Khabor Ekhon
নারী সংরক্ষণ বনাম ডিলিমিটেশন: মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার
২০২৬-এর ভোটযুদ্ধের দামামা যত বাজছে, জাতীয় রাজনীতির ইস্যুগুলি ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলার মাটিতে। নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের পাল্টা দিতে রবিবার রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে সমাজমাধ্যমে (এক্স হ্যান্ডেল) দীর্ঘ পোস্ট এবং বিকেলে তারকেশ্বরের জনসভা— দুই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচার’ ও ‘ বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। নেত্রীর স্পষ্ট দাবি, নারী সংরক্ষণের আড়ালে আসলে ‘ডিলিমিটেশন’ বা রাজনৈতিক সীমানা…
