Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

নজরে আইপিএল ফাইনাল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বিশ্রামে থাকতে পারেন গিলরা

0 678,439,890

সম্প্রতি ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। কিন্তু এই সূচি দেখে খুশি হতে পারেননি ভারতের কোচ বা অধিনায়ক। বেজায় বিরক্ত গৌতম গম্ভীর-শুভমন গিলরা। ৩১ মে শেষ হচ্ছে আইপিএল। তার ছ’দিন পর অর্থাৎ ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। সেই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বহু তারকাকে। দ্বিতীয় সারির দল নামাতে পারেন গম্ভীররা। আইপিএলের মতো লম্বা প্রতিযোগিতার পর ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন। সেই কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর-অজিত আগরকররা। আইপিএলের পর ভারত জোর দেবে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের উপর। আইপিএল শেষ হওয়ার পর মাত্র ছ’দিনের মধ্যে একটি টেস্ট ফেলায় বিরক্ত গম্ভীররা। আফগানিস্তান টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। ফলে সেই টেস্টের ফলের উপর কিছু নির্ভর করছে না। সেই কারণেই তারকাদের নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট।

ভারতীয় ক্রিকেট দলের এক সূত্র বলেছে, ‍‘আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে বেশি দিনের তফাত নেই। তাই নির্বাচকরা ও ম্যানেজমেন্ট ক্রিকেটারদের উপর ধকল বাড়াতে চাইছেন না। কারণ, সেই টেস্টের পর তিনটি একদিনের ম্যাচ ও তার পর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ রয়েছে। গোটা বছর খেলা থাকায় তারকা ক্রিকেটারদের ধকলের দিকে নজর রাখা হবে।’ জানা গিয়েছে, শুভমন গিল, জসপ্রীত বুমরা, কেএল রাহুল, মহম্মদ সিরাজ-সহ বেশ কিছু ক্রিকেটারকে আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। বদলে গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব নবি, দেবদত্ত পাড়িক্কল, সরফরাজ খানের মতো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া ক্রিকেটারদের সেই টেস্টে খেলানো হতে পারে।তবে সবটাই নির্ভর করছে আইপিএলের উপর। যদি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে উঠতে না পারে, তাহলে আফগানিস্তান টেস্টের আগে পর্যাপ্ত বিশ্রাম পাবেন শুভমন, বুমরারা। সেক্ষেত্রে তাঁদের খেলানোও হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের উপর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper