Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দুই ব্যাটারের কাঁধে দিল্লির হারের দায় চাপালেন বেণুগোপাল

0 59,871,709

অভিষেক শর্মার অপরাজিত ১৩৫ রানে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৪২ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৪৭ রানে হেরেছে দিল্লি। স্পষ্টতই বোঝা যাচ্ছে, এই হারের দায় দিল্লির বোলারদের। তাদের ব্যর্থতায় পাহাড় প্রমাণ রান করেছে সানরাইজার্স। কিন্তু অদ্ভুত ভাবে দলের এই ব্যর্থতার দায় বোলারদের পরিবর্তে দুই ব্যাটারের কাঁধে চাপিয়েছেন দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট বেণুগোপাল রাও। ২৪৩ রান তাড়া করতে নেমে কেএল রাহুল ও নীতীশ রানার মধ্যে ৪৫ বলে ৮৬ রানের জুটি হয়। রাহুল ২৩ বলে ৩৭ রান করেন। নীতীশ করেন ৩০ বলে ৫৭ রান। দিল্লির হয়ে সবচেয়ে বড়ো জুটি তাঁদেরই। অথচ এই দুই ব্যাটারকেই হারের জন্য দায়ী করেছেন বেণুগোপাল। তিনি বলেন, ‍‘২৪০ রানের বেশি তাড়া করতে নামলে প্রথম ছয় ওভার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পাওয়ার প্লে-তে ৫৯ রান করেছিলাম। ২০-৩০ রান কম করেছিলাম। পাওয়ার প্লে শেষে ৮০ থেকে ৯০ রান হওয়া উচিত ছিল। আমাদের ব্যাটিং গভীরতা আছে। শুরুটা ভালো হলে হয়তো ম্যাচটা জিততেও পারতাম। কিন্তু শুরুটা ভালো করতে পারিনি।’ সরাসরি রাহুল ও নীতীশের নাম না করলেও পরোক্ষে তিনি বুঝিয়ে দিয়েছেন, দুই ব্যাটারই হারের জন্য দায়ী।

পাওয়ার প্লে-তে রাহুল বেশি বল খেলতে পারেননি বলেও মনে হয়েছে বেণুগোপালের। তাতে ছন্দ হারিয়েছেন তিনি। বেণুগোপাল বলেন, ‍‘নিশঙ্ক আউট হওয়ার পর রাহুল বেশি বল খেলতে পারেনি। তখন নীতীশ বেশি বল খেলছিল। বল না পেলে ছন্দ পাওয়া মুশকিল। সেটাই রাহুলের সঙ্গে হয়েছে। সেই কারণেই আমাদের রান কম হয়েছে। তাতে খেলার রাশ হায়দরাবাদের হাতে চলে গিয়েছে।’ সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক অক্ষর প্যাটেলও। পার্ট টাইম স্পিনার নীতীশকে দিয়ে চার ওভার বল করিয়েছেন তিনি। অথচ, বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে মাত্র দু’ওভার দিয়েছেন। এর কারণ কেউ বুঝতে পারছেন না। বেণুগোপাল জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি অধিনায়কের। তিনি বলেন, ‍‘শেষ পর্যন্ত মাঠে নেমে অধিনায়কের যা মনে হয়, সেটাই হয়। নীতীশকে চার ওভার বল দেওয়ায় অক্ষরের দিকে আঙুল তোলা সহজ। ও ঝুঁকি নিয়েছিল। যদি তা কাজে লাগত, তখন বলতেন, দেখুন কী অসাধারণ পরিকল্পনা। টি-টোয়েন্টিতে এই ধরনের ঘটনা হয়েই থাকে।’ দলের ফিল্ডিংয়ের দিকেও আঙুল তুলেছেন বেণুগোপাল। অভিষেকের ক্যাচ পড়েছে। রান আউটের সুযোগ নষ্ট হয়েছে। এই ভাবে জেতা মুশকিল বলেই মনে করেন তিনি। বেণুগোপাল বলেন, ‍‘অভিষেক সুযোগ দিয়েছিল। কিন্তু আমরা নিতে পারিনি। ৫০ করার পরে রান আউটের সুযোগ ছিল। ৮৪ বা ৮৬ রানের মাথায় ক্যাচ পড়েছে। তার খেসারত দিতে হয়েছে। এরকম ভুল করলে জেতা মুশকিল।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper