে ফের একবার তুমুল বিতর্ক। সঞ্জয় দত্ত অভিনীত আসন্ন কন্নড় প্যান-ইন্ডিয়া ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’-তে নোরা ফাতেহির নাচ ও গানের কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই গানটিকে অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিকর বলে সমালোচনা করেছেন। কেউ কেউ দাবি করছেন, পরিচালক ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করতে এমন গান বানিয়েছেন। এবার এই অভিযোগের জবাব দিয়েছেন ছবির পরিচালক প্রেম। গানটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লিরিক্সে ব্যবহৃত কিছু শব্দ ও নোরার অঙ্গভঙ্গিকে…

মরশুমি রোগের দাপট: ঋতু বদলের সঙ্গে স্বাস্থ্যঝুঁকির বাড়বাড়ন্ত

ঋতুর পরিবর্তন প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম। কিন্তু এই পরিবর্তন আমাদের শরীরের উপরও গভীর প্রভাব ফেলে। কখনও তাপমাত্রার ওঠানামা, কখনও আর্দ্রতার পরিবর্তন—সব মিলিয়ে শরীরের প্রতিরোধক্ষমতা কমে যায়। আর এই সুযোগেই মাথাচাড়া দিয়ে ওঠে নানা ধরনের মরশুমি রোগ। বর্তমানে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই এই রোগের প্রকোপ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মরশুমি রোগ কী ও কেন হয় মরশুমি রোগ বলতে সেইসব রোগকে বোঝায়, যেগুলো নির্দিষ্ট ঋতুতে বেশি দেখা যায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস, ব্যাকটেরিয়া…

নন্দীগ্রামকে ‘পবিত্র’ করার ডাক অভিষেকের

একুশের বিধানসভা নির্বাচনের সেই হাইভোল্টেজ আবহ কি আবার ফিরে এল নন্দীগ্রামে? বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এই জনপদ কার্যত রণক্ষেত্রের মেজাজ নিল। লড়াই এবার দুই ‘ভূমিপুত্রের’—বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। আর সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে শুভেন্দুকে কড়া ভাষায় বিঁধে অভিষেক স্পষ্ট করে দিলেন, এবারের নির্বাচন আসলে ‘গদ্দার’ বনাম ‘মর্যাদা’ পুনরুদ্ধারের লড়াই। ‘বাকি পাঁচ বছরের দায়িত্ব আমার’ এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের…

নীল ড্রাম আতঙ্ক এবার ভদ্রেশ্বরে, যুবকের ঝলসানো গলাকাটা দেহ উদ্ধার

উত্তরপ্রদেশের মেরঠের সেই হাড়হিম করা স্মৃতি ফিরল বাংলার মাটিতে। বুধবার সকালে হুগলির ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকায় দিল্লি রোডের ধার থেকে একটি নীল রঙের ড্রাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ড্রামের ভিতর থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বীভৎসভাবে ঝলসানো ও গলাকাটা মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে অন্য কোথাও নৃশংসভাবে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ড্রামে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে শ্বেতপুরের কাছে দিল্লি রোডের পাশে একটি বস্তা জড়ানো অবস্থায় নীল…

ভোটের মুখে সাইবার হানা, হ্যাকড নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই বড়সড় বিপত্তি। হ্যাকড হল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। বুধবার দুপুর থেকে কমিশনের সাইটে চরম বিভ্রাট দেখা দেওয়ায় কার্যত থমকে গিয়েছে নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ঘটনায় দেশের নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এদিন দুপুর ১টা নাগাদ আচমকাই কমিশনের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। জানা গিয়েছে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া বা প্রচারের অনুমতির জন্য ব্যবহৃত ‘সুবিধা’ (Suvida) পোর্টালটিও কাজ করছে না। ফলে ভোট আবহে চরম সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের…

হাইভোল্টেজ ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, কাঠগড়ায় কমিশন, সরব তৃণমূল

ছাব্বিশের বিধানসভা যুদ্ধের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল নিয়ে সংঘাত চরমে। এবার খাস কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। নবনিযুক্ত অফিসার সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করে কমিশনে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন। আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব ও…

মডেল-অভিনেত্রীর রাতের দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

রাজস্থানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হার্শিল কালিয়া (৩০) সোমবার রাতে জয়পুরের শিপ্রা পাথ রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাটি রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঘটে। হার্শিল বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুরিয়া হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় এবং…

বঙ্গে ৩০ হাজার কোটির তছরুপ! ইডির স্ক্যানারে ‘বড় মাছ’ ও প্রভাবশালীরা

গত পাঁচ বছরে রাজ্যে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অঙ্ক আকাশছোঁয়া। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর (ইডি ও সিবিআই) সাম্প্রতিক অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে রাজ্যে প্রায় ৩০ হাজার কোটি টাকার কালো টাকা আদান-প্রদান হয়েছে। এই বিপুল অর্থের স্রোত শেষ পর্যন্ত পৌঁছেছে রাজ্যের রাঘববোয়াল রাজনৈতিক নেতা, শীর্ষ আমলা ও প্রভাবশালী ব্যবসায়ীদের হাতে। তদন্তকারীদের দাবি, এই টাকার উৎস খুঁজতে গিয়ে তাঁরা এমন কিছু সূত্র পেয়েছেন যা সরাসরি নবান্ন ও প্রভাবশালীদের ড্রয়িং রুম পর্যন্ত বিস্তৃত। তদন্তকারী সংস্থা সূত্রের…

পদ্ম-শিবিরে লিয়েন্ডার? নিউ টাউনের হোটেলে রুদ্ধদ্বার বৈঠক

২০২৬-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বড়সড় ধামাকা। জল্পনা সত্যি করে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের একটি অভিজাত হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডারের দীর্ঘ বৈঠক সেই জল্পনাকেই উসকে দিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই হাতে পদ্ম পতাকা তুলে নিতে পারেন এই অলিম্পিয়ান।        হেভিওয়েট বৈঠক ও গোপনীয়তা মঙ্গলবার রাতে নিউ টাউনের যে হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন, সেখানেই পৌঁছন লিয়েন্ডার পেজ। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন…

মন্ত্রীদের চিকিৎসায় ‘লাগাম’ টানলেন মমতা

রাজ্যের মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যথেচ্ছ চিকিৎসায় এবার কড়া রাশ টানল নবান্ন। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে পা রাখতে গেলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দোরগোড়ায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিয়ম বদলের নেপথ্যে 'মেডিক্যাল বিল' বাম আমল থেকেই মন্ত্রীদের আকাশছোঁয়া মেডিক্যাল বিল নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। তৎকালীন…

বাংলার সমস্যা ‘ইউনিক’ বিমর্ষ সুপ্রিম কোর্ট

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এবং 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত জটিলতা নিয়ে বেনজির মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সাফ জানাল, “বাংলার এই সমস্যা একেবারেই ইউনিক (অনন্য); অন্য রাজ্যের সমস্যার ধরন আলাদা।” সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকায় নাম থাকা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য এখন ঝুলে রয়েছে আদালতের নির্দেশের ওপর।        নজিরবিহীন ভোটার জট নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার রাতেই একটি…

মাঠেই মৃত্যু তরুণ ক্রিকেটারের

রবিবাসরীয় বিকেলে খেলার মাঠে চরম ট্র্যাজেডি। ক্রিকেট অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারালেন অঙ্কিত নামের এক যুবক। ময়দানের পরিচিত মুখ এবং উদীয়মান এই ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। সামান্য অসতর্কতা নাকি ভাগ্যের নিষ্ঠুর পরিহাস—কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বাড়ির পাশের মাঠেই বিপর্যয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঙ্কিত ময়দানের একটি নামী ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মিত সদস্য ছিলেন। পেশাদার কোচিংয়ের পাশাপাশি ছুটির দিনে বন্ধুদের সঙ্গেও ঘাম ঝরাতে পছন্দ করতেন তিনি। গত…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper