Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

শাকিরার ভারত সফর: ১৯ বছর পর মুম্বই-দিল্লিতে কনসার্ট

সুচরিতা দে:  কলম্বিয়ান লাতিন পপ তারকা শাকিরা ১৯ বছর পর ভারতে ফিরছেন! বিশ্বব্যাপী 'কুইন অফ ল্যাটিন মিউজিক' খ্যাত এই গায়িকা আগামী এপ্রিলে মুম্বই ও দিল্লিতে দুটি জমকালো কনসার্টে অংশ নেবেন। ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরের সময় মুম্বইয়ে শেষবার পারফর্ম করার পর এটাই তাঁর প্রথম বড় আকারের ভারত সফর। কনসার্ট দুটি আয়োজিত হচ্ছে ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬-এর অংশ হিসেবে, যা জোমাটো-ডিস্ট্রিক্টের সহযোগিতায় পরিচালিত একটি সমাজসেবামূলক উদ্যোগ। এই ট্যুরের সমস্ত আয় দান করা হবে শিশুদের পুষ্টি ও খাদ্য সরবরাহের জন্য। শাকিরা…

যুদ্ধের জন্য দিল্লিতে আটকে জিম্বাবোয়ে

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবোয়ে। কিন্তু আর এগোতে পারেনি। সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফলে সোমবার দেশে ফেরার কথা ছিল জিম্বাবোয়ের ক্রিকেটারদের। কিন্তু দিল্লির হোটেলে আটকে রয়েছেন তাঁরা। ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে জন্য দেশে ফিরতে সমস্যায় পড়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। রবিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলেছে জিম্বাবোয়ে। তারপর সোমবার দু’টি ব্যাচে দেশে ফেরার কথা ছিল ক্রিকেটারদের। প্রথম ব্যাচের ক্রিকেটারদের বিমান ধরার কথা ছিল ভোর সাড়ে…

ইরানের সর্বোচ্চ নেতা নিহত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

ইজরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হয়েছেন। ৮৬ বছর বয়সী খামেনেই তেহরানে তাঁর কার্যালয়ে ইজরায়েলি বিমানবাহিনীর নির্ভুল হামলায় প্রাণ হারান। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই হামলার পরপরই তেহরান পালটা আক্রমণ শুরু করেছে। ইরান ইজরায়েল, আমেরিকান সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলির ওপর ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত রয়েছে, যার…

ইডেনে কালোবাজারি! ৩০ হাজারে বিকোচ্ছে ভারত ম্যাচের টিকিট

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে ভারত। তবে জিম্বাবোয়েকে হারানোয় নতুন করে অক্সিজেন পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ইডেনে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। রবিবারের ‘মহারণ’ ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। সঙ্গে খোলাবাজারে কালোবাজারি চলার খবরও পাওয়া গিয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। তাই সুপার এইটের ‘ডু অর ডাই’ ম্যাচে সূর্যকুমারদের দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ক্রিকেটভক্তরা। শুক্রবার ময়দান চত্বরে গিয়ে…

নিউজিল্যান্ড হারতেই ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল অনিশ্চিত

শুক্রবারই এই প্রশ্মের উত্তর দিয়ে দিতে পারত ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। কিন্তু মিচেল স্যান্টনারেরা হেরে যাওয়ায় উত্তর এখনও অধরা। কলকাতার ক্রিকেটপ্রেমীদের আশঙ্কায় রেখেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। শনিবার সুপার এইটের ‘গ্রুপ টু’র শেষ ম্যাচে মুখোমুখি হবেন সলমন আলি আঘা এবং দাসুন শনাকারা। এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সেমিফাইনালিস্ট। নিউজিল্যান্ড একটি ম্যাচ জিতেছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। স্যান্টনারদের পয়েন্ট ৩। পাকিস্তান শনিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ১ পয়েন্টের বেশি পাবে না।…

আজ ‘অগ্নিপরীক্ষা’র ফল প্রকাশিত হচ্ছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

