Khabor Ekhon
মোদী-মাসুদ কথা: জট কাটল হরমুজ়ে, ভারতের পথে এলপিজি জাহাজ
যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম এশিয়ায় ভারতের বড়সড় কূটনৈতিক জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দীর্ঘ আলোচনার পর অবশেষে জট কাটল হরমুজ় প্রণালীর। শুক্রবার ইরানের তরফে সবুজ সংকেত মেলার পরেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে এলপিজি বোঝাই দু’টি গুরুত্বপূর্ণ জাহাজ— ‘শিবালিক’ এবং ‘নন্দাদেবী’। এর ফলে গত কয়েক দিন ধরে দেশে রান্নার গ্যাসের জোগান নিয়ে তৈরি হওয়া গভীর উদ্বেগের মেঘ অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার হামলার পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। পাল্টা প্রত্যাঘাত হিসেবে…
