Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ঋতুপর্ণা সেনের ‘নির্লজ্জ’ ঘোষণা: বোল্ড অভিনেত্রীর ফের বিতর্কিত পোস্ট

0 175,682,217

রুচিরা রায়: টলিউডের সাহসী অভিনেত্রী ঋতুপর্ণা সেন ( ঋ সেন) ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে নিজেকে ‘অভিজাত বংশের সত্যিকারের নির্লজ্জ অভিনেতা’ বলে দাবি করেছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, এশিয়া-ইউরোপের খ্যাতনামা কিছু ‘নির্লজ্জ’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
পোস্টে ঋ লিখেছেন, “আমি অভিজাত বংশের সত্যিকারের নির্লজ্জ অভিনেতা। যে এমন সব সিনেমায় কাজ করেছে, যা এশিয়া-ইউরোপের কিছু খ্যাতনামা নির্লজ্জ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।” রসিকতা করে তিনি আরও বলেন, “আমার সব নির্লজ্জ সিনেমা আপনারা নির্লজ্জভাবে নেটফ্লিক্স এবং জি ফাইভে দেখতে পারেন।”
একই পোস্টে তিনি জানান, “সেরা নির্লজ্জ পরিচালকদের সঙ্গে আরও নির্লজ্জ সিনেমায় নির্লজ্জভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি একজন অভিনেত্রী হিসেবে।” অতীতে ‘ফাটিয়ে’ দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন বলে আভাস দেন ঋ। ‘কসমিক সেক্স’ ও ‘গান্ডু’-র মতো ছবিতে নগ্ন দৃশ্যে স্বচ্ছন্দ্যবোধ করার কথাও উল্লেখ করেন তিনি।
ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ
পোস্টে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তীব্র আক্রমণ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, “পিতৃতন্ত্র আর ‘স্লাট শেমিং’ করে ইন্ডাস্ট্রি তো ডুবে গিয়েছে। তাও এই লোকগুলোর লজ্জা নেই!” এই বিস্ফোরক মন্তব্যের পর অনেকে অনুমান করছেন, কাজ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো এমন পোস্ট করেছেন ঋ।
          ক্যারিয়ারের উত্থান-পতন
প্রথম জীবনে মডেলিং থেকে অভিনয়ে আসা ঋতুপর্ণা ‘তিথির অতিথি’, ‘এখানে আকাশ নীল’, ‘ত্রিনয়নী’, ‘ধ্রুবতারা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘সাঝের বাতি’-র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। ‘বাংলার বিগ বস’-এও লাইমলাইট কেড়েছিলেন।
পরিচালক কৌশিক মুখোপাধ্যায় (কিউ)-এর সঙ্গে ‘গান্ডু’, ‘তাসের দেশ’, ‘কসমিক সেক্স’-এ কাজ করে বিতর্কিত আলোচনায় উঠে আসেন। ‘কসমিক সেক্স’-এর জন্য এশিয়ান অ্যান্ড আরব সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি। বলিউডে মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘ডেসপ্যাচ’ (২০২৪)-এ অভিনয় করেন।
তবে সাম্প্রতিককালে ঠাকুরপুকুর কাণ্ডে নাম জড়ানোর জেরে ‘ভিডিও বউমা’ ধারাবাহিক থেকে বাদ পড়েন। তারপর থেকে তাঁকে আর কোনও বড় প্রজেক্টে দেখা যায়নি। প্রাক্তন প্রেমিক কিউ সম্প্রতি আক্ষেপ করে বলেছিলেন, “ঋ-এর প্রতি সবার কৌতূহল শরীরেই আটকে আছে, এটাই দুঃখের।”
       ব্যাঙ্গাত্মক পোস্টের পিছনে কী?
ঋতুপর্ণা বরাবরই স্পষ্টভাষী এবং চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পান না। পর্দায় শারীরিক ছুঁৎমার্গের ঊর্ধ্বে উঠে চরিত্রকে জীবন্ত করে তোলেন। কিন্তু দর্শকমনে তাঁর শরীরী উপস্থিতিই বেশি দাগ কেটেছে বলে অনেকের মত। এবারের পোস্টে সেই বাস্তবতাকেই ব্যঙ্গ করে তুলে ধরেছেন কি না, তা নিয়ে চলছে জল্পনা।
অভিনেত্রীর এই ‘নির্লজ্জ’ ঘোষণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তাঁর সাহসের প্রশংসা করছেন, কেউ বা ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper