Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে

বৃষ্টির ঝিরঝিরে ফোঁটায় ভিজেও হাজার হাজার সমর্থকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া। মাখনবাবুর বাজার এলাকায় বিপুল জনসমাগমের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বললেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গ এখন সেই পথেই হাঁটছে।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে…

ভয় পাই না, সত্য বলবই: পানিহাটিতে হুঙ্কার মমতার

মিন্টু চক্রবর্তী: (পানিহাটি): চব্বিশের লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সলতে পাকানো। বৃহস্পতিবার পানিহাটির হাইভোল্টেজ জনসভা থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে রাজনৈতিক ভাবে অত্যন্ত সংবেদনশীল এই জনপদ থেকে একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় এজেন্সিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি, তেমনই নিজের রাজনৈতিক দর্শনের উৎস হিসেবে তুলে ধরলেন শৈশবের এক অদম্য জেদের কাহিনি। এদিন নাম না করে অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে…

পানিহাটিতে নির্বাচনী প্রচারে ‘অভয়ার মা’ রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলের নজিরবিহীন তাণ্ডব: ধাক্কাধাক্কি ও অশালীন মন্তব্যের অভিযোগে উত্তাল এলাকা

মিন্টু চক্রবর্তী (পানিহাটি): নির্বাচনের ময়দানে রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের দস্তুর, কিন্তু সেই লড়াই যখন ব্যক্তিগত শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা এলাকায় ঠিক এমনই এক কলঙ্কিত ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। আর জি করের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নামা রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এদিন প্রচার চলাকালীন কেবল তাঁকে…

প্রসেনজিতের পাশে টলিউড: ‘অপমান’ রুখতে সরব শিল্পীরা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণকে কেন্দ্র করে উত্তাল টলিউড। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং ফেডারেশনের যৌথ সভার পর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামাজিক মাধ্যমে ‘স্কিমবাজ’ এবং ‘ম্যানিপুলেটর’ বলে ব্যক্তিগত আক্রমণের বন্যা বয়ে যাচ্ছে। বুম্বাদাকে লক্ষ্য করে এই লাগাতার কটাক্ষের প্রতিবাদে এবার গর্জে উঠলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ শিল্পী মহলের একাংশ। ফেসবুকে একটি…

মালদহে নক্ষত্রপতন: প্রয়াত আবু হাসেম খান চৌধুরী

মালদহের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। প্রয়াত হলেন কিংবদন্তি জননেতা এবিএ গনিখান চৌধুরীর ছোট ভাই তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী (ডালু)। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বর্ষীয়ান এই নেতার প্রয়াণের খবর জেলায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গনি পরিবারের গড় কোতোয়ালি-সহ গোটা মালদহে। ​পরিবার সূত্রে খবর, বিগত দু’বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত দুই মাস ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল।…

লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ: দুর্যোগে বিপর্যস্ত আট জেলা

চৈত্র শেষের দহনজ্বালা জুড়োলেও বৃহস্পতিবার সকালে ভিন্ন রূপ দেখল তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গ। ভোরের আলো ফুটতেই সিঁদুরে মেঘে ঢাকল আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হল দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আছড়ে পড়ল প্রবল দুর্যোগ, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় জনজীবন। আবহওয়া দপ্তর সূত্রে খবর, এদিন সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়ার…

ফের দিলীপের নিশানায় জুন, ‘ডান্স’ মন্তব্যে তুঙ্গে তরজা

সুমনা ঘড়ুই (খড়গপুর): ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের আবহে ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে লক্ষ্য করে তাঁর করা 'ফুটফুটে ফর্সা' এবং 'ডান্স' মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপুকুর এলাকায় একটি নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমানে ওই কেন্দ্রের তৃণমূল…

শিক্ষকের লালসার শিকার স্কুলের ছাত্রীরা

মা-বাবার পরেই শিক্ষকরা শিশুদের নিরাপত্তা স্থান। আর সেই শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। উত্তরপাড়া প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন স্কুলের শিক্ষক। ছোট শিশুদের বাথরুমে ঢুকিয়ে চলত যৌন নির্যাতন। থানায় এফআইআর দায়ের করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। জানা গিয়েছে, স্থানীয় এক যুবতী উত্তরপাড়া প্রাথমিক স্কুলের কিছু পড়ুয়াদের টিউশনি পড়ান। রবিবার তিনি প্রথম ছাত্রীদের থেকে এই বিষয়টি জানতে পারেন। তারপরই তিনি অভিভাবকদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান।…

কালীঘাটে কঙ্গনা: প্রার্থনা ও রাজনীতি

রাজবেশে সশরীরে দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে কঙ্গনা রনৌত। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শহরে পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তবে তাঁর এই সফর কি কেবলই আধ্যাত্মিক, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক সমীকরণ— তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন কঙ্গনার পরনে ছিল হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়ি ও ভারী গয়না। মন্দির চত্বরে পৌঁছতেই তাঁকে ঘিরে ভক্ত ও কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে। মা কালীর পায়ে অঞ্জলি দেওয়ার পাশাপাশি…

বিরোধীদের কটাক্ষের মধ্যেই অধীরের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

রাজনৈতিক চাপানউতোর আর ক্রমাগত বিক্ষোভের আবহেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা একধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে অধীরবাবুর নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১০ জন কেন্দ্রীয় জওয়ান, যা আগে ছিল ৫ জন। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান বহরমপুরে পৌঁছে তাঁর নিরাপত্তা বলয়ে যোগ দিয়েছেন। নতুন এই দলে মহিলা জওয়ানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন সাংসদ থাকাকালীন অধীর চৌধুরী ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর…

কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী

ভোটের মরশুমে প্রচার সেরে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয়। বুধবার কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে একটি বেপরোয়া ট্রাক সজোরে ধাক্কা মারে অধীরের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়িতে। ট্রাকের ধাক্কায় এসকর্ট গাড়িটির পিছনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন স্বয়ং অধীর চৌধুরী। জানা গিয়েছে, যে গাড়িটিতে ট্রাকটি ধাক্কা মেরেছে, তার ঠিক পিছনের গাড়িতেই ছিলেন কংগ্রেসের এই তারকা প্রার্থী। কয়েক সেকেন্ডের ব্যবধানে…

মোদীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার ঠিক ২৪ ঘণ্টা আগে রক্তক্ষয়ী রাজনীতির সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। বুধবার হলদিয়া নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস (৪৭) নামে এক সক্রিয় বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিল্পশহরে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও শাসকদল সমস্ত অভিযোগ অস্বীকার করে একে নিছকই দুর্ঘটনা বা ব্যক্তিগত বিষয় বলে দাবি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ভবানীপুর থানার…

শাহকে আপ্যায়ন বিফলে, নিউটাউনে ‘প্রতিশোধের’ হুঙ্কার মতুয়াদের

ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে তখন সাজ সাজ রব। সেই মাহেন্দ্রক্ষণে রাজারহাট-নিউটাউনের জ্যোতিনগরে মতুয়া নেতা নবীন বিশ্বাসের সাদামাটা বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের নিজের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা আর নলেন গুড়ের পায়েস তৃপ্তি করে খেয়েছিলেন শাহ। সেদিন সেই পাত পেড়ে খাওয়ার আসর থেকে আশ্বাসের সুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মতুয়ারা এই…

১২ বছর পর মুক্ত সুদীপ্ত

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর অবশেষে কারামুক্তি ঘটছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্তের জামিন মঞ্জুর করায় তাঁর দীর্ঘ ১২ বছর ১০ মাসের জেলবাসের যবনিকা পাত হতে চলেছে। রাজ্য পুলিশের অধীনে থাকা শেষ দু’টি মামলাতেও আদালত এদিন সবুজ সংকেত দেওয়ায় সারদাকর্তার জেল থেকে বেরোনোর পথে আর কোনও আইনি প্রতিবন্ধকতা রইল না। ২০১৩ সালে যখন সারদা চিটফান্ড কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়, তখন গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই বছরের এপ্রিলে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেনকে।…

প্রচারে বেরিয়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর

পিয়ালী হালদার (ময়নাগুড়ি) : কথায় আছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট। নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতে জনসংযোগে কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে দুর্ঘটনার শিকার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, ডালিম রায় সোমবার ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। সেই প্রচারকার্য চলাকালীন তিনি একটি দোকানে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper