Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি: পাণ্ডবেশ্বরে হুঁশিয়ারি রচনার

ভোট যত এগিয়ে আসছে, পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে চড়ছে রাজনীতির পারদ। উন্নয়ন আর জনকল্যাণমূলক প্রকল্পকে ঢাল করেই এবার ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। রবিবার পাণ্ডবেশ্বরের কেন্দ্রাতে দলীয় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে প্রচারে এসে সেই সুর আরও চড়ালেন হুগলির সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, “বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মা-বোনেদের হাতের লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেবে।” পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে এদিন এক বর্ণাঢ্য সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান…

ময়নাগুড়িতে পদ্ম প্রতীকে দ্বন্দ্ব, এক আসনে দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর মনোনয়ন পর্বে অদ্ভুত এক ঘটনায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে। বিজেপির পদ্ম প্রতীকে একই আসনে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা দলের অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে এনেছে। ভোটাররা এখন প্রশ্ন তুলছেন—দলের আসল প্রার্থী কে? ঘটনার সূত্রপাত হয় দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পর। প্রথমে ময়নাগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়কে টিকিট দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে দল তাঁকে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করে। কৌশিক রায় এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেন এবং নিজেকেই…

ভবানীপুরে অশান্তি, ৪ পুলিশ কর্তাকে সাসপেন্ড করল কমিশন

ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে অশান্তির ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে কলকাতা পুলিশের ডিসি-সহ চার দুঁদে আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর করারও নির্দেশ দিয়েছে কমিশন। কড়া নজরে লালবাজার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে পাঠানো চিঠিতে কমিশন সাফ জানিয়েছে, রবিবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে…

বুথে নজরদারির ‘দাওয়াই’ অসিতের, বিড়ম্বনায় দেবাংশু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে উত্তপ্ত চুঁচুড়ার রাজনীতি। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে বেরিয়ে খোদ দলেরই বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোরালো বিতর্ক। বিরোধীদের অভিযোগ, বুথের ভেতরে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। আঙুলের গতিবিধিই বলে দেবে ফলাফল! এদিন দেবাংশুর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় দলীয় কর্মীদের বিশেষত পোলিং এজেন্টদের উদ্দেশে অসিত মজুমদার বলেন: "যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায়…

উবর শাটল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বাস মালিক, ড্রাইভার ও সহযোগীরা

কলকাতার রাজপথে শাটল বাসের চাকা আচমকা থমকে যাওয়ায় শহরের পরিবহণ মানচিত্রে এক চরম বিপর্যয় নেমে এল। হাজার হাজার নিত্যযাত্রী থেকে শুরু করে বাস মালিক ও চালকদের ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই সিদ্ধান্ত। কারণ ২ এপ্রিল ২০২৬ থেকে জনপ্রিয় অ্যাপ-ভিত্তিক পরিষেবা উবর শাটল তাদের সমস্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সেক্টর ফাইভ এবং নিউ টাউনের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলিতে যাতায়াতকারী অফিসগামীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। ১ এপ্রিল রাত থেকেই যখন গ্রাহকদের ফোনে ইমেল ও অ্যাপ নোটিফিকেশন আসতে শুরু…

ভোটের শাড়ি, শান্তিপুরে রাজনীতির ছাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটের হাওয়া যেখানে তুঙ্গে, সেখানে শাড়ির বাজারেও রাজনীতি ঢুকে পড়েছে। শান্তিপুরের বিখ্যাত তাঁতের শাড়ির পাশাপাশি এবার বাজার কাঁপাচ্ছে ‘রাজনৈতিক শাড়ি’। সুতির ছাপা শাড়িতে তৃণমূলের জোড়াফুল, বিজেপির পদ্মফুল, সরকারি প্রকল্পের নাম ও লোগো — সবই ছাপা হচ্ছে। শান্তিপুরের দেশবন্ধুপল্লির শাড়ি ব্যবসায়ী রাজু দাস এই অনন্য উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, ভোটের সময়কে ব্যবসার মন্দা বলে মানতে নারাজ। ২০১৬ সালের বিধানসভা ভোট থেকেই এই ধারণা তাঁর মাথায় আসে। ২০২১ সালেও দলীয় প্রতীক ছাপা শাড়ি তৈরি করে বাজার…

১৬ ঘণ্টা পরও নিখোঁজ টলিউড পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়

টলিউডে ফের এক দুঃসংবাদ। বৃহস্পতিবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন প্রতিশ্রুতিশীল পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। শুক্রবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশি সূত্রে জানা গিয়েছে, তাঁর ফোনের সর্বশেষ লোকেশন ধরা পড়েছে উল্টোডাঙা স্টেশন এলাকায়। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও সাড়া মেলেনি। টলিপাড়ার অন্দরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, উৎসব বৃহস্পতিবার সকালে নিমতার একটি পিএনবি ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে ফেরার পথে শেষবার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়র সঙ্গে…

ছাব্বিশেও ‘একই’ মমতা: ২৯৪ আসনেই আমি প্রার্থী, চন্দ্রকোনা থেকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর

২০১৬-র সেই পরিচিত মেজাজ ফিরল ২০২৬-এ। দশ বছর আগের সেই চেনা মেজাজ, চেনা সেই ঝাঁজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে ফের একবার মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি জানিয়ে দিলেন, “কে প্রার্থী ভুলে যান, ২৯৪টা আসনেই আমি প্রার্থী।” গত ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজারের পর চন্দ্রকোনাতেও নেত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ বা বিভ্রান্তি দূর করতেই এই ‘একই ফর্মুলা’ প্রয়োগ করলেন তিনি। এদিন চন্দ্রকোনার সভা থেকে এসআইআর…

৮ এপ্রিল মেগা শো, ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন মমতা

রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের উত্তাপ তুঙ্গে। ঘাসফুল শিবিরের নজর এখন আগামী ৮ এপ্রিলের দিকে। সূত্রের খবর, ওই দিনই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালীঘাট ব্রিজ থেকে এক বিশাল বর্ণাঢ্য মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন বলে জানা গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ার থেকে কোচবিহার— জেলায় জেলায় জনসভা করে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত তাঁর উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে। সূচি অনুযায়ী,…

স্কুলভ্যান-ডাম্পার সংঘর্ষ, রক্তাক্ত ১৫ পড়ুয়া

মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একদল পড়ুয়া। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার সীমান্তবর্তী পলাশি ফুলবাগান মোড় এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে স্কুলভ্যানটি। এই ঘটনায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণির অন্তত ১৫ জন পড়ুয়া জখম হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মুর্শিদাবাদের তেঘরিয়া-নাজিরপুর এলাকার প্রায় ১৫ জন ছাত্রছাত্রী একটি ভাড়া করা…

তৃতীয় তালিকা প্রকাশ কমিশনের, আজ থেকেই ট্রাইবুনালে আবেদনের সুযোগ

লোকসভা ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শনিবার গভীর রাতে প্রকাশ করা হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। একইসঙ্গে চালু করা হয়েছে বহুপ্রতীক্ষিত ‘ট্রাইবুনাল পোর্টাল’। যেসব ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। কমিশন জানিয়েছে, নাম বাদ যাওয়া ভোটাররা সরাসরি কমিশনের ওয়েবসাইট (eci.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইন পদ্ধতিতে জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা…

মেয়ের চোখের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, রণক্ষেত্র কসবা

সাতসকালে খাস কলকাতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। পারিবারিক বিবাদের জেরে নাবালিকা মেয়ের চোখের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে কসবা থানার বোসপুকুর রোড এলাকায় এই নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে। মৃতার নাম স্বপ্না সিং (৪২)। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ বোসপুকুর রোডের ওই বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দম্পতির মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল। ঝগড়া চরম পর্যায়ে…

পার্টি অফিসে ক্যারাম খেলা: ৩ কেন্দ্রীয় জওয়ান সাসপেন্ড

তপ্ত বীরভূমে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মনে আস্থা ফেরানোই ছিল তাঁদের মূল লক্ষ্য। কিন্তু সেই গুরুদায়িত্ব ভুলে ঘাসফুল শিবিরের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলায় মেতে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কর্তব্য চলাকালীন এই চরম গাফিলতি এবং নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে বিঁধল নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। শনিবার বীরভূমের সিউড়িতে এই নজিরবিহীন ঘটনার জেরে তিন সিআরপিএফ (CRPF) জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। কী ঘটেছিল? সূত্রের খবর, শনিবার সিউড়ির একটি এলাকায় রুট মার্চ ও টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর ওই…

অভিষেকের সভার আগেই ধাক্কা, তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক

দুয়ারে ভোট। যখন দলের নেতা-কর্মীরা কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমেছেন, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে পড়ল শাসক দল। তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। টিকিট না পাওয়া এবং দলের অন্দরে বাড়তে থাকা ‘গোষ্ঠীদ্বন্দ্ব ও ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে সরব হয়েছেন এই হেভিওয়েট নেতা। ফেসবুক পোস্টে বিস্ফোরক বিধায়ক শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে কাজী আব্দুর রহিম…

ভোটের আবহেও ব্রাত্য বিধানপল্লি, প্রচার নেই, আছে শুধু অনুন্নয়নের যন্ত্রণা

রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার। নিজেদের সিংহাসন বাঁচাতে মরিয়া রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের আগে সেই চিত্র নতুন নয়। তবে এই গতানুগতিক ছবিটা কিছুটা ব্যতিক্রম কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিধানপল্লি গ্রামের ক্ষেত্রে। ভাঙা নড়বড়ে বাঁশের সাঁকো পার হওয়ার ভয় ভোটার থাকা সত্ত্বেও ভোট প্রচারে আসেন রাজনৈতিক দলের প্রার্থীরা। স্থানীয় বাসিন্দাদের মতে, কেতুগ্রামের মূল সড়ক থেকে গ্রামে পৌঁছাতে গেলে জমির সরু আল ধরে প্রায় এক কিলোমিটারের পথ পেরোতে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper