Khabor Ekhon
কল্যাণের নববর্ষের মিলন মেলায় প্রাণোজ্জ্বল ময়দান
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল মধ্য কলকাতার পার্ক হোটেলে সন্ধ্যা সাতটায়। কিন্তু মাঝেমধ্যেই তারকাদের আগমনে অনুষ্ঠানের তাল কাটছিল। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বরাবর মুখচোরা। তিনি নিভৃতে কাজ করতে ভালোবাসেন। তাই গত চার বছরের শীর্ষ প্রশাসনিক জীবনে তিনি প্রকাশ্যে এমন কোনও অনুষ্ঠান করেননি, যা চোখে পড়তে পারে। কিন্তু বাংলা নববর্ষের শুরুতেই তিনি কলকাতায় এক মহা মিলনমেলার আয়োজন করেছেন। যেখানে কলকাতার প্রাক্তন তারকা ফুটবলারদের ঢল নেমে গিয়েছিল। কে ছিলেন না সেই তালিকায়? বিদেশি হোসে র্যামিরেজ ব্যারেটো থেকে গোয়ার নামী তারকা আলভিটো ডি…
