Khabor Ekhon
শিক্ষায় জোড়া মন্ত্রী, প্রস্তুত শুভেন্দুর মন্ত্রিসভার তালিকা
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল এবং গতি আনার প্রক্রিয়া শুরু করে দিল নতুন সরকার। মহাকরণ এবং নবান্নের অলিন্দে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হল শুভেন্দু অধিকারী সরকারের আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণ। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গিয়েছে, নতুন মন্ত্রিসভার রূপরেখা এবং মন্ত্রীদের তালিকা কার্যত চূড়ান্ত করে ফেলা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই তালিকা রাজভবনে রাজ্যপালের কাছে পৌঁছে যাবে এবং তারপরই দ্রুত সম্পন্ন হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারের ক্যাবিনেট সম্প্রসারণে একাধিক বড় চমক থাকতে চলেছে বলে…
