Khabor Ekhon
ভোট দিলে বন্ধ হবে গোমাংস! কোচবিহারে বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা
বাংলায় বিধানসভা নির্বাচনের পারদ যত চড়ছে, ততই তীব্র হচ্ছে ধর্মীয় ও মেরুকরণের রাজনীতি। বৃহস্পতিবার কোচবিহারের ফলিমারিতে জনসভা করতে এসে সরাসরি ‘গোমাংস’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস নিষিদ্ধ করার যে অভিযোগ তৃণমূল তুলছে, তা নস্যাৎ করে দিয়ে হিমন্তের পাল্টা দাবি— মাছ বা সাধারণ মাংস নয়, তৃণমূল নেত্রী আসলে ভয় পাচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ‘গোমাংস’ বিক্রি বন্ধ হয়ে যাবে।
কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোসের সমর্থনে আয়োজিত…
