AB Live News
ছুটির দিনে মেট্রোয় বড় পরিবর্তন! ব্লু-গ্রিনে কম ট্রেন, অরেঞ্জে নো সার্ভিস
শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ই আগস্ট, শনিবার কলকাতা মেট্রোর পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হচ্ছে। ছুটির দিন হওয়ায় ব্লু ও গ্রিন লাইনে স্বাভাবিক দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে। তবে কোনও লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়নি।
ব্লু লাইন:
১৫ই আগস্ট ব্লু লাইনে মোট ১৯৪টি মেট্রো পরিষেবা চলবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইন:
গ্রিন লাইনে ওই দিন মোট ১৪৮টি পরিষেবা চলবে। ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন মেট্রো পরিষেবা থাকবে। প্রথম ও শেষ…