রাজ্যজুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নভেম্বর মাস থেকে শুরু হওয়া ‘এসআইআর’ নামক মহাযজ্ঞ বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল, শনিবার। তবে আদালতের আইনি গেরোয় এই তালিকা এখনই ‘পূর্ণাঙ্গ’ রূপ পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য বর্তমানে বিচারবিভাগের হাতে থাকায়, একটি বিশেষ অসম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন সংযোজন: ‘অ্যাডজুডিকেশন’ নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোটার তালিকায় একটি বিশেষ পরিবর্তন দেখা যাবে। সুপ্রিম…

প্রধানমন্ত্রী মোদী প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদ হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন। ২০১৪ সালে প্ল্যাটফর্মটিতে যোগ দেওয়ার পর গত এক দশকে তাঁর অ্যাকাউন্ট একটি শক্তিশালী ডিজিটাল মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে তিনি নিয়মিত পোস্ট, ভিডিও, ছবি ও বার্তার মাধ্যমে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। এই অর্জন মোদীর বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও ডিজিটাল উপস্থিতির স্পষ্ট প্রমাণ। বিশেষ করে যখন দেখা যায় যে দ্বিতীয় স্থানে থাকা…

SIR-এ ব্যস্ত বিচারকরা, কোর্টরুম স্তব্ধ অনিশ্চিত শুনানি, ফিরছেন সাক্ষীরাও

এসআইআর-সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততার জেরে রাজ্যের একাধিক জেলা আদালতে কার্যত স্থবিরতা নেমে এসেছে। বিচারকরা দাপ্তরিক দায়িত্বে ব্যস্ত থাকায় নিয়মিত এজলাস বসছে না, ফলে বহু মামলার শুনানি অনিশ্চিত হয়ে পড়েছে। ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) থেকে শুরু করে সাধারণ আইনজীবীরা এই পরিস্থিতিকে ‘গুরুতর ও উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। আইনজীবীদের অভিযোগ, যেসব মামলার চূড়ান্ত শুনানি বা সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল, সেগুলিও বিচারক অনুপস্থিত থাকায় স্থগিত রাখতে হচ্ছে। বহু ক্ষেত্রে দূরদূরান্ত থেকে কষ্ট করে সাক্ষী আদালতে হাজির হলেও,…

টাটার শীর্ষে কি ফের চন্দ্রশেখরন?

ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ-এর নেতৃত্বে কি ফের থাকছেন এন চন্দ্রশেখরন? আজ, গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে টাটা সন্স-এর বোর্ড। সেখানেই নির্ধারিত হবে, চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ বাড়ানো হবে কি না। বর্তমানে তাঁর কার্যকাল রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। যদি বোর্ড তাঁকেই ফের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে তৃতীয়বারের জন্য টাটা গোষ্ঠীর নেতৃত্বে থাকবেন তিনি এবং সম্ভাব্যভাবে ২০৩২ সাল পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট সাম্রাজ্যের শীর্ষে দেখা যেতে পারে তাঁকে। টাটা গোষ্ঠীর সঙ্গে চন্দ্রশেখরনের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি একসময় টাটা…

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম দোল, বিদেশি পর্যটকদের আশায় ব্যবসায়ীরা উচ্ছ্বসিত

দিঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথম দোল উৎসব। মায়াপুরের মতো বিদেশি ভক্তদের ভিড় জমবে বলে আশা কর্তৃপক্ষ ও হোটেলিয়ারদের। মন্দির ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, “দোলের দিন বিশেষ পুজো, অভিষেক, ভোগের আয়োজন। বিদেশি ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে ১৫ হাজারের বেশি পর্যটক ঘুরে গিয়েছেন।” জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নতুন পোশাক, ফুলে সাজানো হবে। আবিরে রাঙানো হবে বিগ্রহ। বিকেলে অভিষেক, সন্ধ্যায় বিশেষ পুজো ও ভোগ। মায়াপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে। যোগাযোগ সহজ হওয়ায় বিদেশি পুণ্যার্থীরা দিঘায় আসবেন। হোটেলিয়ার্স…

