Khabor Ekhon
হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলা কর্মীর ঝুলন্ত দেহ

মনিকা চৌহান: (নিজস্ব প্রতিনিধি) আমেদাবাদের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার সোনামণি বৈরাগ্য নামে এক মহিলা কর্মীর ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ পরিবার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের মতে, সিদ্ধেপাড়া এলাকাতে বসবাস করত বৈরাগ্য পরিবার। তবে কয়েক বছর আগে আর্থিক অনটনের জেরে কাজের আশায় দূরত্ব বাড়ে দম্পতির। বছর দেড়েক আগে গুজরাটে পাড়ি দেন সোনামণি। আমেদাবাদের একটি হোটেলে মহিলাকর্মী হিসেবে কাজে যোগ দেন তিনি। স্বামী মিঠুন বৈরাগ্য গ্রামে থেকেই অর্থ উপার্জনের চেষ্টা চালায়। বেশ চলছিল এরই মধ্যে ঘটে যায় অঘটন। ঘটনার সূত্রপাত, শনিবার বিকাল ৪টে নাগাদ। আচমকাই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে গ্রামের বাড়িতে। ওপার থেকে জানানো হয় সোনামণির মৃত্যু হয়েছে । কর্মরত অবস্থায় হোটেলেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। যা শুনে রীতিমতো চমকে ওঠেন পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু মেয়ে যে এই কাজ করতে পারে, তা মানতে নারাজ মা শেফালি কর্মকার। তাঁর দাবি, আত্মহত্যা নয়, মেয়েকে খুন করা হয়েছে। সেই অভিযোগকেই সামনে রেখে স্থানীয় নাদনঘাট থানার দ্বারস্থ হন তিনি। দায়ের করেন এফআইআর।
এই প্রসঙ্গে মৃতের স্বামী মিঠুন বৈরাগ্য স্ত্রীয়ের এক সহকর্মীর কথাও টেনে আনেন। তাঁর দাবি, হোটেলে তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছেলে একই রুমে থাকত। সন্দেহের তির ওই ছেলেটির দিকে। আপাতত মৃত্যুর কারণ তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

