Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

ভাতার শৃঙ্খল বনাম কর্মসংস্থানের হাহাকার: উন্নয়নের আড়ালে পরিযায়ী বাংলা

শিবনাথ দাস: মুড়িগঙ্গা নদীর শান্ত স্রোতে যখন পরিযায়ী পাখিরা ভেসেলের পিছু নেয়, তখন সেই দৃশ্য পর্যটকের চোখে মনোরম হতে পারে, কিন্তু এক জন শিক্ষিত বেকারের চোখে তা এক নিষ্ঠুর রূপক। পাখিরা খাবারের খোঁজে ভেসেল থেকে ছুড়ে দেওয়া টুকরোয় ভাগ বসায়; ঠিক যেমনটা এ রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল বাংলার সাধারণ মানুষকে সরকারি দাক্ষিণ্যের ‘ভাতা’র ওপর নির্ভরশীল করে তুলতে চেয়েছে। কিন্তু পাখির উড্ডয়ন আর মানুষের পলায়ন এক নয়। শেখ খোকনের মতো একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার যখন নিজের সাগরের ভিটে ছেড়ে পেটের দায়ে গুয়াহাটির নির্মাণস্থলে দিন গুজরান করেন, তখন…

কলকাতা আছে কলকাতাতেই, গাজন শেষে বর্ষফলের সেকাল-একাল

চৈত্র সংক্রান্তির নীল আর গাজনের ঢাকের শব্দ মিলিয়ে যেতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ে পয়লা বৈশাখ। লোকবিশ্বাস বলে, চৈত্র ফুরোলে শিব-পার্বতী যখন কৈলাসে অবসরে বসেন, তখন উমার কৌতূহলী প্রশ্নের উত্তরে মহাদেব আগামীর ‘বর্ষফল’ ব্যাখ্যান করেন। এক সময় সেই মহাজাগতিক আড্ডার গল্পই মর্ত্যের বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিত পঞ্জিকার পাতা। উনিশ শতকে ছাপাখানার প্রসারের পর থেকেই মূলত সাধারণ মানুষের হাতে হাতে ঘুরতে শুরু করল আগামীর শুভাশুভ দিনলিপি। তবে সেই যুগের কলকাতার নববর্ষ উদ্‌যাপন আজকের মতো হুজুগমাতি বা জাঁকজমকপূর্ণ ছিল না; বরং তা ছিল অত্যন্ত ঘরোয়া,…

ময়নায় তৃণমূল প্রার্থীর ওপর হামলা, রণক্ষেত্র বাকচা

ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। শনিবার সকালে ময়নার বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় প্রার্থীর পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডলের নেতৃত্বেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। যদিও পদ্মশিবির এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে হালিশহর গ্রামে প্রচারে গিয়েছিলেন…

‘তৃণমূল ভয় পেয়ে এখন AI ভিডিও বানাচ্ছে’, ডিল-কাণ্ডে সরব মোদী

মুর্শিদাবাদের ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের ‘ডিল’ ভিডিও ঘিরে যখন তোলপাড় বঙ্গ রাজনীতি, তখন সেই আগুনেই ঘি ঢাললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মুর্শিদাবাদের নির্বাচনী জনসভা থেকে নাম না করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে শাসকদল এখন বিরোধীদের কালিমালিপ্ত করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআই প্রযুক্তির অপব্যবহার করছে। এদিন জঙ্গিপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় পরিবর্তনের হাওয়া দেখে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভয় পেয়েছেন। আর সেই ভয় থেকেই এখন ভুয়া ভিডিও তৈরির…

প্রথম দফায় ১৪৭৮ প্রার্থী, নজরে হাইভোল্টেজ নন্দীগ্রাম

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার লড়াইয়ের ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। শুক্রবার স্ক্রুটিনি বা মনোনয়ন পত্র যাচাইয়ের কাজ শেষ করল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও জঙ্গলমহল-সহ রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় সব মিলিয়ে ১৪৭৮ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন ও বাতিল: কমিশন সূত্রে খবর, প্রথম দফার এই ১৫২টি আসনের জন্য মোট ১৫২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে কড়া স্ক্রুটিনির পর প্রয়োজনীয় তথ্যের অভাব বা ত্রুটির কারণে ৪৭ জন…

রাজ্য যেন ‘দুর্গ’, ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

 ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গকে কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করল নির্বাচন কমিশন। নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ১০০ শতাংশ বুথকেই ‘স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করল কমিশন। এই তালিকার মধ্যেই থাকছে অতি-স্পর্শকাতর এবং অতি-উত্তেজনাপ্রবণ বুথগুলিও। অবাধ, সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন সুনিশ্চিত করতে এবার চেষ্টার কোনও কসুর করতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার রণকৌশলে বড়সড় বদল এনে কমিশন জানিয়েছে, প্রতি ১০টি বুথ পিছু একটি করে ‘ক্যুইক রেসপন্স টিম’ (QRT) মোতায়েন থাকবে। এই বিশেষ বাহিনীর গাড়িগুলির মাথায়…

ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির ৩০০০ টাকার প্রতিশ্রুতি

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র বারো দিন বাকি। ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সঙ্কল্পপত্রে গেরুয়া শিবিরের তুরুপের তাস যে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ক, তা শাহের ঘোষণা থেকেই স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই বিপুল অঙ্কের সাহায্যের কথা বললেও, প্রকল্পের কোনো নির্দিষ্ট নাম ঘোষণা করেননি তিনি। আর…

