Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দোকানের সামনে ‘জলত্যাগে’ আপত্তি, তারপরেই ‘মারধর’, শেষে ডিউটিই গেল সিভিক ভলেন্টিয়ারের

0 34,306

রাজনন্দিনী ঘোষ : দোকানের সামনে প্রস্রাব করতে নিষেধ করেছিলেন ব্যবসায়ী। অভিযোগ, সেই ‘আপত্তি’র জেরেই তাঁকে বেধড়ক মারধর করেন এক সিভিক ভলান্টিয়ার। নদিয়ার চাপড়ার এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া এলাকায় একটি দোকানের পাশে দেওয়ালে প্রস্রাব করছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। ব্যবসায়ী বিষয়টি নিয়ে আপত্তি জানান। অভিযোগ, সামান্য সেই প্রতিবাদই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়। এরপর ওই ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিভিক ভলান্টিয়ার।অভিযোগ, বচসার একপর্যায়ে ব্যবসায়ীকে মারধর করা হয়। প্রকাশ্যে দায়িত্বে থাকা এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশাসনিক স্তরেও নড়েচড়ে বসা হয়।
ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখযোগ্যভাবে, সিভিক ভলান্টিয়ারদের আচরণ ও কর্তব্য পালনের ক্ষেত্রে সম্প্রতি কলকাতা পুলিশ নতুন আচরণবিধি প্রকাশ করেছে। সেখানে কর্তব্যে গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ, অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়া কিংবা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগ প্রমাণিত হলে সাসপেনশন বা কাজ থেকে বরখাস্ত করার মতো ব্যবস্থার কথাও বলা হয়েছে।চাপড়ার ঘটনায় এখন প্রশ্ন একটাই,সামান্য প্রতিবাদ থেকে কীভাবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, আর দায়িত্বে থাকা একজনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পর পরবর্তী পদক্ষেপ কী হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের নজর রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper