Khabor Ekhon
সুদর্শনের শতরান, তবু হার গুজরাটের
এবার সেঞ্চুরির দেখা পেলেন সাই সুদর্শন। ৫৮ বলে শতরান হাঁকান তিনি। ৫টি ছয় ও ১১টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস। শুভমন গিল করেন ৩২। বাকিরাও সাহায্য করেন দলকে। ফলে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে গুজরাট টাইটান্স।
কিন্তু বিপক্ষ দলে রয়েছেন চেজ মাস্টার বিরাট কোহলি। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কাছে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। এদিনও ৪৪ বলে ৮১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে বিরাট। দেবদূত্ত পাড়িক্কল করেন ২৭ বলে ৫৫ রান। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া ১২ বলে ২৩ রানে অপরাজিত থেকে ১৮.৫ ওভারে দলকে জয় এনে দেন। ৫ উইকেটে জয় পায়…
