Khabor Ekhon
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সোমবার, সুতোয় ঝুলে বহু প্রার্থীর ভাগ্য
রাজ্য রাজনীতির নজর এখন নির্বাচন কমিশনের দিকে। সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এই তালিকার ওপর নির্ভর করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক বিদায়ী বিধায়ক ও হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত লগ্নে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে এই টানটান উত্তেজনায় সরগরম রাজ্য রাজনীতি।
বিবেচনাধীন ৬০ লক্ষ নাম: উৎকণ্ঠায় প্রার্থীরা
কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার শেষে প্রায় ৬০ লক্ষ আবেদন ‘বিবেচনাধীন’ রাখা হয়েছিল। জুডিশিয়াল অফিসাররা নথি…
