Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

Black Day—ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় পুলওয়ামার শহিদদের স্মরণে আবেগঘন পোস্ট অভিষেকের

0 97,654,382

আজ ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়— ‘Black Day’! ২০১৯ সালের এই দিনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সাহসী সিআরপিএফ জওয়ান। সাতবছর আগের সেই নির্মম জঙ্গি বিস্ফোরণে শহিদ জওয়ান শহিদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলওয়ামা-স্মরণে লিখেছেন, ২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামার ঘটনায় শহিদ সাহসী সিআরপিএফ জওয়ানদের সেলাম জানাই। অন্যদিকে, জওয়ানদের আত্মবলিদানের কথার স্মরণ করে আবেগঘন পোস্ট করেন অভিষেক।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন, ২০১৯ সালের এই দিনে গোটা দেশ সাম্প্রতিককালের সবচেয়ে কালো অধ্যায়টি প্রত্যক্ষ করেছিল, যখন পুলওয়ামায় জঘন্য জঙ্গি-হামলায় ৪০ জন সাহসী সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতির বিবেকে গেঁথে আছে। তাঁরা ছিলেন পুত্র, স্বামী, পিতা, সাধারণ ভারতীয় যাঁরা অসাধারণ সাহসের সঙ্গে উর্দি পরেছিলেন। এক মুহূর্তের সন্ত্রাসে পরিবারগুলি ভেঙে পড়েছিল, ভবিষ্যৎ চুরি হয়ে গিয়েছিল এবং সমগ্র দেশ শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ হয়েছিল।
একইসঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্বচ্ছতা এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন অভিষেক। লেখেন, আমাদের শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা হল—নিরাপত্তার বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের জীবন রক্ষার অঙ্গীকার করা। আমরা আমাদের শহিদদের কাছে নিরাপত্তার ক্ষেত্রে স্বচ্ছতা, দলীয় বিভেদের বাইরে ঐক্য এবং প্রতিটি জীবন রক্ষার প্রতিশ্রুতির জন্য ঋণী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper