Khabor Ekhon
গণ উধাও ৫ কোটি ভোটার
দেশের নির্বাচনী মানচিত্র থেকে এক ধাক্কায় ‘নিখোঁজ’ হয়ে গেলেন ৫ কোটিরও বেশি ভোটার। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার শেষে যে তথ্য সামনে এসেছে, তা এক কথায় নজিরবিহীন। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটারের প্রায় ১০ শতাংশের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের অন্তর্ধান নিয়ে ইতিমধ্যেই দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ১২টি রাজ্যে সংশোধন প্রক্রিয়া শুরুর আগে মোট…
