AB Live News
লেকটাউনে বিশিষ্ট চিকিৎসক ডাঃ শারদ্বত মুখার্জিকে সংবর্ধনা, নেপথ্যে রঞ্জিতা দাস
পারিজাত বোস : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর সম্বর্ধনা দেওয়া হল বিশিষ্ট চিকিৎসক ডাঃ শারদ্বত মুখার্জিকে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে এই মহতী উদ্যোগের নেপথ্যে ছিলেন দীর্ঘদিনের প্রবীণ সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রঞ্জিতা দাস। লেকটাউন বি ব্লক এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার স্বনামধন্য চিকিৎসক ডাঃ শারদ্বত মুখার্জিকে বিশেষ সম্মাননা দেওয়া হল। লেকটাউন বি ব্লকের বাসিন্দা রঞ্জিতা দাস রাজনৈতিক ও সামাজিক মহলে অত্যন্ত পরিচিত নাম। গত ৩৫-৪০ বছর ধরে তিনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শে উদ্বুদ্ধ। বাংলার বিজেপির আদি পর্বের চাণক্য প্রয়াত তপন শিকদারের সময়কাল থেকে তিনি দলের সঙ্গে যুক্ত। রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সামাজিক উন্নয়ন ও গুণিজনদের সম্মান জানাতে তিনি বরাবরই অগ্রণী ভূমিকা নেন। তাঁরই আন্তরিক প্রচেষ্টায় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানটি সফল রূপ পায়।
লেকটাউন বি ব্লক এলাকাটি বরাবরই বিশিষ্টজনদের বাসস্থান হিসেবে পরিচিত। এদিনের অনুষ্ঠানে ডাঃ শারদ্বত মুখার্জিকে সম্মাননা জানাতে শামিল হয়েছিল একাধিক ক্লাব ও সংগঠন। মূল উদ্যোক্তা হিসেবে ছিল স্থানীয় দুর্গাপূজা কমিটি এবং ‘মিলন সংঘ ক্লাব’। এছাড়াও বিজেপি বিধায়ক ডাঃ শারদ্বত মুখার্জি একজন ভালো বক্তা,তিনি অটলবিহারী বাজপেয়ী কবিতা পাঠ করে ওখানে উপস্থিত সকলেই প্রশংসা লাভ করে। তিনি আরও বলেন সবাইকে অটলবিহারী বাজপেয়ীর কবিতা সবাই কে পড়তে।এই সম্মাননা জ্ঞাপনে উপস্থিত ও যুক্ত ছিলেন এলাকার স্বনামধন্য চিকিৎসকমণ্ডলী, কর্মরত আইএএস অফিসার ও প্রাক্তন আইপিএস অফিসারগণ, স্থানীয় থানার ওসি, বারোয়ারি হনুমান মন্দির কমিটি-সহ বিভিন্ন সামাজিক সংস্থা। এছাড়াও অনুষ্ঠানটিকে আরও মধুর করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয় আবাসন নির্মাতা সংস্থা ‘এসবি এন্টারপ্রাইজ’। সামগ্রিকভাবে, কোনও রাজনৈতিক রঙ ছাড়া, সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক আবহে লেকটাউনের এই গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

