Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাসনাবাদে রাতে রহস্যময় গ্যাসের গাড়ি ঘিরে উত্তেজনা, আটক ১

0 8,123,097,675

শ্যাম বিশ্বাস: রাতের অন্ধকারে কোনো বৈধ স্লিপ বা কাগজপত্র ছাড়াই গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি পাচারের চেষ্টায় তীব্র উত্তেজনা ছড়াল হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে। জালিয়াতির সন্দেহে গ্রামবাসীরা গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাণীব্রত হালদারের উপস্থিতিতে পুলিশ এসে গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই হাসনাবাদ এলাকায় রান্নার গ্যাসের তীব্র সংকট চলছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রাহকদের দাবি, নিয়ম মেনে বুকিং করার পরেও সময়মতো সিলিন্ডার মিলছে না। অথচ কালোবাজারিতে চড়া দাম দিলে সহজেই মিলছে গ্যাস। স্থানীয় বাসিন্দা গায়ত্রী দাস ও শ্রাবন্তী দাস ক্ষোভ উগরে দিয়ে জানান, সরকারি দাম ১০০০ টাকার আশেপাশে হলেও তাঁদের থেকে ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। বাধ্য হয়ে অনেককে অতিরিক্ত টাকা দিয়েই গ্যাস কিনতে হচ্ছে।
এই কৃত্রিম সংকটের মাঝেই রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে গ্যাস ভর্তি গাড়ি চলাচল করতে দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের হকের গ্যাস চুরি করে চড়া দামে বাইরে পাচার করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের কাছে গাড়ির কোনো বৈধ কাগজ ছিল না। এই চক্রের নেপথ্যে আর কে কে জড়িত এবং এই গ্যাস কোথায় পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper