Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উলুবেড়িয়ায় রক্তস্নান, স্ত্রী-পুত্রকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা

0 17,932,243

গভীর রাতে ছাদের টালি খুলে ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রী ও বড় ছেলেকে কুপিয়ে খুন। এরপর ছোট ছেলের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার রাতে হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলা এলাকায় এই হাড়হিম করা ঘটনায় শিউরে উঠছে গোটা রাজ্য। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী প্রদীপ মুখোপাধ্যায় ও তার ছোট ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাণীতলার বাসিন্দা প্রদীপ মুখোপাধ্যায় তার মা কৃষ্ণা দেবী, স্ত্রী অপর্ণা (৩৮) এবং দুই ছেলে প্রণব ও আবিরকে নিয়ে একই বাড়িতে থাকত। গত কয়েকদিন ধরেই চরম পারিবারিক বিবাদ চলছিল তাদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই অশান্তি চরমে ওঠে। রাতে আতঙ্কিত অপর্ণা দেবী দুই ছেলেকে নিয়ে আলাদা ঘরে শুতে যান।

অভিযোগ, গভীর রাতে প্রদীপ ছাদের টালি সরিয়ে নিঃশব্দে ঘরের ভেতর ঢোকে। সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে ধারালো কাটারি নিয়ে অপর্ণা ও বড় ছেলে প্রণবের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপে রক্তগঙ্গা বয়ে যায় বিছানায়। ছোট ছেলে আবির টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করে প্রদীপ। নৃশংস এই তাণ্ডব চালানোর পর সে নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

চিৎকার ও গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় অপর্ণা ও প্রণবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। অভিযুক্ত প্রদীপ ও তার ছোট ছেলে আবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং মানসিক অবসাদ থেকেই এই চরম পথ বেছে নিয়েছে প্রদীপ। এই ঘটনায় প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের কোনও ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাটারিটি উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এলাকার বাসিন্দাদের দাবি, সামান্য সাংসারিক বিবাদ যে এমন নারকীয় হত্যাকাণ্ডের রূপ নেবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি। ঘটনার পর থেকেই বাণীতলা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper