Khabor Ekhon
ডিস্কোর নাচের মাঝে তরুণীকে হেনস্থার অভিযোগ,জেডব্লিউ ম্যারিয়টে রাতের পার্টিতে উত্তেজনা
রাজনন্দিনী ঘোষ : শহরের অভিজাত পাঁচতারা হোটেলের ডিস্কোতেও নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের ডিস্কোয় এক তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের বাসিন্দা ওই তরুণী শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে জেডব্লিউ ম্যারিয়টের ডিস্কোয় গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক যুবক তাঁর সঙ্গে অভব্য ও আপত্তিকর আচরণ করেন। পরিস্থিতি একসময় ধাক্কাধাক্কি এবং হাতাহাতির দিকে গড়ায়। তরুণীকে মারধর ও…
