Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

জনগণমন’-র আগে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, জাতীয় গীতি ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত, তুঙ্গে রাজনৈতিক তরজা

জাতীয় রাজনীতিতে এবার ‘জাতীয় সঙ্গীত’ বনাম ‘জাতীয় গান’-এর লড়াই। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক নজিরবিহীন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে যে কোনও সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়ার ঠিক আগেই গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট এই গানের পরিবেশন শৈলী ও সময়সীমা নিয়েও নির্দিষ্ট বিধিমালা তৈরি করে দিয়েছে অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘রবীন্দ্রনাথকে খাটো করার চেষ্টা’ ও ‘বিভাজনের রাজনীতি’ বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল ও…

বিরোধীদের দমনে পুলিশের ‘গ্রেফতারি রাজনীতি’তে সুপ্রিম কোর্টের বিশাল ব্রেক!

ভোটের আগে কি তবে স্বস্তি? সরাসরি গ্রেফতারে জারি হল কড়া নিষেধাজ্ঞা! নিছক জিজ্ঞাসাবাদের নামে বা ভয় দেখাতে আর যখন-তখন যাকে-তাকে তুলে নিয়ে যেতে পারবে না পুলিশ। বিশেষ করে ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে যারা ‘মিথ্যা কেস’ বা ‘গায়েবি মামলার’ ভয় দেখাচ্ছেন, তাঁদের জন্য বড় ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—গ্রেফতার করা পুলিশের ‘মর্জির’ বিষয় নয়, বরং এটি একটি আইনি বাধ্যবাধকতার নাম মাত্র। সুপ্রিম কোর্টের নির্দেশে যা যা বদলে গেল: জেরার জন্য গ্রেফতার নয়: পুলিশ কাউকে শুধুমাত্র প্রশ্ন করার…

টয়ট্রেনের ১৪৫ বছরের ইতিহাসে নয়া অধ্যায়, প্রথম গোর্খা মহিলা টিটিই হিসেবে নিযুক্ত হলেন সরিতা

পাহাড়ের ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) মুকুটে যুক্ত হল এক নতুন পালক। দীর্ঘ ১৪৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে টিকিট পরীক্ষক বা টিটিই (TTE) পদে নিযুক্ত করল রেল কর্তৃপক্ষ। প্রথম গোর্খা মহিলা হিসেবে এই গৌরবময় রেকর্ড গড়লেন সরিতা।                        নারীশক্তির জয়জয়কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নারী ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে আদিবাসী ও রাজবংশী মহিলাদের স্বনির্ভর করতে এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে তাঁর গৃহীত নানা প্রকল্প আজ পথপ্রদর্শক। রাজনৈতিক মহলের মতে,…

চিকিৎসা বিজ্ঞানে ভারতের ‘আত্মনির্ভর’ বিপ্লব, বিদেশি ডেটা নয়, এবার ভারতীয় শরীর মেপে হবে ওষুধের ট্রায়াল

পশ্চিমি দেশগুলোর শারীরিক গঠন আর জীবনযাত্রার ওপর ভিত্তি করে তৈরি ওষুধ এবার অতীত হতে চলেছে। ভারতীয়দের শরীর ও জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। সংগঠনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে ভারতে যে কোনও নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে ভারতীয়দের শরীরের গঠন, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ধরনকে অগ্রাধিকার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমের ছায়া থেকে মুক্তি দীর্ঘদিন ধরে ভারতের স্বাস্থ্যব্যবস্থা মূলত…

তুচ্ছ উকুনই ডেকে আনল চরম পরিণতি! ওড়িশায় কিশোরীর মৃত্যুতে স্তম্ভিত দেশ

সামান্য মাথার উকুন যে প্রাণঘাতী হতে পারে, তা হয়তো অতিবড় কল্পনাতেও কেউ ভাবেননি। কিন্তু ওড়িশার পুরী জেলায় ঘটে যাওয়া এক নৃশংস বাস্তব গোটা দেশের চোখ খুলে দিল। দীর্ঘদিনের উকুনের সংক্রমণ থেকে তৈরি হওয়া ভয়াবহ ‘সেপটিসেমিয়া’ কেড়ে নিল ১২ বছরের এক কিশোরীর প্রাণ। মৃত কিশোরীর নাম লক্ষ্মীপ্রিয়া সাহু। সে ওড়িশার চম্পাগড়া এলাকার একটি স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। এই ঘটনায় চিকিৎসকমহল থেকে সাধারণ মানুষ সকলেই কার্যত বাকরুদ্ধ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই লক্ষ্মীপ্রিয়া মাথার উকুনের সমস্যায় মারাত্মকভাবে ভুগছিল।…

দিল্লির ফুসফুসে বিষ, তবু বাজেটে বায়ুদূষণ ‘অদৃশ্য’! দূষণ নিয়ন্ত্রণে অর্থ কম, কয়লা-খনিতে লাফালাফি—পরিবেশবিদদের ক্ষোভ

নয়াদিল্লি: যখন দিল্লি-এনসিআরের আকাশ ধোঁয়ায় ঢাকা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে লক্ষ লক্ষ মানুষের, তখন কেন্দ্রীয় বাজেটে বায়ুদূষণের নামটিও উচ্চারিত হল না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন বা বায়ু দূষণ—এই জ্বলন্ত বিষয়গুলোকে যেন পুরোপুরি উপেক্ষা করলেন। উল্টে দূষণ নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ অর্থ গত বছরের তুলনায় কমানো হয়েছে, যা পরিবেশ-সচেতন মহলে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বাজেট নথি ঘেঁটে দেখা যাচ্ছে, ‘কন্ট্রোল অব পলিউশন’ খাতে চলতি…