ভবানীপুরে আশ্রমে হামলা

২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তেজনাপূর্ণ পরিবেশে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর এলাকায় ভোলাগিরি আশ্রমে অতর্কিত হামলার ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় সাধু-সন্ন্যাসীদের অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত একদল দুষ্কৃতী কোনওরকম উস্কানি ছাড়াই আশ্রমের ভিতরে ঢুকে পড়ে সেখানে অবস্থানরত সাধু-সন্তদের নৃশংসভাবে মারধর করে। একইসঙ্গে আশ্রমের বিভিন্ন সম্পত্তি ও মন্দিরের একটি অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভোলাগিরিশ আশ্রম চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।…

হরমুজে টোল নিয়ে সংঘাত: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, বিশ্ববাজারে নাভিশ্বাস

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধবিরতির আবহের মধ্যেই নতুন করে ঘনীভূত হচ্ছে উত্তেজনার মেঘ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালী’ দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজগুলোর ওপর ইরান ‘টোল’ বা কর চাপানোর পরিকল্পনা করতেই গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কড়া ভাষায় ইরানকে সতর্ক করে ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথে এই ধরনের বেআইনি কর আদায় অবিলম্বে বন্ধ না করলে পরিণাম হবে ভয়াবহ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যখন ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি তেলবাহী…

আইনি জটে বিদ্ধ তৃণমূল: কৃষ্ণনগর উত্তরে বাতিল অভিনবর মনোনয়ন

রমিত সরকার(কৃষ্ণনগর): নির্বাচনী ময়দানে পা রাখার আগেই ধাক্কা খেলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি জটিলতায় তাঁর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের এই তরুণ মুখের সফর শুরুতেই থমকে যাওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেভাগেই বিকল্প তৈরি রেখেছিল শাসকদল। অভিনবর বদলে এখন ঘাসফুল শিবিরের হয়ে লড়বেন সোমনাথ দত্ত। মুখ্যমন্ত্রীর ‘গুড বুক’ থেকে আইনি গেরোয় গত মঙ্গলবার শান্তিপুরের…

রান্নার গ্যাসে স্বস্তি, জোগান স্বাভাবিক রাখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির জেরে জ্বালানি সংকট নিয়ে যে উদ্বেগের দানা বেঁধেছিল, তাতে জল ঢেলে দেশবাসীকে আশ্বস্ত করল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এলপিজি সিলিন্ডার বুকিং থেকে শুরু করে হোম ডেলিভারি— সর্বত্র গ্রাহক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে সরকার। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনও ঘাটতি দেশে নেই; তাই অকারণে আতঙ্কিত হয়ে মজুতদারির প্রয়োজন নেই। জ্বালানি সরবরাহ ব্যবস্থা মসৃণ রাখতে রিফাইনারিগুলোতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বুকিংয়ের সময়সীমায় বড়সড়…

রাজ্যে হুমায়ুনের সঙ্গে বিচ্ছেদ মিমের, একক লড়াইয়ের ডাক ওয়েইসির

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। আসন্ন নির্বাচনের মুখে হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। শুক্রবার সকালে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মিম জানিয়ে দিয়েছে, এ রাজ্যে তারা আর কারও সঙ্গে জোট করবে না, বরং একক শক্তিতেই লড়াইয়ের ময়দানে নামবে। বিচ্ছেদের মূলে রয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিও। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয় (যার সত্যতা…

ভোটের স্লিপে কড়াকড়ি কমিশনের, কাঠগড়ায় বিএলও

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে নিশ্ছিদ্র ও অবাধ করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এবার ভোটার ইনফরমেশন স্লিপ বিলি থেকে শুরু করে বুথের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা— প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসন ও বুথ লেভেল অফিসারদের (BLO) জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটার স্লিপ বিলিতে সামান্যতম অনিয়ম বা পক্ষপাতিত্ব ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার আর পাড়ার মোড়ে বা…

কলকাতা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ নির্দেশ ‘সঞ্জয় অনেক কিছু জানে…’

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালের ৯ আগস্ট রাতে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের দ্বার উন্মুক্ত করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ করে বলেছে, সাজাপ্রাপ্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় “অনেক কিছুই জানে”। প্রয়োজনে সিবিআই তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তদন্তে কোনও দ্বিধা দেখানো চলবে না। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সঞ্জয় রায় ছাড়াও অন্য যেকোনও সন্দেহভাজন ব্যক্তিকে প্রয়োজন অনুসারে জেরা করার অধিকার সিবিআইয়ের থাকবে।…

‘সবই এআই কারসাজি’, ভিডিও বিতর্কে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের

নির্বাচনের উত্তাপের মাঝেই এবার ‘ভিডিও যুদ্ধ’কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন সংঘাত শুরু হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবীরের একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করে বড়সড় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শাসক শিবিরের দাবি, ওই ভিডিওতে ১০০০ কোটি টাকার একটি রফাসূত্রের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা ইতিমধ্যেই ‘অ্যাডভান্স’ হিসেবে লেনদেন হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছে তৃণমূল। যদিও সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে হুমায়ুন কবীর সাফ জানিয়েছেন,…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper