Khabor Ekhon
সিনেমার বিশ্বমঞ্চ – দিল্লী আন্তর্জার্তিক চলচ্চিত্র উৎসব
ইন্দ্রাণী দাস ঘোষ: (দিল্লী) দিল্লী সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি’ (IFFD) শুধুমাত্র একটি নতুন আয়োজন নয় বরং এটি এক ঐতিহাসিক পদক্ষেপ—যা প্রমান করে সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে দিল্লীর অবস্থান কতটা শক্তিশালী । ভবিষ্যতে দিল্লী কে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলার এ যেন এক পদক্ষেপ।২৫ মার্চ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রগতি ময়দানের আধুনিকতম রূপ ভারত মণ্ডপমে আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই সিনেমাপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে।
উৎসবের সূচনা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে এর ব্যাপ্তি ও গুরুত্ব। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ফিচার ফিল্ম, স্বল্পদৈর্ঘ্যের ছবি, ডকুমেন্টারি—সব মিলিয়ে এক সমৃদ্ধ চলচ্চিত্র ভাণ্ডার যেন উপস্থিত হয়েছে দিল্লির বুকে । আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরা র সাথে সাথে ভারতীয়, বিশেষ করে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রগুলিকেও দেওয়া হয়েছে সমান গুরুত্ব। ফলে বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম থেকে শুরু করে ইউরোপীয়, এশীয় ও অন্যান্য আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র—সব মিলিয়ে এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা – Unity in Diversity তৈরি হয়েছে।
এই উৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল এর অন্তর্ভুক্তিমূলক মনোভাব। ‘এন্ট্রি free , রেজিস্ট্রেশন only ’—এই সহজর ব্যবস্থার ফলে সাধারণ দর্শকরাওর অনায়াসে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। যদিও মিডিয়া র জন্য অবশ্যই আলাদা ব্যবস্থা ছিল । চলচ্চিত্রকে শুধুমাত্র এলিট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে, সকলের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে বেশ প্রশংসনীয়। তরুণ প্রজন্মের মধ্যে এই উৎসব নিয়ে যে উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে, তা ভবিষ্যতের চলচ্চিত্রচর্চার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বহন করে ।
উৎসব প্রাঙ্গণে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অন্যরকম আবহ। সুসজ্জিত প্রবেশপথ, চোখধাঁধানো আলোকসজ্জা, চারপাশে সিনেমা নিয়ে উচ্ছসিত আলোচনা, কিংবদন্তী অভিনেতা ও অভিনেত্রী দের উজ্জ্বল উপস্থিতি —সব মিলিয়ে যেন দিব্যেন্দু পালিত এর “সিনেমায় যেমন হয় ” এর এক জীবন্ত রূপ । চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নানা সেমিনার, ওয়ার্কশপ ও মাস্টারক্লাস, যেখানে খ্যাতনামা পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযুক্তিবিদরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। এইসব interective session দর্শকদের শুধু বিনোদনই দেয় নি , বরং চলচ্চিত্র নির্মাণের নানা দিক সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দর্শকের সামনে তুলে ধরেছে ।
দিল্লী ট্যুরিজম এবং মুখ্যমন্ত্রী Rekha Gupta এর সক্রিয় সহযোগিতায় এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক ও অংশগ্রহণকারীরা এর মাধ্যমে দিল্লির ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনও উপভোগ করছেন। ফলে এই উৎসব একদিকে যেমন সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
সিনেমা প্রেমী দর্শক , বিভিন্ন অভিনেতা -অভিনেত্রী ও বিশিষ্টজনদের মতে, “এই ধরনের আন্তর্জাতিক মানের উৎসব দিল্লির মতো শহরে অনুষ্ঠিত হওয়ায় জন্ম নেয় এক নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গীর । আশা করা যায় আগামী বছরগুলিতে এই উৎসব আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং আন্তর্জাতিক স্তরে এর ব্যাপকতা আরো বৃদ্ধি পাবে ।
প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লী কেবল একটি অনুষ্ঠান নয়—এটি এক সাংস্কৃতিক আন্দোলনের সূচনা। যেখানে সিনেমা আর গল্প হয়ে ওঠে ভাষা ও সংযোগের মাধ্যম । যা দেশ, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে জায়গা করে নেয় মানুষের হৃদয়ে,মননে ।হয়তো এই বিশ্ব মঞ্চেই একদিন মঞ্চস্থ হবে বিশ্ব সিনেমার Ready, Lights ,Camera , Action এর ক্লাসিক আইকনিক phrase টি ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