উন্নাও কাণ্ড, সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল কুলদীপের, ১০ বছরের সাজার সাত বছরই পার

নয়াদিল্লি: উন্নাও গণধর্ষণ মামলার মূল হোতা তথা বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের শেষরক্ষাও হল না। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে মামলাটি পুনরায় দিল্লি হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতকে এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ২০১৭ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া কুলদীপের আইনজীবী আদালতে দাবি করেন, ১০ বছরের জেলের মধ্যে তাঁর মক্কেল ইতিমধ্যেই সাত বছর সাজা খেটে ফেলেছেন, তাই মানবিক…

তরন তারানে হাড়হিম হত্যাকাণ্ড, ক্লাসরুমে সহপাঠিনীকে ঝাঁঝরা করে দিল ঘাতক ছাত্র

খবর এখন ব্যুরো: পাঞ্জাবের তরন তারান জেলার একটি আইন কলেজের শান্ত ক্লাসরুম মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সকালে প্রথম বর্ষের ছাত্র প্রিন্স রাজ ক্লাসে ঢোকার কিছুক্ষণ পরেই সহপাঠিনী সন্দীপ কৌরের সঙ্গে তর্কে জড়ায়। সন্দীপ ক্লাস থেকে বেরিয়ে যেতে চাইলে রাজ তাঁর পিছু নেয় এবং তাঁকে ভেতরে ফিরিয়ে আনে। এরপর যা ঘটল, তা দেখে আঁতকে উঠেছে গোটা দেশ। সহপাঠীদের সামনেই ব্যাগ থেকে পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সন্দীপের মাথায় গুলি চালায় রাজ। রক্তাপ্লুত অবস্থায় সন্দীপ মেঝেতে লুটিয়ে পড়ার…

রাজনীতি করবেন না’, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীকে বিঁধতে চাওয়া হিন্দু মহাসভাকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

নয়াদিল্লি: এসআইআর (SIR) মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত থেকে সওয়াল করার বিষয়টিকে ঘিরে রাজনৈতিক জলঘোলা করতে গিয়ে শীর্ষ আদালতে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের স্পষ্ট ভর্ৎসনা— “সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটাতেই মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। এই নিয়ে রাজনীতি করবেন না।” মমতার সওয়ালে সংবিধানের সম্মান: প্রধান বিচারপতি গত বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় প্রধান…

স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা শাসক-বিরোধী সংঘাতে উত্তাল সংসদ, মোদির ‘নিরাপত্তা’ ঘিরে তীব্র বিতর্ক

লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কায় বুধবার অধিবেশন মুলতুবি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটছে বিরোধীরা। কংগ্রেস-সহ বিরোধী জোটের অভিযোগ, স্পিকার সাংবিধানিক নিরপেক্ষতা বজায় না রেখে ধারাবাহিক ভাবে শাসকদলের পক্ষপাতিত্ব করছেন। সূত্রের খবর, চলতি বাজেট অধিবেশনেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। সংসদের বিধি অনুযায়ী,…

আজ দিল্লির জোড়া ফ্রন্টে লড়াই তৃণমূলের; সুপ্রিম কোর্টে মমতা, সংসদে গর্জাবেন অভিষেক

খবর এখন: সোমবার দিল্লির আকাশে-বাতাসে রণং দেহি মেজাজ। একদিকে তিলক মার্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বাংলার ভোটারদের ভাগ্যনির্ধারণী শুনানি, অন্যদিকে সংসদ ভবনে বাজেট বিতর্কে মোদি সরকারের ‘মুখোশ’ খুলে দেওয়ার প্রস্তুতি। আজ বাংলার বঞ্চনা ও এসআইআর চক্রান্ত নিয়ে দিল্লির রাজপথ থেকে সংসদ—সর্বত্রই আক্রমণের ধার বাড়াতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস।         সংসদে বঞ্চনার খতিয়ান নিয়ে অভিষেক: সোমবার লোকসভায় বাজেট বিতর্কে তৃণমূলের প্রধান বক্তা হিসেবে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৫,১০০…

বিরোধী রাজনীতি শিখতে দিদির কাছে টিউশনি নিন মোদি-শুভেন্দুরা’

খবর এখন: "বিরোধী দল কীভাবে করতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত। প্রয়োজন হলে মোদিজি দিদির কাছে এসে ট্রেনিং নিয়ে যান।" শ্রীরামপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই পদ্মশিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাম্প্রতিক দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন একজন প্রকৃত জননেত্রী কীভাবে বিরোধী স্বর তুলে ধরতে পারেন। আদালতে 'সক্রিয়' দিদি, কটাক্ষের মুখে বিজেপি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়া নিয়ে বিরোধী শিবিরের সমালোচনাকে এদিন নস্যাৎ করে…

ভোটার তথ্য যাচাই প্রক্রিয়া বিপুল আর্থিক ক্ষতির মুখে ১.৫ কোটি মানুষ

খবর এখন: রাজ্যে সাম্প্রতিক ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর আর্থিক ও সামাজিক প্রভাবের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। সম্প্রতি একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, এই প্রক্রিয়ার কারণে রাজ্যের প্রায় ১.৫ কোটি মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গবেষক সাবির আহমেদ, আশিন চক্রবর্তী এবং সৌপ্তিক হালদারদের পেশ করা এই বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের যাতায়াত, নথিপত্র…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper