Khabor Ekhon
রাতভর টানা বৃষ্টিতে ভেঙে পড়ল জরাজীর্ণ বিল্ডিং! মৃত ১ ও আহত ১

ধর্মীয় উৎসব ইদের আবহেই মর্মান্তিক ঘটনা মালদহে। রাতভর টানা বৃষ্টি। যার প্রভাবে শনিবার সকাল হতেই ভেঙে পরে বহু পুরনো ও জরাজীর্ণ নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদের একটি অংশ। ফলে ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক নৈশপ্রহরী মিন্টু সরকার এবং গুরুতর আহত হন আরও এক যুবক দীপ সর্দার।
জানা গিয়েছে, ঘটনায় মৃত ও আহতকে উদ্ধার করে পাঠানো হয়েছেমালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘক্ষণ উদ্ধারকার্য চালানোর পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিন্টু সরকারের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এই পুরনো জরাজীর্ণ বিল্ডিংয়। যার কারণে এর ছাদ দুর্বল হয়ে পড়েছিল। আর এখন এমন বিপর্যয় নেমে আসে।
এদিকে ব্যবসায়ী সংগঠন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অভিযোগ, ২০১৮ সাল থেকেই এই মার্কেটের সংস্কারের জন্য আবেদন করা হচ্ছিল। তার জন্য প্রশাসন ও পুরসভার কাছেও যাওয়া হয়েছে বারবার। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। তিনি নিজের মুখে স্বীকার করেন যে বিল্ডিংটি অত্যন্ত পুরনো ও বিপজ্জনক অবস্থায় ছিল। তবে সেটি ভেঙে ফেলার জন্য এসডিওর তরফে নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে নির্বাচন চলার জন্য কার্যকর করা যায়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

