Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কাঁটা, ফের প্রাণ গেল বিএলও-র

0 1,876,647

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের চাপ ও জনরোষের বলি হলেন আরও এক সরকারি কর্মী। সোমবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের প্রাক্কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদহের চাঁচল ব্লকের বুথ লেভেল আধিকারিক  উৎপল থোকদারের (৪৫)। পরিবারের অভিযোগ, ‘বিবেচনাধীন’  তালিকায় থাকা কয়েকশো ভোটারের লাগাতার চাপ ও মানসিক ধকল সহ্য করতে না পেরেই অকালে চলে গেলেন নদাপাড়া এলাকার এই বাসিন্দা। এ নিয়ে গত কয়েক সপ্তাহে মালদহ জেলাতেই তিনজন বিএলও-র মৃত্যু হলো, যা প্রশাসনের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎপলবাবু ৯৩ নম্বর বুথের বিএলও হিসেবে এসআইআর বা ক্ষেত্র সমীক্ষার দায়িত্বে ছিলেন। তাঁর বুথের প্রায় ১১০ জন ভোটারের নাম যান্ত্রিক বা নথিপত্র সংক্রান্ত কারণে ‘বিবেচনাধীন’ তালিকায় চলে যায়। সাধারণ মানুষের কাছে এই প্রশাসনিক জটিলতা পরিষ্কার না হওয়ায়, তাঁরা সরাসরি দায় চাপাতে থাকেন উৎপলবাবুর ওপর। গত কয়েকদিন ধরেই উত্তেজিত ভোটারদের প্রশ্নের মুখে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, সেই প্রবল উদ্বেগ থেকেই গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

উৎপলবাবুর মৃত্যু বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। গত কয়েক সপ্তাহে একইভাবে প্রাণ হারিয়েছেন কালিয়াচকের দুই স্কুলশিক্ষক তথা বিএলও আবুল বরকত এবং আনিকুল আলম।

ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া এই নজিরবিহীন জটিলতা সামাল দিতে সুপ্রিম কোর্টের নির্দেশে সক্রিয় হয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদি কোনও যোগ্য ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় না থাকে বা কেটে দেওয়া হয়, তবে তিনি সরাসরি এই ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

তবে বিএলও-দের এই পরপর মৃত্যু এবং ৬০ লক্ষ মানুষের নাম ঝুলে থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। নবান্ন ইতিমধ্যেই জেলাশাসকদের আইনশৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছে। বিকেলের তালিকা প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

 

 

 

 

 

 

 

 

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper