Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

0 56,983,266

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল। রবিবার মার্সিসাইড ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এভারটনকে ২-১ গোলে হারল অলরেডরা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ঠাসা ছিল। তবে যোগ করা সময়ের শেষ দিকে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। যদিও প্রথম দিকের আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক এভারটন। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন বেতো। কিন্তু তাঁর হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। কিছুক্ষণ পর জেমস তারকোভস্কির হেডও রুখে দেন তিনি। ২৬ মিনিটে এভারটন গোল পেলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ইলিমান এনজায়ের করা সেই গোল বাতিল হওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়ে তারা। আর সেই সুযোগটাই কাজে লাগায় লিভারপুল। ৩০তম মিনিটেমহম্মদ সালহা গোল করে দলকে এগিয়ে দেন। কোডি গাকপোর তৈরি করা সুযোগ থেকে সহজ ফিনিশে বল জালে জড়ান সালাহ।

প্রথমার্ধে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় এভারটন। ৫৪ মিনিটে কিয়ের্নান ফ্র্যাঙ্ক ডিউসবারির ক্রস থেকে কাছ থেকে গোল করেন বেতো। এরপর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলই পালটা পালটি আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। মনে হচ্ছিল ম্যাচটি ড্রতেই শেষ হবে, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় লিভারপুল। সেই কর্নার থেকেই হেড করে গোল করেন ভ্যান ডাইক। যা এভারটনের সমর্থকদের স্তব্ধ করে দেয়। এই গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। অন্যদিকে, সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে এভারটন। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে হলে এখনও কঠিন পথ পাড়ি দিতে হবে আর্নে স্লটের দলের। কারণ লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৪-৩ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।  লিভারপুল ম্যানেজার স্লট ম্যাচের আগে বলেছিলেন, প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকাটাই আসল চ্যালেঞ্জ। তাঁর দলের পারফরম্যান্সে সেই কথারই প্রতিফলন দেখা গেল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে আনার মানসিকতা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper