Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অভয়ার মা পানিহাটিতে বিজেপি প্রার্থী নারী সুরক্ষা ও সুবিচারের লড়াইয়ে রাজনীতিতে প্রবেশ

0 46,897,406

আর জি কর কাণ্ডের পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও নির্যাতিতা অভয়ার বাবা-মা এখনও সুবিচারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট নন, মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে। এই প্রেক্ষাপটে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন অভয়ার মা—তিনি বিজেপির হয়ে পানিহাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রথমে তিনি জানিয়েছিলেন, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতেই পদ্মশিবিরে যোগদান। কিন্তু একান্ত সাক্ষাৎকারে অভয়ার মা স্পষ্ট করলেন, আদালতের উপর তাঁদের পূর্ণ ভরসা রয়েছে—বিচার মিলবেই। রাজনীতিতে যোগের মূল উদ্দেশ্য শুধু সুবিচার নয়, বাংলায় নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন, “শিক্ষিত না হলে কারও শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস হয় না।”
এদিকে, বিজেপিতে যোগদানের পর অভয়ার বাবা-মা তৃণমূলের পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও সরব হয়েছেন। পানিহাটির বাম প্রার্থী ও আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত তাঁদের সঙ্গে দেখা করতে গেলে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অভয়ার বাবা-মা স্পষ্ট বলেন, “মেয়ের নামে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বরদাস্ত করব না। আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হলে তা মেনে নেব না।”
কলতান দাশগুপ্তের জবাব, “শুধু আমরা নই, গোটা পৃথিবীর মানুষ অভয়ার ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নেমেছিল। আগামীতেও অন্যায় হলে প্রতিবাদ জানাব।”
অভয়ার বাবা-মায়ের এই রাজনৈতিক প্রবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে এবং নারী সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। পানিহাটি এখন হয়ে উঠেছে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper