Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

রাজনীতি

৪ জুনের পর ‘সবকা হিসাব হবে’, হুঙ্কার শুভেন্দুর

 ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সবং-এর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘হিসাব বুঝে নেওয়া’র বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিজের খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণের পাশাপাশি শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন, “৪ জুনের পর মোদীজির কথায় সবকা সাথ, সবকা বিকাশ যেমন হবে, তেমনই হবে সবকা হিসাব।” এদিনের সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামের পরাজয়ের স্মৃতি উসকে দেন শুভেন্দু।…

সাংবাদিকদের মাসিক ভাতার প্রতিশ্রুতি বিজেপির

 বিধানসভা নির্বাচনের মুখে এবার সাংবাদিকদের জন্য বড়সড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের এক শ্রেণির ওপর ‘শাসক ঘনিষ্ঠ’ হওয়ার যে তকমা লেগেছে, সেই ‘আমরা-ওরা’ বিভাজন ঘুচিয়ে নিরপেক্ষভাবে এই সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন তিনি। শমীক ভট্টাচার্য এদিন অভিযোগ করেন, গত এক দশকে সংবাদমাধ্যমের…

ইসলামাবাদের টেবিলে ট্রাম্প-ইরান: সোমবার কি মিলবে স্থায়ী শান্তির পথ?

 পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনিয়ে আসার পর এবার আলোচনার টেবিলে সমাধানের সূত্র খুঁজছে বিবদমান দুই পক্ষ। আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে মুখোমুখি হতে পারেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। প্রথম দফার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার পাশাপাশি একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর দাবি, সপ্তাহান্তেই দু’দেশের প্রতিনিধিরা পাকিস্তানে পা রাখবেন। তবে এই বৈঠককে ঘিরে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনই তেহরানের অনমনীয় মনোভাব ও ওয়াশিংটনের কড়া অবস্থান দোলাচল…

নন্দীগ্রামে বাম জোটে ফাটল: সিপিআই ত্যাগ করে আইএসএফ-এর হাত ধরল সিপিএম

 হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটের মুখে বামফ্রন্টের অন্দরে শুরু হয়েছে তীব্র গৃহযুদ্ধ। কয়েকদিন আগেও যে সিপিএম নেতারা কাঁধে লাল পতাকা নিয়ে সিপিআই প্রার্থী শান্তি গিরির হয়ে ঘাম ঝরিয়েছেন, হঠাৎই এক নাটকীয় মোড়ে তাঁরাই এখন প্রচারের ময়দান ছাড়ার নির্দেশ দিয়েছেন। আলিমুদ্দিন স্ট্রিটের নয়া সমীকরণে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শরিকি বাধ্যবাধকতা নয়, বরং ‘জোটধর্ম’ পালনে এবার আইএসএফ প্রার্থী সবে মিরাজ আলির হয়েই ব্যাট ধরবে সিপিএম। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সিপিআই শিবির, যা সরাসরি জোটে ফাটল ধরিয়েছে। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামে সিপিএম ও আইএসএফ…

ব্যালট যুদ্ধে ডিগ্রির খরা: প্রথম দফার ১৪ প্রার্থী নিরক্ষর, সই জানেন ২৯ জন

 গণতান্ত্রিক উৎসবে শামিল হতে কোমর বেঁধে নেমেছেন প্রার্থীরা। কিন্তু আমজনতার হয়ে বিধানসভায় সওয়াল করবেন যাঁরা, তাঁদের শিক্ষাগত যোগ্যতার খতিয়ান সামনে আসতেই চক্ষু চড়কগাছ ভোটারদের। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, প্রথম দফার ভোটে লড়া প্রার্থীদের মধ্যে ১৪ জনই সম্পূর্ণ নিরক্ষর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কেবল অক্ষরজ্ঞানহীনই নন, স্রেফ নাম সইটুকু করতে পারেন এমন প্রার্থীর সংখ্যা ২৯। এ ছাড়া পঞ্চম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা…

এই জয় আমার, জয় সিপিএমের’, মুখ্যমন্ত্রীকে ব্রাত্য করে গর্জে উঠলেন মোস্তারি

 ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কৃতিত্ব কার? এই নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জয়কে নিজের জয় বলে দাবি করছেন, ঠিক তখনই পাল্টা গর্জে উঠলেন মামলার অন্যতম মূল আবেদনকারী মুর্শিদাবাদের মোস্তারি বানু। শুক্রবার হাতে রায়ের কপি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি সাফ জানালেন, “এই জয় মোস্তারি বানুর জয়, এই জয় সিপিআইএমের জয়। মুখ্যমন্ত্রী এখানে সম্পূর্ণ ব্রাত্য এবং তিনি মিথ্যে দাবি করছেন।” মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মোস্তারি এলাকায় সক্রিয়…

শাসকদলের হয়ে ‘প্রচারে’র মাশুল, রাজ্যের ৫ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন

ভোটবঙ্গে সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিয়ে বিন্দুমাত্র আপস করতে নারাজ নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে প্রচার এবং রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার গুরুতর অভিযোগে রাজ্যের পাঁচ জন বুথ স্তরের অফিসারকে (বিএলও) সাসপেন্ড করল কমিশন। অভিযুক্তদের মধ্যে উত্তর ২৪ পরগনার তিন জন এবং বীরভূম জেলার দুই জন কর্মী রয়েছেন। উত্তর ২৪ পরগনার তিন জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিএলও তপনকুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্তের বিরুদ্ধে অভিযোগ ছিল— তাঁরা সরাসরি শাসকদলের প্রার্থীর সমর্থনে…

বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব’, বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত

 ভোটের আবহে ফের ‘গরম গরম’ মন্তব্যে বিতর্ক উসকে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। রাজ্যে আনা বাহিনীর বিশেষ সাঁজোয়া গাড়ি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে অনুব্রত হুঙ্কার দেন, “বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” নিজের এই লড়াকু মেজাজকে ব্যাখ্যা করতে গিয়ে অবলীলায় নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ হিসেবেও দাবি করেন তিনি। কাশেমনগর ফুটবল মাঠের এই সভা…

ভুল ট্রেন থেকে নেমে পড়াই ভালো’, বিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন হংসিকা

রূপসা দাস: জাঁকজমকপূর্ণ বিয়ে, রাজকীয় আয়োজন আর রুপোলি পর্দার রূপকথার মতো প্রেম— সবটাই যেন নিমেষে ফিকে হয়ে গেল। দক্ষিণী ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি এবং সোহেল খাতুরিয়ার বিচ্ছেদের খবরে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল বিনোদন দুনিয়া। এতদিন গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে টু শব্দ করেননি অভিনেত্রী। অবশেষে বিবাহবিচ্ছেদের এক মাস পর মৌনতা ভাঙলেন ‘শাকা লাকা বুম বুম’ খ্যাত এই তারকা। সাফ জানালেন, জীবন নিয়ে তাঁর কোনও আক্ষেপ বা আফসোস নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় নিয়ে হংসিকা বলেন, “মানুষ…

মমতা উদার হতে পারেন, আমি নই’, সবংয়ের মাটি থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

 বিধানসভা নির্বাচনের অন্তিমলগ্নে এসে মেদিনীপুরের মাটি থেকে সুর সপ্তমে চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ের জনসভা থেকে একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন, অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন, আগামী দিনে রাজনীতির ময়দানে তিনি এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। জনসভা থেকে তাঁর সটান ঘোষণা— “মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি নই।” এদিন সবংয়ের সভা থেকে একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে রীতিমতো অগ্নিশর্মা…

মোদীর উত্তরসূরি কি যোগী? বিজেপির অন্দরের ‘ভয়’ নিয়ে বিস্ফোরক মমতা

 ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই জাতীয় রাজনীতিতে এক মহাবিস্ফোরণ ঘটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদীর পর গেরুয়া শিবিরের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রবলভাবে উঠে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। তবে এই উত্থানকে দিল্লির বিজেপি নেতৃত্ব মোটেও সহজভাবে নিচ্ছে না। বরং যোগী আদিত্যনাথের ক্রমবর্ধমান জনভিত্তি ও প্রভাব খোদ দলের শীর্ষস্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রী…

হুমায়ুনের ‘কুকথা’ নিয়ে কমিশনে তৃণমূল, কঠোর পদক্ষেপের আর্জি শাসকদলের

 ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের বাক্যবাণ ততই শালীনতার সীমা ছাড়াচ্ছে। এবার আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও খুনের হুমকির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, হুমায়ুন পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ কলুষিত করছেন এবং দলের শীর্ষ নেতৃত্বকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন। এই মর্মে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে জোড়াফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে, সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল…

ভারত-রুশ মৈত্রীর নয়া দিগন্ত: তেল থেকে যুদ্ধবিমান, পাশে থাকার বার্তা মস্কোর

 বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ আর পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধন আরও শক্ত করছে ভারত। সম্প্রতি ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক উজ্জ্বল ভবিষ্যৎ রেখা অঙ্কন করেছেন। একদিকে যেমন ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ‘যত প্রয়োজন তত তেল’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো, তেমনই অন্যদিকে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭ (Su-57)। রুশ রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছেন, ভারত ও রাশিয়ার…

ভোটদানের অধিকারে সুপ্রিম জয়: নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেও মিলবে ভোটাধিকার

 ২৬-এর হাইভোল্টেজ নির্বাচনে এক নজিরবিহীন ও ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। প্রচলিত প্রথা ভেঙে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্বাচনের মাত্র দু’দিন বা ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত যদি কোনো নাগরিক ট্রাইব্যুনাল থেকে ভোটার হিসেবে ছাড়পত্র পান, তবে তিনিও এবার ভোট দিতে পারবেন। সাধারণত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়ার যে আইনি বাধ্যবাধকতা থাকে, পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) মামলার গুরুত্ব বিচার করে এবার তা শিথিল করল সর্বোচ্চ আদালত। এই রায়কে নিজেদের বড়সড় নৈতিক জয় হিসেবে দেখছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।…

গলিতেও পুলিশের কড়া পাহারা: অলিগলিতে নজরদারিতে নামছে বিশেষ ‘বাইক বাহিনী’

 তিলোত্তমার অলিগলি থেকে শুরু করে রাজপথ—ভোটের নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না লালবাজার। বিশেষ করে কলকাতার উত্তর ও মধ্য ভাগের সরু গলিগুলোতে যেখানে পুলিশের বড় গাড়ি ঢোকা অসম্ভব, সেখানে এ বার টহল দেবে কলকাতা পুলিশের বিশেষ ‘বাইক বাহিনী’। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই বাইক বাহিনী গলির ভেতরে নজরদারি চালাবে, যাতে কোনো দুষ্কৃতী গন্ডগোল পাকিয়ে সরু রাস্তার সুযোগ নিয়ে পালিয়ে যেতে না পারে। বৃহস্পতিবার লালবাজার সূত্রে এই পরিকল্পনার কথা জানা গিয়েছে। কলকাতা পুলিশের অন্দরের খবর, শহরের বহু বুথ এমন জায়গায় অবস্থিত যেখানে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper