Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সাংবাদিকদের মাসিক ভাতার প্রতিশ্রুতি বিজেপির

0 697,843,300

 বিধানসভা নির্বাচনের মুখে এবার সাংবাদিকদের জন্য বড়সড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের এক শ্রেণির ওপর ‘শাসক ঘনিষ্ঠ’ হওয়ার যে তকমা লেগেছে, সেই ‘আমরা-ওরা’ বিভাজন ঘুচিয়ে নিরপেক্ষভাবে এই সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন তিনি।

শমীক ভট্টাচার্য এদিন অভিযোগ করেন, গত এক দশকে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনই বহু সৎ সাংবাদিক চরম আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তৃণমূলের সরকার চালিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার গড়তে পারেননি। সুযোগ-সুবিধা নির্দিষ্ট কিছু ঘনিষ্ঠ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই যোগ্য সাংবাদিকদের সম্মান ও সামাজিক সুরক্ষা দেওয়া হবে।”
উল্লেখ্য, ভারতের হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অসমের মতো একাধিক রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন বা মাসিক ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের টিকিটে ছাড়ের ব্যবস্থা করলেও, সরাসরি মাসিক ভাতার দাবি দীর্ঘদিনের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের মতোই সাংবাদিকদের এই ভাতার ঘোষণা করে শিক্ষিত ও সচেতন মধ্যবিত্ত শ্রেণির সমর্থন পাওয়ার কৌশল নিল গেরুয়া শিবির। শমীক ভট্টাচার্যের এই মেগা ঘোষণা ভোটের আগে বাংলার সাংবাদিক মহলে ব্যাপক কৌতূহল ও চর্চার সৃষ্টি করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper