Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

দেশে হামলার ছক? ৮ সন্দেহভাজন গ্রেফতার

দেশে সম্ভাব্য নাশকতার ছক বানানোর অভিযোগে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট আট সন্দেহভাজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরেই আন্তঃরাজ্য জাল বিস্তার করে সংগঠিত হচ্ছিল এই চক্র। প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সন্দেহজনক বৈঠকের তথ্য সামনে আসতেই নজরদারি বাড়ানো হয়। এরপরই সমন্বিত অভিযানে গ্রেফতার করা হয় আটজনকে। ছ’জনকে…

পহেলগাঁওয়ের ক্ষত ১০ মাসেও টাটকা, দোরে দোরে ঘুরছেন নিহত সমীরের স্ত্রী

ক্যালেন্ডারের পাতা উল্টেছে দশবার। শ্রীনগরের ডাল লেকের শিকারা কিংবা পহেলগাঁওয়ের লিডার নদীর কলতান— সমীর গুহের পরিবারের কাছে আজ আর পর্যটন কেন্দ্রের হাতছানি নয়, বরং এক ভয়াবহ দুঃস্বপ্ন। গত বছরের এপ্রিলে কাশ্মীরের মাটিতে ঝরানো সেই রক্ত আজও শুকোয়নি তাঁর স্ত্রী ও কন্যার চোখে। অভিযোগ, ১০ মাস অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া চাকরির প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। অভাব আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই এখন দিন কাটছে পহেলগাঁও হামলায় নিহত এই কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবারের। রক্তাক্ত সেই ১২ এপ্রিল গত বছরের ১২ এপ্রিল।…

‘শেখ’ রাজেশের বাবা ‘ভুবনচন্দ্র বেরা’! — ভোটার তালিকায় রক্তের সম্পর্কের নতুন তত্ত্বে চমক

পাঁশকুড়া পশ্চিমে এসআইআর সুপার চেকিংয়ে ‘অদ্ভুত’ তথ্য, দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে কমিশন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র। ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর পর্বের শেষ লগ্নে তথ্য যাচাই করতে গিয়ে পর্যবেক্ষকদের চোখ কপালে। ভোটারের নাম— শেখ রাজেশ আলি। বাবার নাম— ভুবনচন্দ্র বেরা! প্রশ্ন উঠেছে, এই ‘সম্পর্কের সেতুবন্ধন’ গড়ে উঠল কিসের ভিত্তিতে? ধর্ম, পদবি, পারিবারিক বংশানুক্রম— সব কিছুকে অতিক্রম করে এমন এক তথ্য কীভাবে আপলোড হল? পর্যবেক্ষকদের সরাসরি প্রশ্ন, “কোনও প্রামাণ্য নথি ছাড়াই এমন লিঙ্ক তৈরি…

ন্যূনতম ব্যালেন্সের নামে পাঁচ বছরে ৮,৬২১ কোটি আদায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জরিমানায় চাপে আমজনতা

নয়াদিল্লি,(নি:প্র:)- মুদ্রাস্ফীতির চাপে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তার মধ্যেই ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার অজুহাতে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে গত পাঁচ বছরে ৮,৬২১.১২ কোটি টাকা জরিমানা আদায় করেছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত এই বিপুল অঙ্ক সংগ্রহের তথ্য উঠে এসেছে লোকসভা-র পিটিশন কমিটির সামনে পেশ করা নথিতে। সংসদীয় কমিটির মতে, আর্থিক অনিশ্চয়তার সময়ে এই ধরনের জরিমানা নীতি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং তা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’। কমিটি অবিলম্বে…

দেশে বাড়ছে বেকারত্বের হার! কেন্দ্রীয় সরকারের সমীক্ষা নিজেদেরই মুখ পোড়াল

নতুন বছরের শুরুতেই দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠল। সোমবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সর্বশেষ সমীক্ষা জানাল, চলতি বছরের জানুয়ারি মাসে ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৪.৮ শতাংশ (কিছু প্রতিবেদনে ৪.৯ শতাংশ উল্লেখ করা হয়েছিল)। অর্থাৎ মাসের ব্যবধানে সামান্য হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র সরকার বারবার দাবি করে আসছে যে দেশে কর্মসংস্থানের পরিস্থিতি উন্নতির পথে এবং বেকারত্বের হার ক্রমশ হ্রাস পাচ্ছে। কিন্তু বছরের…

বিয়ের আগে অন্ধ বিশ্বাস নয়, সতর্ক থাকুন—সহবাস মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

প্রিয়া ত্রিবেদী :নিজস্ব প্রতিনিধি:(নয়াদিল্লি) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে দায়ের হওয়া এক ধর্ষণ মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত। সোমবার শুনানিকালে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়—বিয়ে না-হওয়া পর্যন্ত কোনও সম্পর্কেই অন্ধ বিশ্বাস করা উচিত নয়। বিশেষত বিবাহপূর্ব শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ছেলে ও মেয়ে—উভয় পক্ষেরই সমানভাবে সতর্ক থাকা প্রয়োজন। বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুবনের ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি শুনানির জন্য ওঠে। অভিযোগ, এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে…

হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলা কর্মীর ঝুলন্ত দেহ

মনিকা চৌহান: (নিজস্ব প্রতিনিধি) আমেদাবাদের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার সোনামণি বৈরাগ্য নামে এক মহিলা কর্মীর ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ পরিবার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের মতে, সিদ্ধেপাড়া এলাকাতে বসবাস করত বৈরাগ্য পরিবার। তবে কয়েক বছর আগে আর্থিক অনটনের জেরে কাজের আশায় দূরত্ব বাড়ে দম্পতির। বছর দেড়েক আগে গুজরাটে পাড়ি দেন সোনামণি। আমেদাবাদের একটি হোটেলে মহিলাকর্মী হিসেবে কাজে যোগ দেন…

সচল হয়েও অচল! ৫০ পয়সার আধুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের দ্বিধা-দ্বন্দ্ব, বাতিলের পথে কি?

খাতায়-কলমে সচল, কিন্তু বাস্তবে প্রায় অচল। ৫০ পয়সার কয়েন বা 'আধুলি' নিয়ে দেশজুড়ে চলছে এক অদ্ভুত পরিস্থিতি। হাট-বাজারে, দোকানে, এমনকি ভিক্ষাপাত্রেও এটি ব্রাত্য হয়ে উঠেছে। ব্যাঙ্কে জমা দিতে গেলে আধিকারিকরা নাক সিঁটকাচ্ছেন। অথচ রিজার্ভ ব্যাঙ্ক বারবার বিজ্ঞপ্তি দিয়ে, সচেতনতা প্রচার করে জানাচ্ছে—৫০ পয়সার কয়েন সম্পূর্ণ সচল এবং লিগ্যাল টেন্ডার। এটি দিয়ে লেনদেন করতে হবে, ফেরানো যাবে না। কিন্তু প্রশ্ন উঠছে—শুনছে কে? সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি শুনতে বা বলতে সহজ মনে হলেও অর্থনীতির…

পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে ‘গোল্ডেন আওয়ার’-এ জোর চালু হল ‘প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প’, মিলবে দেড় লক্ষ টাকার…

নয়াদিল্লি: দুর্ঘটনা কখন, কোথায়, কীভাবে আঘাত হানবে—তা আগে থেকে আন্দাজ করা অসম্ভব। কিন্তু পরিসংখ্যান বলছে, ভারতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও তাতে মৃত্যুর হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা—যাকে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়—এই সময়টুকুই জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান গড়ে দেয়। সময়মতো সঠিক চিকিৎসা মিললে বহু প্রাণ বাঁচানো সম্ভব। এই বাস্তবতাকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প (PM Rahat Scheme)—একটি যুগান্তকারী উদ্যোগ, যার লক্ষ্য সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত ও…

প্রেমের ফাঁদে মর্মান্তিক পরিণতি, সেপটিক ট্যাঙ্কে মিলল তরুণীর দেহ, পলাতক প্রেমিক

সঞ্জু তিওয়ারি (ভোপাল, মধ্যপ্রদেশ): প্রেমের টানে ঘর ছেড়েছিলেন। ভেবেছিলেন নতুন জীবনের শুরু হবে ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত ডেকে আনল এক শিউরে ওঠা পরিণতি। ভোপালের নিশাতপুরা এলাকায় একটি ফাঁকা জমির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ৩৩ বছরের এক তরুণীর পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আশরাফি ওরফে সিয়া। তাঁর বাড়ি গোন্দিয়া জেলায়। গত বছর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সমীর নামের এক যুবকের সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের…

Black Day—ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় পুলওয়ামার শহিদদের স্মরণে আবেগঘন পোস্ট অভিষেকের

আজ ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়— ‘Black Day’! ২০১৯ সালের এই দিনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সাহসী সিআরপিএফ জওয়ান। সাতবছর আগের সেই নির্মম জঙ্গি বিস্ফোরণে শহিদ জওয়ান শহিদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলওয়ামা-স্মরণে লিখেছেন, ২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামার ঘটনায় শহিদ সাহসী সিআরপিএফ জওয়ানদের সেলাম জানাই। অন্যদিকে, জওয়ানদের…

পানমশলা-গুটখার পিক থেকে সংক্রমণের ঝুঁকি, সক্রিয় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দেশের সর্বত্রই এক পরিচিত দৃশ্য—রাস্তার মোড়, উড়ালপুলের স্তম্ভ, মেট্রো স্টেশনের দেওয়াল কিংবা সরকারি ভবনের কোণা লালচে দাগে ছেয়ে রয়েছে। পানমশলা, গুটখা ও তামাকজাত পণ্যের পিক যেন নগর ও গ্রাম—দুই পরিসরেই এক নীরব বিপর্যয়ের চিহ্ন হয়ে উঠেছে। উদ্বেগের বিষয়, এই প্রবণতা থেকে রেহাই পাচ্ছে না দেশের সর্বোচ্চ আদালত চত্বরও। এমন পরিস্থিতিতে সরব হল Supreme Court of India। আদালত চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ শীর্ষ আদালতের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আদালতে আগত বহু ব্যক্তি পানমশলা, গুটখা ও তামাক চিবোনোর পর আদালত ভবনের…

পুলওয়ামা হামলার সাত বছর, শহিদ স্মরণে রাজনৈতিক মহল

১৪ ফেব্রুয়ারি দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেও পালন করা হয়। শোকের আবহে আত্মবলিদানকে সম্মান জানানোর এক দিন। সাত বছর আগে ২০১৯ সালের এই দিনেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের লেথপোরায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভালোবাসার দিনে রক্তাক্ত সেই বিকেলের স্মৃতি আজও দেশবাসীর হৃদয়ে অমলিন। প্রতি বছর এই দিনেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই মাথা নত করে শ্রদ্ধা জানান বীর শহিদদের প্রতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। লেথপোরার সিআরপিএফ ক্যাম্পে শহিদ স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও…

মুলুন্দে মেট্রো পিলার ভেঙে মৃত্যু, তদন্তের নির্দেশ ফড়নবিশের

নিজস্ব প্রতিনিধি: (মুম্বাই) মহানগরের ব্যস্ত দুপুরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে গেল চারদিক। উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দ এলাকায় নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের একটি কংক্রিটের পিলারের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর জখম আরও অন্তত তিনজন। ব্যস্ত এলবিএস রোডে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ এলবিএস রোডের উপর দিয়ে চলছিল স্বাভাবিক যান চলাচল। সেই সময় আচমকাই নির্মীয়মাণ মেট্রোর সিমেন্টের পিলারের একাংশ ভেঙে নীচে পড়ে। বিশাল…

পুলওয়ামা: রক্তাক্ত ইতিহাস ও এক অজেয় চেতনার নাম

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিবসের সকালটি মুহূর্তের মধ্যে রক্তাক্ত স্মৃতিতে পরিণত হয়েছিল। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ের উপর ভয়াবহ আত্মঘাতী হামলায় শহিদ হন ৪০ জনেরও বেশি জওয়ান। বিস্ফোরণে কেঁপে উঠেছিল জাতির হৃদয়। আজ ‘পুলওয়ামা দিবস’—শোক, শ্রদ্ধা আর অঙ্গীকারের দিন। সেদিন দুপুরে জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বহু গাড়ির একটি দীর্ঘ কনভয়। আচমকাই বিস্ফোরকভর্তি একটি গাড়ি এসে ধাক্কা মারে জওয়ানদের বহনকারী বাসে। মুহূর্তের মধ্যে আগুন আর ধোঁয়ায় ঢেকে যায়…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper