Khabor Ekhon
ফিরহাদের ইস্তফার জল্পনা: তড়িঘড়ি কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার কলকাতার খাস কেল্লাতেও বড়সড় ধসের ইঙ্গিত। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং কলকাতা পুরসভার অন্দরে নজিরবিহীন প্রশাসনিক ডামাডোলের জেরে এবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। রাজনৈতিক মহলের জোর খবর, ফিরহাদ ইতিমধ্যেই মেয়র পদ ছাড়ার এই ইচ্ছের কথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর মেয়রের এই সম্ভাব্য ইস্তফার খবর সামনে আসতেই তীব্র ‘অশনি সংকেত’ টের পেয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। দলকে ভাঙনের হাত থেকে আগলাতে এবং…
