Khabor Ekhon
কম রানেও লখনউকে হারাল রাজস্থান
ঘরের মাঠে লজ্জার হার লখনউ সুপার জায়ান্টসের। অন্যদিকে, কেকেআরের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল রাজস্থান রয়্যালস। বুধবার লখনউকে ৪০ রানে হারাল তারা।
প্রথমে ব্যাট করে রাজস্থানের শুরুটা একেবারেই ভালো হয়নি। রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউই সেভাবে রান পাননি। বৈভব সূর্যবংশী ১১ বলে করেন ৮ রান। যশস্বী জয়সওয়াল (১২ বলে ২২) ব্যর্থ। ধ্রুব জুরেল (০), রিয়ান পরাগ (২০), শিমরন হেটমেয়ার (২২)- প্রায় সকলেই ব্যর্থ। শেষে জাদেজা ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ৬ উইকেটে রাজস্থানের স্কোর দাঁড়ায় ১৫৯। মহম্মদ শামি দুই উইকেট নেন।
জবাবে মিচেল মার্শ একা লড়াই করেন। ৪১ বলে ৫৫ করেন তিনি। এছাড়া নিকোলাস পুরান (২২) ও হিম্মত সিং (১৫) দুই অঙ্কের মুখ দেখেন। বাকিরা সকলেই ব্যর্থ। ব্যাটিং ব্যর্থতার জেরে ১৮ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় লখনউ। জফরা আর্চার সর্বাধিক তিন উইকেট নেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

