Khabor Ekhon
ফের মেট্রো চলাচল ব্যাহত! ভোগান্তির মুখে যাত্রীরা

আবারও মেট্রো সমস্যায় ভুক্তভোগী যাত্রীরা। মহাকরণ স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোরে প্রযুক্তিগত সমস্যা। যার জেরে মঙ্গলবার হঠাৎই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই সমস্যার কারণে একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। কিছু সময় পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কারণ শুরুতেই মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। যার কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।
প্রায় ৪০ মিনিট পরিষেবা বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর আবার মেট্রো চলাচল আবার নিয়মিত ছন্দে ফিরেছে। তবে মেট্রোর এই গাফিলতির জন্য চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের দিকে সাধারণ মানুষ প্রশ্ন ছুঁড়লে তার কোনও ব্যাখ্যা এখনও পর্যন্ত বিস্তারিত মেলেনি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

