Khabor Ekhon
আদালতে ধাক্কা জয় কামদারের, হেফাজতে ইডি
সোনা পাপ্পু কাণ্ডে ধৃত বেহালার প্রভাবশালী ব্যবসায়ী জয় কামদারের জামিনের আর্জি খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারক তাঁকে আগামী আট দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে আরজি কর হাসপাতাল থেকে শারীরিক সুস্থতার শংসাপত্র পাওয়ার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জয়কে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করেন। ব্যবসায়ী, কুখ্যাত দুষ্কৃতী এবং প্রভাবশালী পুলিশ আধিকারিকের মধ্যে যে ‘অশুভ আঁতাঁত’ এবং বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, জয়কে নিজেদের হেফাজতে…