সার্ভিক্যাল ক্যানসার রুখতে ফ্রি এইচপিভি টিকা

দেশজুড়ে সার্ভিক্যাল বা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিশোরীদের জন্য বিনামূল্যে এইচপিভি (এইচপিভি) টিকাকরণ কর্মসূচি শীঘ্রই চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্তন ক্যানসারের পর ভারতীয় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যানসার দেখা যায়, তা হল সার্ভিক্যাল ক্যানসার। চিকিৎসকদের মতে, সময়মতো টিকাকরণের মাধ্যমে এই ক্যানসার কার্যত প্রতিরোধ করা সম্ভব। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত কর্মসূচির আওতায় মূলত ১৪ বছর বয়সি কিশোরীদের একটি ‘সিঙ্গল-শট’ এইচপিভি টিকা দেওয়া হবে। এই টিকা শরীরে…

জয় মা কালী’ সম্বোধনে সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

বাংলার রাজনীতিতে ভাবাবেগের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রতিটি নাগরিকের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সোমবার জনসমক্ষে আসা সেই চিঠিতে প্রধানমন্ত্রী কেবল রাজনৈতিক পরিবর্তনের ডাক দেননি, বরং স্বামী বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্র বসু—বাংলার মনীষীদের ত্যাগের কথা স্মরণ করে বঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করেছেন। চিঠির শুরুতে ‘জয় মা কালী’ স্লোগান ব্যবহার করে তৃণমূলের চিরাচরিত রাজনৈতিক হাতিয়ারকেই এবার পাল্টা চাল হিসেবে ব্যবহার করলেন মোদী। আবেগের মোড়কে রাজনৈতিক বার্তা চিঠিতে…

মুর্শিদাবাদে পাক যোগে গ্রেফতার দুই যুবক

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তৎপরতায় মুর্শিদাবাদ জেলায় ফের ধরা পড়লেন দুই যুবক, যাঁদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্যের নামে মোবাইল সিম কার্ড সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বিদেশে, বিশেষ করে পাকিস্তানে পাঠানোর মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে মুর্শিদাবাদের বাসিন্দা জুহাব শেখ-কে প্রথমে গ্রেফতার করা হয়। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগে এসটিএফ-এর। গভীর জেরা ও তথ্যপ্রমাণ…

দুর্ঘটনায় রাজপথে মৃত্যুমিছিল: নজরদারির অভাব ও আইনি দীর্ঘসূত্রতার ছবি দেশজুড়ে

ভারতে  ক্রমবর্ধমান ‍‘হিট-অ্যান্ড-রান’ বা ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার এক অত্যন্ত উদ্বেগজনক ও ধারাবাহিক চিত্র উঠে আসছে। সাধারণ মানুষ ক্ষোভের বশবর্তী হয়ে মূলত চালকদের বেপরোয়া মানসিকতা বা তাৎক্ষণিক নৈতিক স্খলনকে দায়ী করলেও, জাতীয় সড়ক নিরাপত্তা সংক্রান্ত তথ্য এক গভীর কাঠামোগত সংকটের দিকে আঙুল তুলছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে হিট-অ্যান্ড-রান মৃত্যুর সংখ্যা গত এক দশকে প্রায় ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের পেশ করা তথ্যেই উঠে এসেছে, ২০১৩ সালে যেখানে এই সংখ্যা ছিল ১৮,৭০২, তা…

আশঙ্কায় মহারাষ্ট্র, ফের হাসপাতালে ভর্তি অসুস্থ শরদ পওয়ার

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হল মহারাষ্ট্রের রাজনীতির ‘ভীষ্মপিতামহ’ শরদ পওয়ারকে। রবিবার সকালে শ্বাসকষ্ট ও গলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অশীতিপর নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুগামীরা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত সপ্তাহেই বুকে সংক্রমণ ও প্রবল কাশি নিয়ে এই একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পওয়ার। কয়েক দিন পর্যবেক্ষণে থাকার পর গত শনিবারই তিনি বাড়ি ফিরেছিলেন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও আজ ফের তাঁর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper