Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বন্ধুকে ঘিরে বচসা, তারপরই হামলা! নিউটাউনের শপিং মলে চাঞ্চল্য

0 3,332

রাজনন্দিনী ঘোষ ::: পুজোর আগে কেনাকাটার ব্যস্ততা। ভিড়ে জমজমাট নিউটাউনের একটি শপিং মল। তারই মধ্যে আচমকা বচসা, আর তারপর মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। অভিযোগ, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে এক যুবক ছুরি বের করে হামলা চালান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নিউটাউনের ওই শপিং মলে কয়েকজন বন্ধু একসঙ্গে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কথাকাটাকাটি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।এরপরই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। অভিযোগ, বচসার মাঝেই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বের করে অপর এক বন্ধুর উপর হামলা চালান। তাঁর গলা ও শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসা আরও এক যুবকও হামলার শিকার হন বলে পুলিশ সূত্রে খবর।হঠাৎ এই ঘটনায় শপিং মলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত মলের মধ্যে রক্তাক্ত অবস্থায় দু’জনকে দেখে চাঞ্চল্য তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে ঘটনাস্থলেই আটকে রাখা হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে বন্ধুদের মধ্যে এই বচসা এবং ঠিক কী নিয়ে বিবাদের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। বন্ধুত্বের আড্ডা কীভাবে মুহূর্তের মধ্যে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper