Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী

বেরিয়েছিলেন প্রচারে, এলাকাবাসীর প্রশ্নবাণে বিদ্ধ হয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। পাল্টা প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে। যদিও বিজেপির অভিযোগের তির, তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। প্রচারে বাধা দিয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। প্রার্থীকে হেনস্তার প্রতিবাদে বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার সকালে…

‘ছেলের চাকরি দিন, তবেই ভোট’, আরামবাগে মেজাজের মুখে তৃণমূল প্রার্থী

ভোটপ্রচারে গিয়ে এবার খোদ ভোটারের ‘শর্তের’ মুখে পড়তে হল আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা চক্রবর্তীকে। বৃহস্পতিবার এলাকায় জনসংযোগে বেরিয়ে তীব্র জনরোষের মুখে পড়েন তিনি। এক প্রবীণ ভোটার সোজাসুজি জানিয়ে দেন, এলাকার শিক্ষিত যুবকদের কাজের ব্যবস্থা না হলে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। ওই ভোটারের দাবি, “আগে ছেলের চাকরি দিন, তবেই ভোট দেব।” এই অপ্রত্যাশিত দাবিতে রীতিমতো বেকায়দায় শাসক শিবিরের প্রার্থী। এ দিন সকালে আরামবাগ লোকসভা কেন্দ্রের জেলা সদরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন মিতা চক্রবর্তী। অভিযোগ, স্থানীয় একটি…

সিলেবাস রক্ষায় ‘বিকল্প’ স্কুল, জওয়ানদের হাতে ক্লাসরুম, পঠন-পাঠন বাঁচাতে নজিরবিহীন উদ্যোগ শিক্ষকদের

একদিকে ভোটের দামামা, অন্যদিকে পড়ুয়াদের ভবিষ্যৎ— এই দুইয়ের দ্বন্দ্বে হার মানতে নারাজ উত্তর ২৪ পরগনার পাল্লা কালিচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। নির্বাচন কমিশনের নির্দেশে স্কুল ভবন এখন কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী আস্তানা। কিন্তু পঠন-পাঠন শিকেয় তুলে না রেখে আস্ত স্কুলটিকেই পাশের একটি বন্ধ স্কুল ভবনে সরিয়ে নিয়ে গেলেন কর্তৃপক্ষ। শিক্ষকদের এই নজিরবিহীন উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকা পরিদর্শনের সুবিধার্থে…

হাইভোল্টেজ ভোটের মুখে বঙ্গে রামনবমী নবান্ন-লালবাজারের কড়া নজরদারি ভবানীপুরে শুভেন্দুর ‘রাম-রাজ্য’ সংকল্প

দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আদর্শ আচরণবিধি চালু থাকায় গোটা রাজ্যের নিয়ন্ত্রণ এখন নির্বাচন কমিশনের হাতে। এই আবহে বৃহস্পতিবার উৎসব আর রাজনীতির এক অদ্ভুত মিশেল দেখল বাংলা। একদিকে যখন হাওড়া থেকে আসানসোল— অশান্তি রুখতে আকাশপথে ড্রোন আর রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলল, অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীর পাড়া ভবানীপুরে গেরুয়া পাগড়ি মাথায় দিয়ে মিছিলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই তৎপর ছিল নবান্ন। বুধবারই মুখ্যসচিব দুষ্যন্ত…

নন্দীগ্রামকে ‘পবিত্র’ করার ডাক অভিষেকের

একুশের বিধানসভা নির্বাচনের সেই হাইভোল্টেজ আবহ কি আবার ফিরে এল নন্দীগ্রামে? বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এই জনপদ কার্যত রণক্ষেত্রের মেজাজ নিল। লড়াই এবার দুই ‘ভূমিপুত্রের’—বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। আর সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে শুভেন্দুকে কড়া ভাষায় বিঁধে অভিষেক স্পষ্ট করে দিলেন, এবারের নির্বাচন আসলে ‘গদ্দার’ বনাম ‘মর্যাদা’ পুনরুদ্ধারের লড়াই। ‘বাকি পাঁচ বছরের দায়িত্ব আমার’ এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের…

নীল ড্রাম আতঙ্ক এবার ভদ্রেশ্বরে, যুবকের ঝলসানো গলাকাটা দেহ উদ্ধার

উত্তরপ্রদেশের মেরঠের সেই হাড়হিম করা স্মৃতি ফিরল বাংলার মাটিতে। বুধবার সকালে হুগলির ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকায় দিল্লি রোডের ধার থেকে একটি নীল রঙের ড্রাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ড্রামের ভিতর থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বীভৎসভাবে ঝলসানো ও গলাকাটা মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে অন্য কোথাও নৃশংসভাবে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ড্রামে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে শ্বেতপুরের কাছে দিল্লি রোডের পাশে একটি বস্তা জড়ানো অবস্থায় নীল…

ভোটের মুখে সাইবার হানা, হ্যাকড নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই বড়সড় বিপত্তি। হ্যাকড হল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। বুধবার দুপুর থেকে কমিশনের সাইটে চরম বিভ্রাট দেখা দেওয়ায় কার্যত থমকে গিয়েছে নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ঘটনায় দেশের নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এদিন দুপুর ১টা নাগাদ আচমকাই কমিশনের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। জানা গিয়েছে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া বা প্রচারের অনুমতির জন্য ব্যবহৃত ‘সুবিধা’ (Suvida) পোর্টালটিও কাজ করছে না। ফলে ভোট আবহে চরম সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের…

হাইভোল্টেজ ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, কাঠগড়ায় কমিশন, সরব তৃণমূল

ছাব্বিশের বিধানসভা যুদ্ধের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল নিয়ে সংঘাত চরমে। এবার খাস কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। নবনিযুক্ত অফিসার সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করে কমিশনে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন। আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব ও…

উত্তরবঙ্গ নিয়ে মমতার হুঙ্কার: ‘আগে অবহেলিত ছিল, এখন উন্নয়নের জোয়ার’

 ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে উত্তরবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে একযোগে জনসভা করলেন তিনি। এদিনের সভা থেকে বাম ও ডান— দু’পক্ষকেই বিঁধে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূল জমানার আগে উত্তরবঙ্গ ছিল সম্পূর্ণ অবহেলিত, কিন্তু তাঁর সরকারই এই অঞ্চলের চেহারার আমূল পরিবর্তন ঘটিয়েছে।     উত্তরবঙ্গের বঞ্চনা মুছেছে তৃণমূল ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন, “এক সময় উত্তরবঙ্গকে কেবল অবহেলার…

পাথরপ্রতিমায় অভিষেকের ‘ডাবল’ টার্গেট

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ঘিরে তৈরি হলো চরম নাটকীয় মুহূর্ত। একদিকে যান্ত্রিক বিভ্রাটে কর্মী-সমর্থকদের ক্ষোভ, আর অন্যদিকে আগামী নির্বাচনে জয়ের ব্যবধান দ্বিগুণ করার কড়া চ্যালেঞ্জ— সব মিলিয়ে অভিষেকের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। এদিন দুপুরে পাথরপ্রতিমার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবেমাত্র মঞ্চে উঠে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানাতে শুরু করেছেন, ঠিক তখনই বিপত্তি ঘটে। মঞ্চের একপাশ থেকে কর্মী-সমর্থকদের একাংশ সমস্বরে…

মন্ত্রীদের চিকিৎসায় ‘লাগাম’ টানলেন মমতা

রাজ্যের মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যথেচ্ছ চিকিৎসায় এবার কড়া রাশ টানল নবান্ন। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে পা রাখতে গেলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দোরগোড়ায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিয়ম বদলের নেপথ্যে 'মেডিক্যাল বিল' বাম আমল থেকেই মন্ত্রীদের আকাশছোঁয়া মেডিক্যাল বিল নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। তৎকালীন…

জওয়ানের হাতে পদ্ম-প্রতীক! উত্তাল বাঁকুড়া

ভোট যত এগিয়ে আসছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ততই দানা বাঁধছে। এবার সরাসরি বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল বাঁকুড়ার এক চাঞ্চল্যকর ছবি। মঙ্গলবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের হেলনাশুশুনিয়া গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে প্রকাশ্যে দেখা গেল গেরুয়া শিবিরের নির্বাচনী লোগো। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, খোদ নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই কি তবে রাজনৈতিক প্রচার চালাচ্ছে বিজেপি? এদিন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জগদল্লা ২ গ্রাম…

ফের মেট্রো চলাচল ব্যাহত! ভোগান্তির মুখে যাত্রীরা

আবারও মেট্রো সমস্যায় ভুক্তভোগী যাত্রীরা। মহাকরণ স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোরে প্রযুক্তিগত সমস্যা। যার জেরে মঙ্গলবার হঠাৎই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই সমস্যার কারণে একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। কিছু সময় পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কারণ শুরুতেই মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। যার কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। প্রায় ৪০ মিনিট পরিষেবা বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর…

ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কাঁটা, ফের প্রাণ গেল বিএলও-র

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের চাপ ও জনরোষের বলি হলেন আরও এক সরকারি কর্মী। সোমবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের প্রাক্কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদহের চাঁচল ব্লকের বুথ লেভেল আধিকারিক  উৎপল থোকদারের (৪৫)। পরিবারের অভিযোগ, 'বিবেচনাধীন'  তালিকায় থাকা কয়েকশো ভোটারের লাগাতার চাপ ও মানসিক ধকল সহ্য করতে না পেরেই অকালে চলে গেলেন নদাপাড়া এলাকার এই বাসিন্দা। এ নিয়ে গত কয়েক সপ্তাহে মালদহ জেলাতেই তিনজন বিএলও-র মৃত্যু হলো, যা প্রশাসনের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎপলবাবু ৯৩ নম্বর বুথের বিএলও…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper